12/06/2026
এই বিদায়ের দিনটা শুধু শেষ নয়—এটা শ্রদ্ধা, ভালোবাসা আর অগণিত স্মৃতির এক আবেগঘন অধ্যায়, যা আজীবন হৃদয়ে আলো হয়ে থেকে যাবে🖤
আজ আমাদের অনার্স জীবনের শেষ দিন। ২০২২ সালের জুলাই মাসে যে বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা শুরু হয়েছিল, আজ তার একটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে। এই চার বছরে আমরা শুধু বইয়ের জ্ঞানই অর্জন করিনি, বরং আমাদের সম্মানিত শিক্ষকদের কাছ থেকে জীবনকে গুছিয়ে নেওয়া, দায়িত্বশীল হওয়া এবং একজন ভালো মানুষ হয়ে ওঠার শিক্ষাও পেয়েছি❣️
আমাদের প্রথম ক্লাস ছিল মুস্তাফিজ স্যারের সাথে। জীবনকে কীভাবে শৃঙ্খলার মধ্যে রাখতে হয় এবং গুছিয়ে কাজ করতে হয়, তা আমরা স্যারের কাছ থেকেই শিখেছি। স্যারকে নিয়ে বলতে গেলে কথার শেষ হবে না। অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে তাঁর সাথে। একজন শিক্ষকের পাশাপাশি একজন বন্ধুকেও আমরা স্যারের মাঝে খুঁজে পেয়েছিলাম। স্যারের ক্লাসগুলো আমরা ভীষণ মিস করব।❣️
সাদমান স্যার আমাদের কাছে সত্যিই একজন চ্যাম্পিয়ন। তাঁর অনলাইন ক্লাসগুলো আমরা সবসময় মনোযোগ দিয়ে শুনতাম। প্রতিটি ক্লাসই ছিল এক নতুন অভিজ্ঞতা। তাঁর অসাধারণ পড়ানোর স্টাইল শেখাকে আরও সহজ, প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলেছিল।💖
মুসারাত ম্যাম ছিলেন আমাদের প্রথম মেন্টর। তাঁর মিষ্টি কণ্ঠে ক্লাস নেওয়ার ভঙ্গি ছিল এতটাই আকর্ষণীয় যে আমরা মুগ্ধ হয়ে শুনতাম। দুর্ভাগ্যবশত, ম্যামকে খুব বেশি দিন আমাদের মাঝে পাইনি; তিনি দেশের বাইরে চলে গিয়েছিলেন। কিন্তু দূরে গেলেও তিনি আমাদের হৃদয়ে থেকে গেছেন। তাঁর স্নেহ, দিকনির্দেশনা এবং স্মৃতিগুলো আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।💖
ফারাহ ম্যাম আমাদের জীবনের অনেক মূল্যবান শিক্ষা দিয়েছেন। ব্যাচের প্রতি বন্ধন, সততা, দায়িত্ববোধ এবং সংগ্রামের মাঝেও কীভাবে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হয়—এসবই আমরা তাঁর কাছ থেকে শিখেছি। ভার্সিটি জীবনে কীভাবে টিকে থাকতে হয়, কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় এবং প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্যে অটল থাকতে হয়, তা তিনি আমাদের বুঝিয়ে গেছেন। তিনি ছিলেন আমাদের দ্বিতীয় মেন্টর, যার শিক্ষা আজও আমাদের পথচলার প্রেরণা।💖
নিলুফা ম্যামের সাথে আমাদের পরিচয় প্রথম বর্ষে। অল্প কয়েক মাস ক্লাস নিয়েও তিনি আমাদের খুব আপন হয়ে উঠেছিলেন। বিদায়ের সময় ম্যাম বলেছিলেন, “আবার দেখা হবে তোমাদের শেষ বর্ষে।” সত্যিই সেই কথার বাস্তবতা দেখতে পেরেছি, যা আজ আরও বেশি আবেগপ্রবণ করে তুলছে।💖
রাকিব স্যার আমাদের অন্যতম প্রিয় শিক্ষক। যেকোনো বিপদ-আপদে আমরা স্যারকে পাশে পেয়েছি। তাঁর সাহস জোগানো কথা এবং ইনোভেটিভ ক্লাসগুলো আমরা অনেক মিস করব। জীবনকে ইতিবাচকভাবে দেখা এবং মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার শিক্ষা আমরা স্যারের কাছ থেকে পেয়েছি।💓
তান্নি ম্যাম আমাদের জন্য শুধুই একজন শিক্ষক নন, একজন অভিভাবকের মতো ছিলেন। পড়াশোনার পাশাপাশি আমাদের সুখ-দুঃখের গল্পও মনোযোগ দিয়ে শুনতেন। অনেক সময় মনে হয়েছে, ম্যামের কাছ থেকেই আমরা মানসিক প্রশান্তি ও সাহস খুঁজে পেয়েছি।🖤
সামান্তা ম্যাম, আপনাকে আমরা অনেক মিস করব। আমাদের প্রথম অনলাইন ক্লাসটিও ছিল আপনার সাথে। ক্লাসে আমাদের দুষ্টামি আপনি হাসিমুখে সহ্য করতেন। বকা দেওয়ার পর আবার স্নেহ দিয়ে কাছে টেনে নিতেন। আপনার এই মায়া ও ভালোবাসা আমরা কখনো ভুলব না।❤️
ফারিহা ম্যাম, আজকের এই বিশেষ দিনে আপনাকে খুব বেশি মিস করছি। আপনি শুধু পড়াশোনার দিকেই নয়, এক্সট্রা-কারিকুলার কার্যক্রমেও সবসময় উৎসাহ ও সমর্থন দিয়েছেন। আপনার অনুপ্রেরণা ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করেছে ❤️
জিনাত ম্যাম আমাদের শিখিয়েছেন সময়ের মূল্য। সময়মতো কাজ করা এবং নিয়মিত নোট নেওয়ার অভ্যাস গড়ে তুলতে আপনার অবদান অনেক। তখন হয়তো বকা খেয়েছি, কিন্তু পরীক্ষার সময় বুঝেছি—সেই বকাগুলোই ছিল আমাদের জন্য আশীর্বাদ ❤️
সবুজ স্যার আমাদের ভবিষ্যৎ ও ক্যারিয়ার নিয়ে ভাবতে শিখিয়েছেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার সম্পর্কিত স্যারের মূল্যবান পরামর্শগুলো আমাদের ভবিষ্যৎ পথচলায় অনেক সাহায্য করবে❤️
চৈতি ম্যাম, আপনার তথ্যবহুল পরামর্শ ও আন্তরিক সহযোগিতা আমরা সবসময় মনে রাখব। আপনাকেও আমরা অনেক মিস করব।🖤
আজ লিখেও হয়তো সব অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। আমাদের কোনো আচরণে যদি কখনো আপনাদের কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতে ভালো মানুষ হতে পারি, দেশের জন্য কাজ করতে পারি এবং জীবনে সফলতা অর্জন করতে পারি।
শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা সকল শিক্ষকের প্রতি। ❤️