12/08/2026
কারমাইকেল এ পড়ার সময় রাসেল ভাইয়ের সাথে আমার প্রায়ই ঝ*গড়া হত। মেসে/হলে যখন যার সমস্যা হত আমি হাজির হয়ে যেতাম, কারও ডাক্তার দেখানো লাগত হিরা আছে তো 🫣, শপিং এ যেতে হত হিরা আছে তো, কেউ অসুস্থ, সিক বেডে পরীক্ষা দেবেন, তার সাথে একজন থাকতে হবে, হিরা আছে তো। মেসে বুয়া আসে নাই, রান্না করতে হবে, হিরা আছে তো😄। রাসেল ভাই প্রায়ই আমাকে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলতেন, " যায় কয় আয়রে তার পাছত যায় রে।" শুদ্ধ বাংলায় যে ডাকে তার সাথেই যায়। আমার প্রফেশনাল এবং পারসোনাল, এমনকি সংসারেও কেউ কোন কাজে আমাকে ব্যাবহার করতে চাইলে আমি সদা সর্বদা বান্দা হাজির টাইপের মানুষ ছিলাম এবং আজ পরযন্ত তাই আছি। কাল কি করব জানি না। কারন ২ টা-
১) আমি আমার স্বভাব থেকে বেরোতে পারব কিনা জানি না 🫣🫣।
২) এখন আমার স্বভাব থেকে বেরোলেই যারা আমাকে এতদিন Taken for granted করে রেখেছিল তারাই সবার আগে বলবে, উনার এখন অহংকার হয়েছে অনেক। অবশ্য কে কি বলল তাতে আমার কিচ্ছু আসে যায় না।
তবে আমার এই দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞতায় আমার যেটা মনে হয়, কারও জন্য কিছু করতে চাইলে অবশ্যই টাকা দিয়ে করবেন কারন টাকা গোনা যায়, টাকার হিসাব থাকে বাকি গুলো দেখাও যায় না, গোনাও যায় না আবার হিসাবও করা যায় না। কি একটা অবস্থা বলেন তো😎😎।
জীবনডা বেদনা 😎😎।
বিশেষ দ্রস্টব্যঃ গ্যালারিতে প্রডাক্ট বিহীন একটা ছবিও পাওয়া যায় নাই 😄😄