Daily Anchor

Daily Anchor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Anchor, Digital creator, Ave 2, Mirpur.
(1)

শিপিং, বন্দর, মেরিটাইম, বিজনেস বিষয়ের সকল ধরনের তথ্য ও সংবাদ নিয়ে ব্লু ইকোনমির প্রথম ডিজিটাল মিডিয়া! আপনার প্রতিষ্ঠান/পণ্যের বিজ্ঞাপনে জন্য যোগযোগ করুন 01330619094 (Whatsapp)

06/08/2026

নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ নৌ-মহড়া ‘ক্যারাট’

#ব্লু_ইকোনোমির_প্রথম_ডিজিটাল_মিডিয়া

২০১৮ সালের ২৪ ডিসেম্বর উৎপাদিত এসব পানীয়ের মেয়াদ শেষ হয়েছিল ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর।বিস্তারিত কমেন্টে>>>     #ব্লু_ইকোন...
06/08/2026

২০১৮ সালের ২৪ ডিসেম্বর উৎপাদিত এসব পানীয়ের মেয়াদ শেষ হয়েছিল ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর।
বিস্তারিত কমেন্টে>>>


#ব্লু_ইকোনোমির_প্রথম_ডিজিটাল_মিডিয়া

কর্মজীবনে তিনি নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী ছিলেন।বিস্তারিত কমেন্টে>>>
06/08/2026

কর্মজীবনে তিনি নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী ছিলেন।
বিস্তারিত কমেন্টে>>>

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় মেরিটাইম কাউন্সিলের প্রথম সভায় সভাপতির বক্তব্যে ত...
05/08/2026

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় মেরিটাইম কাউন্সিলের প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
বিস্তারিত কমেন্টে>>>


#ব্লু_ইকোনোমির_প্রথম_ডিজিটাল_মিডিয়

অন্য ১৩টি দেশের সঙ্গে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশও যুক্ত হয়েছে এই জোটে।বিস্তারিত কমেন্টে>>>   #ব্লু_ইকোনোমির_প্রথম...
05/08/2026

অন্য ১৩টি দেশের সঙ্গে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশও যুক্ত হয়েছে এই জোটে।
বিস্তারিত কমেন্টে>>>


#ব্লু_ইকোনোমির_প্রথম_ডিজিটাল_মিডিয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ই আগস্ট চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম সকাল ৯ ঘটিকা থেকে সন্ধ্যা...
04/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ই আগস্ট চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম সকাল ৯ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত (বিনা টিকেটে) সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

#ব্লু_ইকোনোমির_প্রথম_ডিজিটাল_মিডিয়া

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে স্টিয়ারিং বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চড়ে আটকে যাওয়া কনটেইনার জাহাজ 'এমভি সিএনসি ইউরেন...
04/08/2026

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে স্টিয়ারিং বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চড়ে আটকে যাওয়া কনটেইনার জাহাজ 'এমভি সিএনসি ইউরেনাস' (CNC URANUS)-কে যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। রাতভর চালানো ঝুঁকিপূর্ণ উদ্ধার তৎপরতা শেষে জাহাজটিকে নিরাপদে 'বি' (ব্রাভো) অ্যাঙ্করেজে এনে নোঙর করানো হয়। এতে রক্ষা পেয়েছে দেশের প্রধান সামুদ্রিক বন্দরের নৌপথ; সচল রয়েছে স্বাভাবিক কার্যক্রম।

বন্দর সূত্র জানায়, গত সোমবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে চীনের শেকাউ বন্দর থেকে আসা মাল্টার পতাকাবাহী জাহাজটি কর্ণফুলী চ্যানেলে প্রবেশের সময় হঠাৎ স্টিয়ারিং বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ৯.৫০ মিটার ড্রাফটের জাহাজটি ২ নম্বর লাল বয়ার সাথে ধাক্কা খায় এবং নদী মোহনা সংলগ্ন রিটেইনিং ওয়ালের ওপর আছড়ে পড়ে চড়ে আটকে যায়। ২০১৭ সালে নির্মিত ১৭০ মিটার দীর্ঘ এই জাহাজটিতে ১ হাজার ২৮২ টিইইউ পণ্য এবং মাস্টারসহ ২৪ জন নাবিক রয়েছেন। জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে এপিএল (বাংলাদেশ)।
দুর্ঘটনার খবর পেয়েই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ উদ্ধার অভিযান শুরু করে। সিনিয়র পাইলটদের নেতৃত্বে বন্দর কর্তৃপক্ষের শক্তিশালী টাগবোট 'কান্ডারী-২', 'কান্ডারী-৪', 'কান্ডারী-৬' ও 'কান্ডারী-১১', নৌবাহিনীর টাগবোট 'শিবসা', টানেল টাগবোট এবং কোস্ট গার্ডের টাগবোট 'প্রমত্ত' দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়। জাহাজটির ড্রাফট কমিয়ে সহজে ভাসিয়ে তুলতে প্রয়োজনে সাময়িকভাবে কিছু কনটেইনার খালাসের পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছিল।

উদ্ধারকারী দল রাতভর নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে গভীর রাতে 'সিএনসি ইউরেনাস'-কে সম্পূর্ণ মুক্ত করতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহত বা অন্য কোনো নৌযানের ক্ষতির খবর পাওয়া যায়নি। পুরো সময়জুড়ে নেভিগেশন চ্যানেলটি অন্যান্য জাহাজের জন্য নিরাপদ ছিল।

সফল উদ্ধার অভিযান শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পাইলট ও টাগ ক্রুসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। দেশের ৯২ শতাংশ বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হওয়া এই বন্দরে জরুরি পরিস্থিতি মোকাবেলায় এমন দ্রুত পদক্ষেপ আন্তর্জাতিকমানের পেশাদারিত্বের প্রমাণ দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশি নাবিকদের সংযুক্ত আরব আমিরাত (UAE)সহ বিভিন্ন দেশে ভিসা, ট্রানজিট ও Crew Change-সংক্রান্ত বিদ্যমান জটিলতা দ্রুত ...
04/08/2026

বাংলাদেশি নাবিকদের সংযুক্ত আরব আমিরাত (UAE)সহ বিভিন্ন দেশে ভিসা, ট্রানজিট ও Crew Change-সংক্রান্ত বিদ্যমান জটিলতা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থাকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। তিনি বলেন, আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশের নাবিকদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং তাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা জাতীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। এ লক্ষ্যে প্রয়োজনে কমিটি গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও জোরদার করতে হবে।

আজ (৪ আগস্ট) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় মেরিটাইম কাউন্সিলের প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা প্রদান করেন। সভায় নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, মেরিটাইম শিল্প খাতের সংশ্লিষ্ট অংশীজনগণ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশি নাবিকদের সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট ভিসা, Crew Change Visa, Shore Pass এবং Entry Clearance প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নাবিক সরবরাহকারী দেশ হলেও সাম্প্রতিক সময়ে এসব জটিলতার কারণে আন্তর্জাতিক জাহাজে নিয়োগ, Crew Relief এবং কর্মসংস্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এর ফলে বাংলাদেশি নাবিকদের চাকুরির বাজার সংকুচিত হচ্ছে বিধায় এ খাতের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হতে দেশ বঞ্চিত হচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশি নাবিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতসহ সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ জোরদার এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় ২০২৮ সালের IMO Member State Audit Scheme (IMSAS)-এর প্রস্তুতি, ২০১৭ সালের অডিটে চিহ্নিত বিষয়সমূহের নিষ্পত্তির অগ্রগতি এবং একটি সমন্বিত জাতীয় প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নের বিষয় পর্যালোচনা করা হয়।

এ ছাড়া Hong Kong Convention বাস্তবায়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, Treatment, Storage and Disposal Facility (TSDF) স্থাপনের রোডম্যাপ এবং সংশ্লিষ্ট নীতিগত বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO)-এর Net-Zero Framework বাস্তবায়নের লক্ষ্যে জাহাজের জ্বালানি ব্যবহারসংক্রান্ত জাতীয় তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা, কার্বন নির্গমন বেইজলাইন প্রণয়ন এবং Bunker Fuel Monitoring Framework গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরে বিপজ্জনক পণ্য পরিবহন ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, IMDG Code বাস্তবায়ন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং ASYCUDA World System-এ Dangerous Goods Validation Module সংযোজনের বিষয়েও আলোচনা হয়।

সভায় দেশের সামুদ্রিক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত National Maritime Policy প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ নীতিমালার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়ন, ব্লু ইকোনমির বিকাশ, বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন, নাবিকদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং সামুদ্রিক খাতের টেকসই উন্নয়নে সমন্বিত দিকনির্দেশনা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মোট ১০ কোটি টাকার মালপত্র লুট হয়েছে বলে জানা গেছে।বিস্তারিত কমেন্টে>>>   #ব্লু_ইকোনোমির_প্রথম_ডিজিটাল_মিডিয়া
01/08/2026

মোট ১০ কোটি টাকার মালপত্র লুট হয়েছে বলে জানা গেছে।
বিস্তারিত কমেন্টে>>>


#ব্লু_ইকোনোমির_প্রথম_ডিজিটাল_মিডিয়া

01/08/2026

২৪ ঘণ্টা বন্দর খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

#ব্লু_ইকোনোমির_প্রথম_ডিজিটাল_মিডিয়া

Address

Ave 2
Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Anchor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share