Nagorikbarta24

Nagorikbarta24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nagorikbarta24, Media/News Company, কাওরান বাজার, ঢাকা-১২১৫।, Mirpur.

16/08/2026

প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহন করে জামাতের ৪ প্রস্তাব

16/08/2026
চট্টগ্রামের হাটহাজারীতে ২০  লাখ টাকা  চাঁদাবাজির একটি মামলার  তদন্তকারী  কর্মকর্তা  (আইও)  উপপরিদর্শক (এস আই) মো. আলাউদ্...
16/08/2026

চট্টগ্রামের হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদাবাজির একটি মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এস আই) মো. আলাউদ্দিনকে সন্দ্বীপ থানায় বদলি করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের রিমান্ড মঞ্জুরের পরদিনই কর্মকর্তা বদলির এই আদেশে তৈরি হয়েছে নানা রহস্য।

রিমান্ড চলাকালে আসামিকে কোনো বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে এই বদলি, নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে—এ নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলছে। মামলা ও ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ জুলাই হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনের একটি নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় ৭-৮ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত। এ ঘটনায় জসিম উদ্দিন অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীকালে উক্ত মামলায় আসামি মো. আসিফ (২৫) ও সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আলাউদ্দিন। এর আগে, গত ২ আগস্ট আদালত ডেভিড ইমনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর গত ১২ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিরাপত্তার স্বার্থে তাকে জেলা ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ। আজ রবিবার (১৬ আগস্ট) তার ৫ দিনের রিমান্ড শেষ হচ্ছে, ফলে আগামীকাল সোমবার তাকে আদালতে হাজির করা হতে পারে। তিন সহযোগীসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কারাগারেতিন সহযোগীসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কারাগারে রিমান্ড মঞ্জুরের পরদিনই অর্থাৎ ১৩ আগস্ট জেলা পুলিশ সুপার মাসুদ আলম তদন্ত কর্মকর্তা এসআই আলাউদ্দিনকে সন্দ্বীপ থানায় বদলির নির্দেশ দেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, বদলির বিষয়টি সত্য এবং শনিবার রাতের মধ্যেই এসআই আলাউদ্দিনকে ক্লোজ/ছাড়পত্র (সিসি) দিয়ে আজকের মধ্যেই নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

এদিকে এসআই আলাউদ্দিনের দাবি, বদলিটি প্রশাসনিক কারণে নয় বরং ‘জনস্বার্থে ’ করা হয়েছে। তবে রিমান্ড মঞ্জুরের একদিন পরই কেন এমন হঠাৎ বদলি—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে মামলার তদন্তভার নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ শনিবার জানান, তিন দিন আগেই মামলাটি জেলা ডিবিকে তদন্তের জন্য দেওয়া হয়েছিল, কারণ তারা ইমনকে নিয়ে বেশি কাজ করেছে। তবে রিমান্ডের মধ্যেই বদলির বিষয়ে জানতে
চাইলে তিনি আবার জানান, জিজ্ঞাসাবাদ শেষ হওয়া পর্যন্ত এসআই আলাউদ্দিনই কাজ করছেন এবং আজকের মধ্যে নতুন অফিসার নিয়োগ হলেও মামলাটি হাটহাজারী থানাতেই থাকবে।
আসামি রিমান্ডে কী তথ্য দিচ্ছে—সে বিষয়ে পুলিশ মুখ খুলছে না। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ উভয়েই জানান, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার রাসেলকে এ বিষয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলেও শনিবার রাত পৌনে আটটা পর্যন্ত তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি।

মামলার বাদী জসিম উদ্দিনও তদন্ত কর্মকর্তা বদলি বা ডিবিতে স্থানান্তরের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ভারতের সীমানা দিয়ে পালানোর সময় গত ২৯ জুলাই যশোরে ৩ সহযোগীসহ গ্রেপ্তার হন ফটিকছড়ির বাসিন্দা ডেভিড ইমন। পরবর্তীতে ৩০ জুলাই তাকে চট্টগ্রামে এনে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। বর্তমানে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর হয়ে চট্টগ্রামে অপরাধ মূলক কর্মকাণ্ড পরিচালনায় যে দুজন নেতৃত্ব দিতেন, তাদের একজন এই ডেভিড ইমন ( অন্যজন মোহাম্মদ রায়হান)। পুলিশের তথ্য অনুযায়ী, ইমন অস্ত্র ব্যবহারে অত্যন্ত দক্ষ এবং তার কাছে ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র থাকার তথ্য রয়েছে।

16/08/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের আগে শেখ হাসিনাসহ শহীদ হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ।

বাংলাদেশ পুলিশের একমাত্র প্যারামিলিটারি ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজ...
16/08/2026

বাংলাদেশ পুলিশের একমাত্র প্যারামিলিটারি ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, চানখাঁরপুলসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশের পাশাপাশি ভারী অস্ত্র হাতে মাঠে দেখা যায় এপিবিএন সদস্যদের।

বেশ কয়েকটি ভিডিওতে হাঁটু গেড়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাতেও দেখা গেছে তাদের। তবে সে সময় কে কোথায় দায়িত্বরত ছিলেন, কী ধরনের অস্ত্র ব্যবহার করেছেন এবং কত রাউন্ড গুলি ব্যবহার করে ছেন সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গায়েব করে ফেলা হয়। এ ধরনের তথ্য ছাড়া দায়ী এপিবিএন সদস্যদের চিহ্নিত করা এবং বিচার নিশ্চিত করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ছাত্র জনতার ওপর গুলির ঘটনায় পুলিশের বিরুদ্ধে একাধিক মামলায় তদন্ত ও বিচার এগোলেও অস্ত্র ব্যবহারের পূর্ণাঙ্গ হিসাব নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে এপিবিএনের সদস্যদের গুলিবর্ষণের ঘটনায় মাঠে থাকা কয়েকজন সদস্যের নামে অস্ত্র ইস্যু না থাকলেও তারা অন্য সদস্যের অস্ত্র নিয়ে গুলি চালিয়েছিলেন বলে আদালতে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ফলে কোন সদস্যের হাতে কোন অস্ত্র ছিল, কত রাউন্ড গুলি ইস্যু হয়েছিল এবং গুলিবর্ষণের পর কত রাউন্ড ফেরত দেয়া হয়েছিল—এসব তথ্যের নির্ভরযোগ্য নথি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এপিবিএন সদস্যদের অস্ত্র ও গুলি ব্যবহারের তথ্যসংবলিত প্রয়োজনীয় নথি নষ্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার মতে, এসব তথ্য গোপনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এপিবিএন সদস্যদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি আরো স্পষ্ট হয়েছে। তিনি বণিক বার্তাকে বলেন, ‘জুলাই আন্দোলনে হত্যার ঘটনাগুলো তদন্ত করতে গিয়ে আমরা দেখেছি, এপিবিএন সদস্যদের অস্ত্র ব্যবহার, গুলি এবং দায়িত্ব পালনের স্থানসংক্রান্ত তথ্য গোপন করতে প্রয়োজনীয় নথি নষ্ট করা হয়েছে। অনেক ক্ষেত্রে একজনের নামে বরাদ্দ করা অস্ত্র অন্যজন ব্যবহার করেছেন। এটিও এক ধরনের অপরাধ। বিষয়গুলো আমরা ট্রাইব্যুনালের নজরে এনেছি।
এ ধরনের স্পর্শকাতর তথ্য গোপনের চেষ্টা তাদের অপরাধ প্রবণতার বিষয়টি আরো স্পষ্ট করে। ভবিষ্যতে কোনো বাহিনী যাতে দায়িত্ব পালন, অস্ত্র বরাদ্দ ও গুলি ব্যবহারের তথ্য গোপন করতে না পারে,সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করার জন্যও আমরা বলেছি।’

তদন্তসংশ্লিষ্টদের মতে, চানখাঁরপুলে ৫ আগস্টের ঘটনায় শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০২৫ সালের এপ্রিলে আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ৭৯ জনের সাক্ষ্য, ১৯টি ভিডিও, ১১টি সংবাদ প্রতিবেদন, দুটি অডিও, বিভিন্ন বই ও প্রতিবেদন এবং ছয়টি ডেথ সার্টিফিকেট সংযুক্ত করা হয়।

16/08/2026

খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে এনসিপি নেতাকে তুলে নেয়ার চেষ্টা, জনতার প্রতিরোধে হ্যান্ডকাফ রেখে পালিয়েছে।

#খাগড়াছড়ি

16/08/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে মিরাজ-তামজিদদের ভিডিও কলে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

15/08/2026

পেছনে তাদের ফ্যান চলছে, সামনে হারিকেন নিয়ে বসে আন্দোলন করছে: প্রধানমন্ত্রী।

Address

কাওরান বাজার, ঢাকা-১২১৫।
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagorikbarta24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share