09/07/2022
প্রশাসনের হস্তক্ষেপ কামনা .
সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও ছুটির ফাঁদে চলছে নির্মান কাজ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ড বাজার সংলগ্ন এলাকা জব্বার সাউথ (৫০) এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে সরকারি ছুটির ফাঁদে রাত-দিন জোর পুর্বক চালিয়ে যাচ্ছে নির্মান কাজ। নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত থেকে নিষেধাজ্ঞার কারনে এতোদিন নির্মান কাজ বন্ধ থাকলেও পবিত্র ঈদ উল আযহার ছুটির কারনে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোর পুর্বক নির্মান কাজ চালিয়ে যাচ্ছে ভুমিদস্যু জব্বার। এতে করে জব্বারের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে অসহায় জীবন যাপন করছে ভুক্তভোগীরা চেয়েছেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা।
জানাযায়, জমির মালিক মোঃ আবদুর রহিম ও মোঃ ইসমাইল হোসেন গং এর পুর্বে ভুমিদস্যু জব্বার এ বিরুদ্ধে সম্পত্তি জোরপূর্বক দখল করে বসতি নির্মাণ ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক অভিযোগ দায়ের করেন। যে অভিযোগ গুলো থানা পুলিশ ইতিমধ্যে তদন্ত করছেন বলে জানাযায়। এ বিষয়ে জমির মালিক ভুক্তভোগী মোঃ ইসমাইল হোসেন বলেন, আমি সহ আমার আপন ভাই এবং চাচাতো ভাই বোন ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির মালিক আমাদের সম্পত্তি এখনো ভাগ বাটোয়ার হয়নি যৌথভাবে যার যার দখলে আমরা ভোগ দখল করে আসছি, বিবাদী ভুমিদস্যু জব্বার আমাদের ওয়ারিশের মধ্য থেকে আমার ভাই টিটু মোঃ রানা, মো.গিয়াস উদ্দিনদের অংশের সম্প্রতি মোট , ৮০৮,৮০৯, ৮১০ দাগে মোট-৪৭.৬২শতাংশ জমি থেকে ০২.৭৫ শতাংশ জমি খরিদ করে, কিন্তু বিবাদি তার খরিদ সম্পত্তি চেয়ে বেশি জমি দখল করে আসছে জোরপূর্বক। এই বিষয়ে আমি সহ অন্যান্য ওয়ারিশগণ বিজ্ঞ আদালতে বন্টন নামা মামলা সহ মিস কেস করি, মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং বিজ্ঞ আদালত জমিতে উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন । বিবাদী ভুমিদস্যু ও প্রভাবশালী হওয়ায় সে বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করিয়া জোরপূর্বক জমিতে কাজ করে আসছে, এলাকাবাসী জানায় যে কোন উপায়ে তিনি নাকি জমি দখল করবে এবং এতে করে উক্ত জমি নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বিবাদী ভুমিদস্যু জব্বার এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করিতেছে, যেকোনো সময় বড় ধরনের শান্তি-শৃঙ্খলা বিবেদ হইতে পারে। এলাকাবাসী বিবাদীর এমন সন্ত্রাসী কর্মকান্ডের কারনে প্রশ্ন রেখে বলেন ভুমিদস্যু সন্ত্রাসী জব্বারের খুটির জোর কোথায়।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবি মাসুদ জানায়, বিজ্ঞ আদালতে বিবাদী পক্ষের আইনজীবি কোন অবস্থাতে উক্ত জমিতে তারা কোন নির্মানকাজ করবে না বলে অঙ্গীকার করে আসছে। এখন যেহেতু আদালত বন্ধ আছে তাই আদালতের কার্যক্রম শুরু হলে আমরা বিষয়টি বিজ্ঞ আদালতের নজরে আনবো।