Chalaman Mirsarai

Chalaman Mirsarai আলোকিত জনপদের প্রতিচ্ছবি

সাদাকালো ছাপার অক্ষরে ১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল চলমান মিরসরাই। এবার ২০২২ সালে এসে পর্দাপণ করল ১৮ বছরে। নামী দামী লেখকের কলামে এবং সংবাদ কর্মীদের তথ্য ভিত্তিক সংবাদে একটি সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে চলমান। চলমান একটি নিয়মিত প্রকাশনা। ধন্যবাদ ১৮ বছর ধরে কোন না কোন ভাবে অক্লান্ত পরিশ্রম করে পত্রিকাকে নিয়মিত ভাবে প্রকাশিত এবং সংরক্ষন করে আসছেন। নিজস্ব তাগিদে অনেকেই এ পত্রিকা ছেড়ে চলে গেছেন। তারা আজ নতুন ক্ষেত্র সৃষ্টি করে নিজেদের যোগ্যাতার স্বাক্ষর রাখছেন। চলমান প্রকাশনার এটি একটি সাফল্য নিঃসন্দেহে।

নতুন মুখরা এই পত্রিকার দায়িত্ব নিয়েছেন। অসাধারণ ভাবে তারা পত্রিকার প্রকাশনা অব্যাহত রেখেছেন। অবশ্য চলমান প্রকাশনার কারনে দায়িত্ব প্রাপ্তদের ভাবমূর্তি আরো একধাপ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। সব সময় ভালো কিছু করতে পারলে নিজের মধ্যে আত্মতৃপ্তি জেগে ওঠে এবং সমাজের সুশীল মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া যায়। আমার বিশ্বাস চলমান এর সাথে সংশিষ্ট সবাই আজ প্রসংসার দাবীদার। কারন তারা প্রতিনিয়ত মানুষের সমস্যা সম্ভাবনা কথা পত্রিকার পাতায় তুলে ধরছে।

চলমান প্রকাশনার দীর্ঘ এই পদযাত্রায় আমরা যেমন সমাজের সব শ্রেনীর মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছি তেমনি আমাদের এগিয়ে চলার পথ ও হয়েছে কন্টকাকীর্ন। আমাদের অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য ষড়যন্ত্র হয়েছে। কোন না কোন রাজনৈতিক দলের মুখপাত্র বলে অপপ্রচার করতে থাকেন কুচক্রী মহল। আমরা পাঠকের সামনে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। কোন ব্যক্তি বিশেষের লেজুড়বৃত্তি বা কোন রাজনৈতিক দলের মুখপাত্র হওয়ার জন্য চলমানের আত্মপ্রকাশ হয়নি। আমাদের পদযাত্রা অসহায় নির্যাতিত মানুষের পক্ষে। একটি আলোকিত জনপদ গড়ার প্রত্যয়ে নিয়ে আমরা পথ চলছি। এই পথ চলায় আমরা অনেকের নেতিবাচক খবর পরিবেশন করে বিরাগভাজন হই। চলমানের প্রকাশনা বাধাগ্রস্ত করার নানা কূটচাল শুরু হয়। আমরা বিশ্বাস করি জনপদের পাঠক আমাদের প্রেরণার উৎস। তাঁদের অকুষ্ঠ সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব দুরে বহুদুরে।
দীর্ঘ ১৮ বছর ধরে চলমানের সুখে দুঃখে পাঠক লেখক সাংবাদিক শুভানুধ্যায়ী বিজ্ঞাপন দাতারা অনেক সহযোগিতা করেছেন। এ জন্য পত্রিকার পক্ষ থেকে আপনাদের প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

মোহাম্মদ মনজুরুল হক - প্রধান সম্পাদক ও প্রকাশক।

মিরসরাই পৌরসভা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন তৌহিদুল ইসলাম নিশান ও সদস্য সচিব মনোনীত হয়েছেন মোহাম্মদ মাসু...
12/09/2026

মিরসরাই পৌরসভা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন তৌহিদুল ইসলাম নিশান ও সদস্য সচিব মনোনীত হয়েছেন মোহাম্মদ মাসুম।

12/09/2026

বামন সুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

12/09/2026

৪২ বছর শিক্ষার আলো ছড়িয়ে অবসরে প্রধান শিক্ষিকা লক্ষী রানী দেবী

12/09/2026

মিরসরাইয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে খাল খনন ও পরিষ্কার কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিনের সার্বিক সহযোগিতায় মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ৯ নম্বর ওয়ার্ডের মালেরহাতি খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।

10/09/2026

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা

মিরসরাইয়ে বামন সুন্দর ফকির আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫ জনসহ ৮০ জন কৃতী শিক্ষ...
10/09/2026

মিরসরাইয়ে বামন সুন্দর ফকির আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫ জনসহ ৮০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা দিয়েছে মহানগর সমাজ কল্যাণ সংস্থা। বৃহ...
10/09/2026

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা দিয়েছে মহানগর সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ে সংগঠনটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

09/09/2026

মিরসরাইয়ে অ'গ্নি'কা'ন্ডে ক্ষ'তি'গ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিন।

মিরসরাই উপজেলার আমবাড়িয়া এলাকায় অ/গ্নি/কা/ন্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ১২ নং খইয়াছরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধার...
09/09/2026

মিরসরাই উপজেলার আমবাড়িয়া এলাকায় অ/গ্নি/কা/ন্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ১২ নং খইয়াছরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফ উদ্দিন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্তদের নিজ অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন।

আশরাফ উদ্দিন বলেন, মিরসরাই আসনের সংসদ সদস্য, নুরুল আমিন এমপি মহোদয়ের নির্দেশনায়, আমার ক্ষুদ্র সামর্থ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকব। আল্লাহ ক্ষতিগ্রস্ত পরিবারটিকে এই কঠিন সময় ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিন। আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।

08/09/2026

উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলাব্যাপী খাল খনন কর্মসূচি অংশ হিসেবে আজ মায়ানীতে খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন

Address

Mirsarai

Alerts

Be the first to know and let us send you an email when Chalaman Mirsarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chalaman Mirsarai:

Shortcuts

Share

Category