Naima's World

Naima's World This is my world Will help you to express your style having all kind off dress & makeup accessories ....for more details inbox us

09/01/2026

Umrah 2025

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।■▪রি...
02/09/2025

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।
■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।
■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।
■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।
■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।
■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
■■ রিজক জিনিসটা এতোটাই শক্তিশালী!
■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।
■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজকের দায়ীত্ব্য আমি আল্লাহর উপর নেই।

কে লিখেছে জানিনা কিন্তু হাসতে হাসতে শেষ...🤣🤣আমার মত যাদের বিয়ে ২০১১-১৫ সালের আগে হয়েছে তাদের এখনকার সময়ের বিয়ের ভিডিওগুল...
08/03/2025

কে লিখেছে জানিনা কিন্তু হাসতে হাসতে শেষ...🤣🤣

আমার মত যাদের বিয়ে ২০১১-১৫ সালের আগে হয়েছে তাদের এখনকার সময়ের বিয়ের ভিডিওগুলো দেখলে মনের ভিতর হয়তো আমার মত চাপা কষ্ট অনুভব হয়। আমি আমার বিয়ের ভিডিও যতবার দেখি ততবার কান্না করি। কি মনে করেছেন, দুঃখে কান্না করি? না, রাগে কান্না এসে পড়ে।
এবার আসি আসল কথায়। এখনকার বিয়ের ভিডিওগুলোতে মনে হয় কোন রাজকুমারী আর রাজকন্যার গল্প, যেন কোন বলিউড সিনেমাকে হার মানিয়ে দেয়।
এবার আমার বিয়ের ভিডিওর সংক্ষেপে বিবরণ দেই।
* শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর তাজমহলের ভিতর থেকে আমার আর আমার বরের ছবি বের হয়ে আসলো এবং ৩০ মিনিটের মত ছবির পর্ব চললো।
* এরপর থেকে শুরু হলো তাদের আসল প্রতিভার প্রকাশ ঘটানো। আকাশে আমার ছবি, ঝরনায় আমার ছবি। ২ টা গোলাপ পাশাপাশি ফুটে আছে যার একটাতে আমার আর একটাতে আমার বরের ছবি। আমার বরের ছবি মাঝখানে রেখে চারপাশে আমার অসংখ্য ছবি ঘুরছে। আরো আছে প্লেন এর পাখাতেও আছে আমার ছবি, পাখির ডানাতেও আছে। পৃথিবীর সবখানেই আছি আমরা দুজন কখনো India, কখনো Bangkok, কখনো Switzerland এর বরফের চিপায়। আহা সে কি দৃশ্য বলার ভাষা রাখে না। honeymoon এর প্রয়োজন নেই।
* এরপর মূল ভিডিও শুরু হলো কিন্তু তার মাঝে মাঝে আমার ছবি। যেমন, আমার শশুর আর আমার বাবা কোলাকুলি করছে তাদের মাঝখানে ফুচ করে আমার ছবি।
*আমাকে দেখালে লাফাতে লাফাতে বরের ছবি আবার বরকে দেখালে বরের বুকে ভিতর থেকে বেরিয়ে আসে আমার ছবি।
* এবার ৩০ মিনিট শুধু খাওয়ার ভিডিও। কি মনে করেছেন এখানে আমাকে মাফ করে দিয়েছে?হতেই পারে না, খাওয়ার মাঝে মাঝে আমার ছবি দিয়ে আপনাদের মনে করিয়ে দিবে যে এইটা কোনো খাবারের রিভিউ এর ভিডিও নয় এইটা আমার বিয়ের ভিডিও। এক কথায় তাদের যত ক্রিয়েভিটি জানা আছে তা এই বিয়ের ভিডিওতে প্রমান করেই ছাড়বে।
* আর বিদায়ি পর্বে তারা বউ ছাড়া ভিডিও করতে রাজি আছে কিন্তু " আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি" এই গান ছাড়া বিদায় দৃশ্য অসম্ভব। এই গান যেদিন রিলিজ হয়েছিল তার পর থেকে একটা বিয়ের ভিডিও পাওয়া খুব দুঃসাধ্য যেখানে এই গান ছাড়াই বিদায় হয়েছে....🙂

18/11/2024

🚊🚊

06/11/2024

আপনি যত সুন্দরী হন না কেন শ্বশুরবাড়ির কিছু
selective person এর চোখে আপনি এমন!!!!!! 😂😂😂😂

তবে আমার শশুর বাড়ি সদস্যরা একেবারে ভিন্ন।

Address

959, East Barandi Road
Mollapara
7400

Alerts

Be the first to know and let us send you an email when Naima's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share