01/07/2026
'হজ্জ ক্যাম্প-২০২৬ (ফিরতি ফ্লাইট)'
"সেবাই পরম ধর্ম" – এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গর্বিত সদস্য পাভেল এবং নাসিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 'হজ্জ ক্যাম্প-২০২৬ (ফিরতি ফ্লাইট)' এর সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
হজ্জযাত্রীদের ক্লান্তি দূর করতে এবং তাদের সেবায় তোমাদের এই নিষ্ঠা, আন্তরিকতা ও সুশৃঙ্খল দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। তোমরা স্কাউটিংয়ের আদর্শকে সমুন্নত রেখে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করে যাচ্ছ, যা আমাদের পুরো গ্রুপের জন্য অত্যন্ত গর্বের।
তোমাদের এই মহৎ কাজের জন্য মুন্সিগঞ্জ MUPI Timeline এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সততা ও নিষ্ঠার সাথে এভাবেই এগিয়ে যাও শ্রেষ্ঠত্বের পথে।
শুভকামনা তোমাদের জন্য!