27/08/2026
এমন ই জুম্মা বার রাত এবং দিন ছিলো গত বছর… আমার মা ঠিক সকাল ৯.৪০ আর আব্বা হয়তো ঠিক রাত ৯ টায় এ চলে গেলেন।
কবরস্থানে ডান দিকে মা আর বাম দিকে বাবা ।। দুইজনের দিকে ঘুরে আমি ডাকি আর বলি,
আব্বা… আব্বা… ও আব্বা ,মা ,মা ,ও মা . তোমরা একা না,, আমি দাঁড়াই আছি আব্বা,মা…. তোমরা ভয় পাইও না …
আব্বার সাথে ,মার সাথে শেষ দেখা … আর দেখা নাকি এই জীবনে হবে না ….
ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে , আমি
তোমাদের জন্য হাদিয়া পাঠাব আব্বা,মা … ভুলব না ইনশাআল্লাহ…..
আব্বাকে,মা কে রেখে চলে আসলাম…
শেষ দেখা….
আমার জীবনের শুক্রবার রাত্রি আর দিন কি হয়ে গেছে আমি জানিনা …
অনেকেই বলে- শোক কাটিয়ে ওঠে.. ভুলে যায়….
কই.. আমি তো দিন যায় আর আব্বার ,মার স্মৃতি আর শূন্যতার অভাব এ স্তব্ধ হয়ে যাচ্ছি….
জীবনের অর্ধেক টা আব্বার,আর মার সাথে কবরেই চলে গেছে …..
কেউ যদি বলে আমার ভিতর এতিম কোথায় বোঝা যায় না তাদের কে বলি আমি এতিম হয়ে চাই না, দেখাতে ও চাইনা তাহলে বাবা,মা কে আমার কাছে ফিরিয়ে দিও।।
কাউকে আঘাত দিয়ে কথা বলা খুব সহজ।। কিন্তু যে বাবা মা হারা তাকে আর আঘাত দিয়ে কথা বলো না।।এমনটা না হয় সেই আঘাত আল্লাহ তোমাকে দেয়।
আল্লাহ শুক্রবারের পবিত্রতার উসিলায় সকল কবর বাসি কে ক্ষমা করে জান্নাতের উত্তম স্থান দান করুন….
আমার আব্বা,মা যেন সকল কবর বাসীর মধ্যে ভালো থাকেন ।
সবাই দোয়া করবেন 🙏🙏