03/03/2026
নিয়ে রক্তবর্ণ চোখ
আমি সুখী লোক-
মঁয়ুঁরের বেশে ভেজা কাক!
বারুদের ভীষণ রোগ-
মৃত্যু দেখে শোক,
মন্ত্রী ঘোড়া হতবাক!
শেষ কড়িটাও মেরে
বাশায় গিয়ে হেরে
ঘরে ফেরার আশাটুকু শেষ!
যা ভেবেছি আমার
তাহাই যেন কার-
স্বপ্নেরা সব নিরুদ্দেশ!
আধখাওয়া এক মানুষ
ঘুনেধরা ফাঁনুস-
আমি পরিত্যক্ত নগরীর...!
আমার যুদ্ধের ইতিহাস,
বারবার আমি লাশ-
আমি অভিশাপ আগামীর।