Voice Of Sreemangal

Voice Of Sreemangal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice Of Sreemangal, Media/News Company, Sreemangal, Moulvibazar.

'ভয়েস অব শ্রীমঙ্গল'—মাটি ও মানুষের কথা বলে।

সবার আগে, সর্বশেষ সংবাদ জানতে ফলো ও ভিজিটি করুন। https://voiceofsreemangal.com/
নিউজ পাঠান—[email protected]

10/09/2026

কমলগঞ্জে বসতঘর থেকে ৫টি বিষধর কোবরা উদ্ধার

#কমলগঞ্জ #মৌলভীবাজার #মনোক্লেডকোবরা #কোবরা #কোবরাসাপ #সাপউদ্ধার #বিষধরসাপ #সাপেরবাচ্চা #বন্যপ্রাণী #বন্যপ্রাণীউদ্ধার #রাজকান্দিরেঞ্জ #শ্রীমঙ্গলবনবিভাগ #বাংলাদেশবন্যপ্রাণীসেবাফাউন্ডেশন #কমলগঞ্জসংবাদ #মৌলভীবাজারসংবাদ #ভয়েসঅবশ্রীমঙ্গল

কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধারমৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেক...
10/09/2026

কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে জাপানী বাড়ি মুজাহিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।

09/09/2026

বিএনপিকে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার কড়া সমালোচনা, যে বক্তব্যে সংসদে হট্টগোল!

#রুমিন_ফারহানা #বিএনপি #বাংলাদেশ_জাতীয়তাবাদী_দল #সংসদ #জাতীয়_সংসদ #সংসদে_হট্টগোল #রাজনীতি #বাংলাদেশের_রাজনীতি #রাজনৈতিক_বক্তব্য #রুমিনের_বক্তব্য #বিএনপি_নিয়ে_সমালোচনা #সংসদ_অধিবেশন #রাজনৈতিক_খবর #বাংলাদেশ #ভয়েস_অব_শ্রীমঙ্গল

09/09/2026

শ্রীমঙ্গলে হাঁস শিকার করতে এসে বনবিড়াল উদ্ধার

#শ্রীমঙ্গল #বনবিড়াল #বনবিড়ালউদ্ধার #বন্যপ্রাণী #বন্যপ্রাণীউদ্ধার #শ্রীমঙ্গলবনবিভাগ #বাংলাদেশবন্যপ্রাণীসেবাফাউন্ডেশন #স্বপনদেবসজল #রাজদীপদেবদীপ #লাহারপুর #মৌলভীবাজার #শ্রীমঙ্গলেরখবর #স্থানীয়সংবাদ #বন্যপ্রাণীসংরক্ষণ

শ্রীমঙ্গলে হাঁস শিকার করতে এসে দুটি বাচ্চাসহ বনবিড়াল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা বনবিড়ালটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ...
09/09/2026

শ্রীমঙ্গলে হাঁস শিকার করতে এসে দুটি বাচ্চাসহ বনবিড়াল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা বনবিড়ালটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার লাহারপুর এলাকায় আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের পাশের বাড়ির বাসিন্দা সমর মোদকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির হাঁসের চিৎকার শুনে পরিবারের সদস্যরা বাইরে এসে দেখতে পান, তিনটি বনবিড়াল হাঁস শিকারের চেষ্টা করছে। এ সময় বনবিড়ালগুলোকে ধরার চেষ্টা করলে মা বনবিড়ালটি দ্রুত পালিয়ে যায়। পরে দুটি বাচ্চা বনবিড়ালকে আটক করে রাখা হয়।

বিষয়টি সমর মোদক বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা বাচ্চা দুটি বনবিড়ালকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

পরে উদ্ধার করা বনবিড়াল দুটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গলের সৌন্দর্য কেউ দেখে নি!ছবি : সাংবাদিক রাজেশ ভৌমিক
09/09/2026

শ্রীমঙ্গলের সৌন্দর্য কেউ দেখে নি!

ছবি : সাংবাদিক রাজেশ ভৌমিক

09/09/2026
08/09/2026

প্রি-অর্ডার করলেই পাচ্ছেন স্মার্ট ওয়াচ!

শৈশবের কোলাহল, মক্তবের নরম আলো আর নৈতিকতার কোমল ছোঁয়ায় গাঁথা এক অনন্য ছড়াসংগ্রহ— ‘জীবন গড়ার ছড়া’। মুস্তাকিম আল মুনতাজ এখানে ছড়ার ভেতর দিয়ে গড়ে তুলেছেন এক আলোকিত মননের ভুবন, যেখানে শব্দ শুধু ছন্দ নয়, হয়ে ওঠে জীবনবোধের পাঠশালা।

প্রতিশ্রুতিশীল তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজ-এর ছড়ার বই আকর্ষণীয় ছাড়ে রাবতা থেকে প্রি অর্ডার করুন। প্রি-অর্ডারকারীদের জন্য উপহার হিসেবে থাকছে রাবতার বিশেষ বুকমার্ক ও স্মার্ট ওয়াচ।

তাই দেরি না করে আজই প্রি-অর্ডার করুন।

শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দনিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে...
08/09/2026

শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ২নং আশিদ্রোন ইউনিয়নের বিলাশছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনরত কাউকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু পাওয়া যায়।

পরে জব্দ করা বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত বালুর বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় শ্রীমঙ্গল থানার একটি চৌকস পুলিশ টিম অভিযানে সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনসহ পরিবেশ ও সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই মুহূর্তে শ্রীমঙ্গলে শুরু হয়েছে ঝুম বৃষ্টি...
08/09/2026

এই মুহূর্তে শ্রীমঙ্গলে শুরু হয়েছে ঝুম বৃষ্টি...

Address

Sreemangal
Moulvibazar

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Sreemangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share