The Ajaira Pro Max

The Ajaira Pro Max ফানি সব ভিডিও পেতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

ধন্যবাদ।

03/08/2026

শুধু জন্মদিন বলেই তোর কথা মনে পড়ে, তা না। তোর কথা সবসময়ই মনে পড়ে, আর সবসময়ই দোয়া করি তুই ভালো থাকিস, সুখে থাকিস।❤️

Mohammad Rakib

আগামীকাল নামবো এমন এক ম্যাচে, যেখানে প্রতিপক্ষ শুধু একটি দল নয় ওরা আমার অতীত, আমার অনেক স্বপ্নের অংশ।যাদের সঙ্গে একদিন ...
28/07/2026

আগামীকাল নামবো এমন এক ম্যাচে, যেখানে প্রতিপক্ষ শুধু একটি দল নয় ওরা আমার অতীত, আমার অনেক স্বপ্নের অংশ।
যাদের সঙ্গে একদিন একই স্বপ্ন দেখেছিলাম, তাদের বিপক্ষেই লড়তে হবে।
অনুভূতি থাকবে, কিন্তু মাঠে কোনো ছাড় নয়।
সম্মান থাকবে, লড়াইটাও হবে শতভাগ।
ইনশাআল্লাহ, নিজের সেরাটা দিয়েই ফিরবো। ⚽🤍

28/07/2026

আমরা আসছি আগামীকাল।🙋‍♂️💪

আজকাল তথাকথিত অনেক সুশীল মানুষ চায়ের দোকানে, আড্ডায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বসে যুবসমাজকে নিয়ে দীর্ঘশ্বাস ফেলেন আর ...
26/07/2026

আজকাল তথাকথিত অনেক সুশীল মানুষ চায়ের দোকানে, আড্ডায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বসে যুবসমাজকে নিয়ে দীর্ঘশ্বাস ফেলেন আর বলেন;
"এদের ভবিষ্যৎ অন্ধকার।"
"এরা নেশা করে, জুয়া খেলে, বেকার ঘুরে বেড়ায়।"
"আজকের যুবকরা আর মানুষ হবে না।"

কথাগুলো বলা খুব সহজ। কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজেকে করেছেন?
এই যুবকদের জন্য আপনি কী করেছেন?

আপনার প্রচুর অর্থ-সম্পদ আছে, সমাজে প্রভাব আছে। কিন্তু নেশাগ্রস্ত একজন যুবককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কী উদ্যোগ নিয়েছেন? জুয়া থেকে দূরে রাখতে কোনো বিকল্প বিনোদনের ব্যবস্থা করেছেন? বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য কয়জনের কাজের ব্যবস্থা করেছেন? কর্মদক্ষতা বাড়াতে কোনো প্রশিক্ষণকেন্দ্র, কারিগরি প্রতিষ্ঠান কিংবা একটি ছোট কর্মশালাও কি গড়ে তুলেছেন?

আমরা শুধু ফলাফল দেখি, কিন্তু কারণগুলো দেখতে চাই না।

একজন তরুণের হাতে যদি কাজ না থাকে, দক্ষতা অর্জনের সুযোগ না থাকে, আর বিকেলে খেলাধুলা করার মতো একটি মাঠও না থাকে, তাহলে সে কোথায় যাবে?

একটা সময় বিকেল মানেই ছিল মাঠভর্তি ছেলেদের হাসি, ফুটবল, ক্রিকেট, দৌড়ঝাঁপ আর বন্ধুত্ব। আজ সেই মাঠগুলোর জায়গায় উঠেছে ভবন, কিংবা বছরের পর বছর পড়ে আছে অব্যবস্থাপনায়। কোথাও মাঠই নেই, কোথাও থাকলেও খেলতে দেওয়া হয় না।

অথচ একটি খেলার মাঠ শুধু খেলার জায়গা নয়; এটি একজন তরুণের চরিত্র গঠনের জায়গা। মাঠ শিখায় শৃঙ্খলা, দলবদ্ধতা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, পরাজয় মেনে নেওয়া এবং আবার উঠে দাঁড়ানোর সাহস। যে সময় একজন কিশোর মাঠে ঘাম ঝরাতে পারত, সেই সময়ই আজ সে মোবাইলের স্ক্রিনে বন্দী।

অথচ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা বছরের পর বছর ধরে যুবকদের একটি মাঠের আশ্বাস দিয়েছেন। যুগ পার হয়ে গেছে, কিন্তু মাঠ আর হয়ে উঠেনি। ফলে ছেলেরা মাঠে নয়, মোবাইলের স্ক্রিনে সময় কাটায়। গেম খেলতে খেলতে অনলাইন বেটিংয়ের ফাঁদে পড়ে, ভার্চুয়াল আসক্তিতে ডুবে যায়, তারপর ধীরে ধীরে নেশা ও হতাশার অন্ধকারে হারিয়ে যেতে থাকে।

এরপর আমরা দাঁড়িয়ে বলি; "যুবসমাজ নষ্ট হয়ে গেছে।"

কিন্তু কখনো কি গোটা একটা সমাজ নিজে থেকেই নষ্ট হয়ে যায়?

যুবকদের ব্যর্থতার পেছনে তাদের যেমন দায় আছে, তেমনি আমাদেরও দায় আছে। কারণ আমরা তাদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারিনি। কর্মদক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে পারিনি। খেলাধুলা, সুস্থ বিনোদন ও সৃজনশীল বিকাশের ন্যূনতম ব্যবস্থাও নিশ্চিত করতে পারিনি।

তাই শুধু সমালোচনা করে দায় শেষ করলে হবে না। প্রশ্নটা আগে নিজের দিকেই ছুড়ে দিতে হবে;

আমি এই সমাজের জন্য কী করেছি? একজন যুবককে সঠিক পথে আনতে আমার অবদান কী?

যেদিন আমরা প্রত্যেকে এই প্রশ্নের সৎ উত্তর খুঁজতে শুরু করব, সেদিন হয়তো যুবসমাজকে নিয়ে অভিযোগও কমে যাবে।

কারণ, একটি খেলার মাঠ অনেক সময় একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়েও বেশি যুবককে বাঁচিয়ে দিতে পারে। একটি কর্মসংস্থান অনেক অপরাধের পথ বন্ধ করে দিতে পারে। একটি প্রশিক্ষণকেন্দ্র অসংখ্য তরুণের ভবিষ্যৎ বদলে দিতে পারে।

সমাজকে বদলাতে চাইলে শুধু সমালোচনা নয়, দায়িত্বও নিতে হবে।

আফসোস আর লজ্জা।
যুবকদের জন্য নয় বরং আমাদের সবার জন্য।

🖋️আব্দুল্লাহ মুহাম্মাদ ইমরান

কার্লো আনচেলত্তি, আজকের ম্যাচটা দেখছে তো?🙂যে নেইমারকে বিশ্বকাপজুড়ে ঠিকভাবে ব্যবহার করা হলো না, বারবার ফিটনেসের অজুহাতে ...
26/07/2026

কার্লো আনচেলত্তি, আজকের ম্যাচটা দেখছে তো?🙂

যে নেইমারকে বিশ্বকাপজুড়ে ঠিকভাবে ব্যবহার করা হলো না, বারবার ফিটনেসের অজুহাতে সীমিত সময় দেওয়া হলো সেই নেইমার আজ পুরো ৯০ মিনিট খেলল, জোড়া গোল করল, ম্যাচের সেরা পারফর্মারদের একজন হয়ে মাঠ ছাড়ল।

তাহলে প্রশ্ন উঠবেই সমস্যা কি নেইমারের ছিল, নাকি তাকে নিয়ে আপনার পরিকল্পনায়?

বিশ্বমানের একজন ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রেখে পরে "ফিট ছিল না" বলা খুব সহজ। কিন্তু সুযোগ পেলেই নেইমার কী করতে পারে, আজ আবারও সেটাই প্রমাণ করল।

বিশ্বকাপে যাকে আপনি পুরোপুরি কাজে লাগাতে পারেননি, আজ সেই নেইমারই দেখিয়ে দিল সমস্যা তার পায়ে ছিল না, সমস্যাটা ছিল তাকে কীভাবে ব্যবহার করা হয়েছে সেখানে।💛🇧🇷
Admin post

25/07/2026

মুন্সীগঞ্জ,ইদ্রাকপুর📍

তারা বলে, মাদকমুক্ত সমাজ চাই।আমরা বলি, আমাদের কোনো খেলার মাঠ নেই।খেলার মাঠ থাকলেই যে সবাই মাদক থেকে দূরে থাকবে এমন দাবি ...
24/07/2026

তারা বলে, মাদকমুক্ত সমাজ চাই।
আমরা বলি, আমাদের কোনো খেলার মাঠ নেই।
খেলার মাঠ থাকলেই যে সবাই মাদক থেকে দূরে থাকবে এমন দাবি আমরা করি না।
তবে এটুকু নিশ্চিত, মাঠ না থাকলে খেলাধুলা, শৃঙ্খলা, বন্ধুত্ব আর সুস্থ বিনোদনের সুযোগও কমে যায়।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শুধু আইন নয়, প্রয়োজন খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা, সচেতনতা এবং একটি সুস্থ পরিবেশ।
মাদকমুক্ত সমাজ গড়তে চাই সমন্বিত উদ্যোগ।
আর সেই উদ্যোগের অন্যতম ভিত্তি প্রতিটি এলাকায় একটি নিরাপদ খেলার মাঠ।

দোয়া ও ভালোবাসা রইলো☺️💙Mohammad Sajun
22/07/2026

দোয়া ও ভালোবাসা রইলো☺️💙

Mohammad Sajun

এক নেইমারের পক্ষেই সম্ভব ছিল শক্তিশালী স্পেনকে চূর্ণ-বিচ্ছন্ন করা🇧🇷vs🇪🇸✪২০১৩ সালের কনফেডারেশনস কাপ ফাইনালের সেই ঐতিহাসিক...
22/07/2026

এক নেইমারের পক্ষেই সম্ভব ছিল শক্তিশালী স্পেনকে চূর্ণ-বিচ্ছন্ন করা🇧🇷vs🇪🇸

✪২০১৩ সালের কনফেডারেশনস কাপ ফাইনালের সেই ঐতিহাসিক মুহূর্ত ফুটবলপ্রেমীদের মনে আজও ভাস্বর। মারাকানা স্টেডিয়ামে সেদিন নেইমার জুনিয়রের একক নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।

✪ ফুটবল বিশ্বে তখন স্পেনের একচ্ছত্র রাজত্ব। ২০১০ সালের বিশ্বকাপ জয়ী এবং টিকিটাকা ফুটবলে প্রতিপক্ষকে বোকা বানিয়ে ব্যাক-টু-ব্যাক ইউরো জেতা এক অপরাজেয় দল।
সেই শক্তিশালী, নিখুঁত স্প্যানিশ আর্মাডাকে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলের তৎকালীন তরুণ পোস্টার বয় নেইমার জুনিয়র।

✪ ২০১৩ সালের কনফেডারেশনস কাপের ফাইনালে নেইমারের সেই অতিমানবীয় পারফরম্যান্স প্রমাণ করেছিল—ফুটবল মাঠে অসম্ভবকে সম্ভব করা কেবল তাঁর পক্ষেই সম্ভব।
টিকিটাকার বিপক্ষে নেইমার ম্যাজিকইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস, আন্দ্রেস ইনিয়েস্তা আর জাভি হার্নান্দেজে ঠাসা স্পেন দলটিকে ফেভারিট মেনেই মাঠে নেমেছিল সবাই।
কিন্তু মারাকানা স্টেডিয়ামে খেলা শুরুর বাঁশি বাজার পর থেকেই শুরু হয় অন্য এক ব্রাজিলের গর্জন।
আর সেই গর্জনের সেনাপতি ছিলেন নেইমার।
ম্যাচের ৪৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্সকে বোকা বানিয়ে বাঁ পায়ের এক বুলেট গতির শটে ক্যাসিয়াসকে পরাস্ত করেন তিনি।
নেইমারের সেই চোখ ধাঁধানো গোল পুরো স্পেন শিবিরকে মানসিকভাবে ম্যাচ থেকে ছিটকে দেয়।
✪ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দাপটসেদিন নেইমার কেবল গোলই করেননি, পুরো ৯০ মিনিট স্পেনের বিশ্বসেরা রক্ষণভাগকে নাচিয়ে ছেড়েছেন।

✪ রামোস-পিকেদের প্রতি মুহূর্তে পরাস্ত করে নেইমার বুঝিয়ে দিয়েছিলেন, নিখুঁত ট্যাকটিক্সের চেয়েও খাঁটি ব্রাজিলিয়ান সাম্বা ফুটবলের ধার অনেক বেশি। নেইমারের এই বিধ্বংসী রূপের সামনে অসহায় হয়ে পড়ে স্পেনের বিখ্যাত 'টিকিটাকা' কৌশল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয়ে চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরে ব্রাজিল।

✪ ফুটবল বিশ্লেষকদের মতে, স্পেনের সেই স্বর্ণালী প্রজন্মকে এভাবে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়া চাট্টিখানি কথা ছিল না। নেইমার সেদিন মাঠে যে সাহসিকতা এবং ড্রিবলিংয়ের প্রদর্শনী দেখিয়েছিলেন, তা ফুটবল ইতিহাসে বিরল।
যেকোনো কঠিন প্রতিপক্ষকে একাই চূর্ণ-বিচ্ছিন্ন করে দেওয়ার যে অবিশ্বাস্য ক্ষমতা নেইমারের রয়েছে, মারাকানার সেই ফাইনালই তার সবচেয়ে বড় প্রমাণ।
✪ নেইমার ভক্তদের কাছে তাই এই ম্যাচটি চিরকাল একটি মহাকাব্য হয়ে থাকবে 🇧🇷🟡

কপি পোস্ট

আসলেই কি এমন কিছু ঘটনা ঘটছে?🚨🚨 আর্জেন্টাইন ফুটবল ব্যক্তিত্ব আন্দ্রেস "ডুকা" ডুকাতেনজাইলারের বক্তব্যের বাংলা অনুবাদ:🗣️ "আ...
21/07/2026

আসলেই কি এমন কিছু ঘটনা ঘটছে?

🚨🚨 আর্জেন্টাইন ফুটবল ব্যক্তিত্ব আন্দ্রেস "ডুকা" ডুকাতেনজাইলারের বক্তব্যের বাংলা অনুবাদ:

🗣️ "আমাদের সঙ্গে ডা-কাতি হয়েছে। গতকাল আর্জেন্টিনা জাতীয় দলকে বাধ্য করা হয়েছিল।"

🗣️ "ফুটবলের আসল গোপন সত্য কেউ কখনো বলবে না। না মেসি, না চিকি তাপিয়া। জানো কেন? কারণ তাদের ওপর চাপ ছিল। গতকাল আর্জেন্টিনাকে বাধ্য করা হয়েছিল।"

🗣️ "গতকাল আর্জেন্টিনা জাতীয় দলকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আর এটা তাপিয়া, স্কালোনি বা খেলোয়াড়দের কারণে নয়। এটা ঘটেছে কারণ আমরা 'ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার' লেখা একটি ব্যানার প্রদর্শন করেছিলাম। এ কারণেই এটা ঘটেছে।"

🗣️ "খেলোয়াড়দের সাহসের মূল্য দিতে হয়েছে। কিন্তু জানো কী? বিশ্বকাপ না জিতলে আমার কিছু যায়-আসে না। ইংল্যান্ডকে আমরা যেভাবে অপদস্থ করেছি, আর আমাদের খেলোয়াড়রা যেভাবে এমন একটি ব্যানার প্রদর্শনের সাহস দেখিয়েছে—যা আমাদের রাজনীতিবিদ বা এই দেশের আর কেউ দেখানোর সাহস পায়নি—সেটা কেউ কখনো মুছে ফেলতে পারবে না।"

🗣️ "আমি নিশ্চিত, চিকি তাপিয়া জাতীয় দলকে ছেড়ে দিতে রাজি ছিলেন না, মেসিও ছিলেন না। কিন্তু তাদের সামনে আর কোনো উপায় ছিল না।"

🗣️ "গতকাল আর্জেন্টিনাকে হারানো হয়েছে একটাই কারণে—একদল তরুণ ফুটবলার 'ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার' লেখা ব্যানার প্রদর্শন করে প্রতিবাদের সাহস দেখিয়েছিল।"

🗣️ "ওই রাজনৈতিক পদক্ষেপ, ওই প্রতীকী বিজয়, ওই ব্যানার—ইতিহাসের সবচেয়ে পুঁজিবাদী বিশ্বকাপে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।"

🗣️ "তোমরা কি সত্যিই মনে করো, গ্রেট ব্রিটেন, ইনফান্তিনো, উয়েফা, ট্রা-ম্প বা মাক্রি ওই বিদ্রোহী খেলোয়াড়দের বিশ্বচ্যাম্পিয়ন হতে দিত এবং ফকল্যান্ডের সেই ব্যানারকে বিশ্বের ক্ষমতাধরদের সামনে টিকে থাকতে দিত?"

🗣️ "যখন ইনফান্তিনোর পুনর্নির্বাচনের দরকার হবে, আর উয়েফা তাকে বলবে, 'আর্জেন্টাইনরা যা করেছে, তার পরও কি আমরা তোমাকে আবার নির্বাচিত করব?'"

🗣️ "মেসি যখন তার সতীর্থদের বলেছিলেন, 'সব ভুলে যাও, শুধু মাঠে নেমে খেলো।'"

🗣️ "তোমরা কি সত্যিই বিশ্বাস করো, কুতি রোমেরোর মতো একজন খেলোয়াড়—যিনি বিশ্বকাপের সেরা ডিফেন্ডার ছিলেন এবং দুটি গোল করেছিলেন—তিনি হঠাৎ করেই মাঠ ছেড়ে চলে যাবেন?"

🗣️ "গতকাল উদযাপন করার মতো কিছুই ছিল না। আমাদের সঙ্গে ডাকাতি হয়েছে।"

🗣️ "একবার আমাকে টেবিলে বসিয়ে বল

Address

Munshiganj

Alerts

Be the first to know and let us send you an email when The Ajaira Pro Max posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Ajaira Pro Max:

Shortcuts

Share

Category