PFN TV

PFN TV আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লাগে, জানাতে পারেন আমাদের ইনবক্সে...

মান্দায় মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানানওগাঁর মান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে সর্ব...
18/08/2026

মান্দায় মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার এবং ভারশো লক্ষীর মোড় এলাকায় যৌথভাবে এই অভিযান চালানো হয়।

​অভিযান পরিচালনাকালে চৌবাড়িয়া বাজারে প্রেসক্রিপশন ও অনুমতি ছাড়া ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়। এর মধ্যে মশিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রবিউল ইসলামকে ‘ঔষধ ও কসমেটিক আইন,২০২৩’ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ‘জিসান ফার্মেসি ও চিকিৎসালয়’-এর মালিক নাইম হোসেনকে একই অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯’-এর ৫৩ ধারায় দুটি প্রতিষ্ঠানকে সাজা দেওয়া হয়। চৌবাড়িয়া বাজারের ‘মেসার্স শোভন ট্রেডার্স’-কে ৫ হাজার টাকা এবং ভারশো লক্ষীর মোড়ের ‘মেসার্স সুনিল ট্রেডার্স’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভেজাল পন্য এড়াতে নিজে বাচুন, অন্যকে বাচান,যদি সরকার অনুমোদিত বিএসটিআই এর আওতাভুক্ত না থাকে তাহলে  আপনি সাফলাইয়ার কে না ক...
17/08/2026

ভেজাল পন্য এড়াতে নিজে বাচুন,
অন্যকে বাচান,
যদি সরকার অনুমোদিত বিএসটিআই এর আওতাভুক্ত না থাকে তাহলে আপনি সাফলাইয়ার কে না করে দিবেন!
আপনার দোকানে এসব পণ্য থাকলে এখনই সরিয়ে ফেলুন, শেয়ার করে জানিয়ে সবাইকে জানিয়ে দিন...

নওগাঁ মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের-“মাদকসেবনের অভিযোগ থাকা ব্যক্তিই মাদক নির্মূল কমিটিতে—প্রশ্ন উঠছে আক্তার হোসেনের...
15/08/2026

নওগাঁ মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের-

“মাদকসেবনের অভিযোগ থাকা ব্যক্তিই মাদক নির্মূল কমিটিতে—প্রশ্ন উঠছে আক্তার হোসেনের ভূমিকা নিয়ে”

#রাইগাঁ_ইউনিয়ন #মহাদেবপুর #নওগাঁ #মাদক_নির্মূল #মাদকবিরোধী_অভিযান #আক্তার_হোসেন #স্থানীয়_সংবাদ #জনমনে_প্রশ্ন

15/08/2026

চামড়া সংরক্ষণের লবণ যাচ্ছে মানুষের পেটে!—খাদ্য নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন

#কুরবানিরচামড়া #চামড়াশিল্প #লবণ #খাদ্যনিরাপত্তা #ভেজাল #জনসচেতনতা #বাংলাদেশ #স্থানীয়সংবাদ #নিউজরিলস

চট্টগ্রামের ডিসি পদ পেতে ৭০ কোটি টাকার চুক্তি,১৮ মাসে ‘কাজের মাধ্যমে’ ১৪০ কোটি টাকা ফেরতের প্রতিশ্রুতি!ছবিতে চুক্তি নামা...
12/08/2026

চট্টগ্রামের ডিসি পদ পেতে ৭০ কোটি টাকার চুক্তি,
১৮ মাসে ‘কাজের মাধ্যমে’ ১৪০ কোটি টাকা ফেরতের প্রতিশ্রুতি!

ছবিতে চুক্তি নামার ছবি প্রকাশ করা হলো...

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঔষধ ও খাবারের দোকান ব্যতীত শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮.০০টা পর্যন্ত খোলা থাকবে।ঘোষণায়, বিদ্য...
12/08/2026

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঔষধ ও খাবারের দোকান ব্যতীত শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮.০০টা পর্যন্ত খোলা থাকবে।

ঘোষণায়, বিদ্যুৎ বিভাগ।

নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর পানিতে ভেসে আসা ভা...
12/08/2026

নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর পানিতে ভেসে আসা ভারতীয় নাগরিকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। ১০ আগস্ট সোমবার সকাল সারে ১১ টার দিকে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান বাজার এলাকায় আত্রাই নদীর পানিতে খেয়াঘাট সংলগ্ন স্থানে এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেয়।

এ খবর পেয়ে পুলিশ এদিন দুপুরে ঘটনা স্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। মহাদেবপুর থানার ওসি তদন্ত আব্দুর রহিম জানান, আত্রাই নদীর পানিতে ভেসে থাকা মরদেহ অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

ওই মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট থানার উত্তর চকভবানী এলাকার জীবন সরকারের ছেলে পবিত্র সরকারের (৪০)। পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা দুষ্কৃতকারীরা ভারতের অভ্যন্তরে তাকে হত্যা করে মরদেহ আত্রাই নদীর পানিতে ফেলে দেয়। ওই মরদেহ ভেসে এসে ওইস্থানে আটকে গেছে।

এ মরদেহ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

নজিপুর হক মার্কেটে আবার একটা মোবাইল দোকান ডাকাতি। নতুন তালা কেটে চোরেরা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেল...
11/08/2026

নজিপুর হক মার্কেটে আবার একটা মোবাইল দোকান ডাকাতি। নতুন তালা কেটে চোরেরা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেল...

10/08/2026

PFN TV-এর প্রতিবেদন প্রকাশের পর সরানো হচ্ছে বিদ্যালয়ের মাঠের নির্মাণসামগ্রী | নওগাঁ

#নওগাঁ #বিদ্যালয়েরমাঠ #নির্মাণসামগ্রী #জনদুর্ভোগ #শিক্ষার্থীদেরদুর্ভোগ #নওগাঁরখবর #স্থানীয়সংবাদ #সংবাদ #বাংলাদেশ

10/08/2026

উন্নয়নকাজের মালামালে দখল বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষার্থী ও স্থানীয়রা | PFN TV

#বিদ্যালয়েরমাঠ #মাঠদখল #শিক্ষার্থীদেরভোগান্তি #উন্নয়নকাজ #জনদুর্ভোগ #স্থানীয়সংবাদ #নওগাঁ #মহাদেবপুর #রাইগাঁ #কুড়াইল #নিউজ #বাংলাদেশ

Address

Kurail, Raigaon
Mohadebpur
6530

Alerts

Be the first to know and let us send you an email when PFN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share