21/11/2021
নকশা ও বুননপদ্ধতির বিশেষত্বের কারণে জামদানি শাড়ি অন্য সব ধরনের শাড়ির চাইতে আলাদা। শাড়িপ্রেমীদের কাছে জামদানির কদর খুব বেশি। জামদানি আমাদের বস্ত্রশিল্পের ঐতিহ্য। বাঙালি নারীদের প্রিয় পোশাকের তালিকায় রয়েছে জামদানি শাড়ি। মসলিন ও জামদানি আমাদের সুপ্রাচীন ঐতিহ্য এবং আভিজাত্যের প্রতীক।
বর্তমানে মেশিনে বোনা জামদানির জন্য হাতে বোনা জামদানি শিল্প পড়েছে হুমকির মুখে। কিন্তু এতে হাতে বোনা জামদানির চাহিদা একটুও কমেনি। আর্থিক মূল্যায়নে জামদানি শাড়ির দাম ঠিক করে বলা মুশকিল, তা নির্ভর করে সুতা এবং নকশার উপর। তবে দামী জামদানি সেটাই যেটা কিনা, হাতে সুতা দিয়ে বোনা ভারী নকশার। দাম যেমনই হোক না কেন! এই শাড়ি অমূল্য। অল্প টাকার জামদানি থেকে লক্ষাধিক টাকারও দৃষ্টিনন্দন অনিন্দ্য সুন্দর জামদানি শাড়ি রয়েছে।
জামদানির রঙ, বুনন, নকশা সময়ের সাথে আধুনিক হয়েছে। কিন্তু তাঁতির হাতে বোনা শাড়ি এখনো সুন্দর আর অভিজাত। আমাদের সকলের আলমারিতে লুকিয়ে আছে কোন না কোন এক ঢাকাই জামদানি শাড়ি। একেকটি জামদানি শাড়ি একেকটি গল্পে গাঁথা।
আমাদের শাড়ির বৈশিষ্ট্যঃ
- নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত
- নকল জামদানির ভিড়ে অর্জিনাল হাতে বুনা জামদানি, মেশিনে প্রস্তুতকৃত নয়। একটি জামদানি শাড়ি তৈরি করতে দুজন তাঁতির কমপক্ষে ৩ থেকে ৭ দিন সময় লেগে থাকে।
- ঢাকায় ডেলিভারি চার্জ ৮০/- আর ঢাকার বাহিরে ১৫০/- টাকা যা অগ্রিম প্রদানযোগ্য। ঢাকায় পণ্য ডেলিভারি সর্বনিন্ম ২৪ ঘন্টা থেকে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে এবং ঢাকার বাহিরে সর্বনিন্ম ৩ দিন থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে (স্টকে পণ্য না থাকলে অনুমতি সাপেক্ষে সময় নিয়ে বানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ)
অর্ডার করতে পছন্দের প্রিয় শাড়িটির স্ক্রিনশটসহ ইনবক্স করুন।