Amar Munshiganj 24 News

Amar Munshiganj 24 News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amar Munshiganj 24 News, Media/News Company, Arob Ali Market, Khaskandi Moddher Char, Baluchar, Sirajdikhan, Munshiganj.

দৈনিক আমার মুন্সীগঞ্জ ২৪ নিউজ | সব প্রজন্মের ভরসা

মুন্সীগঞ্জ জেলার প্রতিটি প্রান্তের সব ধরনের খবর নিয়ে আমরা আছি আপনাদের পাশে।

📞 সংবাদ পাঠাতে কল করুন: +88 01888-130123
📺 ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন: https://youtube.com/

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মুহাম্মদ আমির হোসাইনঅশ্রুস...
21/09/2026

অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মুহাম্মদ আমির হোসাইন

অশ্রুসিক্ত ভালোবাসা ও আবেগঘন পরিবেশে বিদায় নিলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মুহাম্মদ আমির হোসাইন। দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনের পর অবসর উপলক্ষে তাঁকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

১৯৯৪ সাল থেকে বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন মাওলানা মুহাম্মদ আমির হোসাইন। গত ৩১ আগস্ট তাঁর বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী তিনি অবসরে যান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা মাঠে খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার ও মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসের পরিদর্শক কানিজ ফাতেমা।

অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সিরাজদিখান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাওলানা মুহাম্মদ আমির হোসাইন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার মানোন্নয়ন ও এলাকার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবসরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ এ ধরনের সম্মানজনক বিদায় আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, একজন শিক্ষককে এভাবে সম্মান জানানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্মজীবন শেষে অন্য শিক্ষকরাও যেন এমন সম্মানজনক বিদায় পান, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে এম. হায়দার আলী বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকেই মাওলানা মুহাম্মদ আমির হোসাইনের সঙ্গে তাঁর সম্পর্ক। ব্যক্তিগত বিষয়, এলাকার উন্নয়ন এবং মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। অবসরের মধ্য দিয়ে নিয়মিত পথচলায় বিচ্ছেদ ঘটলেও মাওলানা আমির হোসাইনের স্মৃতি ও কর্মকাণ্ড তিনি কখনো ভুলবেন না বলে জানান।

বিদায়ী বক্তব্যে মাওলানা মুহাম্মদ আমির হোসাইন বলেন, অসুস্থতার সময় দল-মত নির্বিশেষে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন। তাঁদের সেই সহযোগিতার কথা তিনি আজীবন মনে রাখবেন। পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তাঁদের স্মরণ করবেন এবং তাঁদের জন্য দোয়া করবেন।

তিনি জাঁকজমকপূর্ণ বিদায় আয়োজনের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন দাতা ও সহযোগীদের স্মরণ করে তাঁদের জন্য দোয়া কামনা করেন এবং নিজের জন্যও সবার কাছে দোয়া চান।

অনুষ্ঠানে খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাওলানা মুহাম্মদ আমির হোসাইনকে নগদ ৬ লাখ টাকা প্রদান করা হয়। এ ছাড়া তাঁর ওমরাহ পালনের জন্য পাসপোর্ট, ভিসা ও আনুষঙ্গিক যাবতীয় খরচ বহনের উদ্যোগ নেন চান্দেরচর গ্রামের মরহুম হাজী আবুল হাসেমের ছেলে আবুল হাসনাত।

এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে মাওলানা আমির হোসাইনকে সম্মাননা, বই ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

পরে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত সবার জন্য খাবারের আয়োজন করা হয়। আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সিরাজদিখানে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নবম শ্রেণি চ্যাম্পিয়নমুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসাইল উচ্চ বিদ্যালয়ের...
16/09/2026

সিরাজদিখানে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসাইল উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দশম শ্রেণিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবম শ্রেণি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাসাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাসাইল উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান, মুন্সীগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত খেলায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। ৩০ মিনিট করে দুই অর্ধে মোট ৬০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। শুভ উদ্বোধক ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. কামরুল ইসলাম টিটু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল), যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন এবং উপদেষ্টা মো. আব্দুল মতিন আজহারী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, সাধারণ সম্পাদক কে এম শাহ জামাল, মুন্সীগঞ্জ যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার মোর্শেদ (মাসুম), সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মো. আলমগীর, বাসাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জহির উদ্দিন (বাবুল মাঝি), বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির মহিলা নেত্রী মাহমুদা আক্তার, বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের আজীবন দাতা সদস্য নবারুন মোর্শেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ যুবদলের আহ্বায়ক সদস্য মো. অহিদুল বেপারী (মঞ্জু), ঝিকুট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইয়্যেদুল বাশার, বাসাইল ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী মোহাম্মদ রুহুল আমিন, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. কুদ্দুস মাঝি, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. তাজল মীর (গাইজদ্দিন মীর), ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. লতিফ আনসারী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (সেন্টু) এবং ইতালি প্রবাসী মো. সুমন শেখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মীর উজ্জল হোসেন। সঞ্চালনায় ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ইকবাল হোসেন।

খেলা শুরুর আগে প্রধান অতিথি এম হায়দার আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা সবাই এ বিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সময় দিতে হবে। তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ‘প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা’ শুরু হয়েছে। শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি মুন্সীগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং বিএনপির নেতাকর্মীরা শিক্ষার্থীদের পাশে আছেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।

ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। খেলা শুরুর প্রায় ১৫ মিনিটের মাথায় নবম শ্রেণির পক্ষে একটি গোল হয়। এরপর গোল পরিশোধের জন্য দশম শ্রেণি একাধিক আক্রমণ করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলে নবম শ্রেণি জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সেরা খেলোয়াড়, সেরা গোলকিপারসহ বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় বাসাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সার্বিক পারফরম্যান্সে মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ ওসি সিরাজদিখানের আলাউদ্দিনমুন্সীগঞ্জ জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের সার্বিক পার...
14/09/2026

সার্বিক পারফরম্যান্সে মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ ওসি সিরাজদিখানের আলাউদ্দিন

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের সার্বিক পারফরম্যান্সে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন গত ১১ জুন ২০২৬ তারিখে থানাটিতে যোগদান করেন। যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পুলিশের সেবার মানোন্নয়নে তার নেতৃত্বে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় মো. সোলায়মান, মো. আকবর আলী ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের ...
14/09/2026

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় মাদক নিয়ন্ত্রণ, ডেঙ্গু প্রতিরোধ, অবৈধভাবে ফসলি জমি বালু দিয়ে ভরাট, নিমতলা ও সিরাজদিখান বাজারের যানজট নিরসন, বাল্যবিবাহ, ইভটিজিং এবং ময়লা-আবর্জনা ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় ইউএনও রুম্পা ঘোষ বলেন, কোনো মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে বৈধ ব্যবসা করতে চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। মাদক ব্যবসা থেকে ফিরে স্বাভাবিক জীবনে আসতে আগ্রহীদের পুনর্বাসনে প্রশাসনের সহযোগিতার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজদিখান থানার প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্...
13/09/2026

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

পুলিশ সুপার আরও বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। জেলার প্রতিটি মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। এ সময় তিনি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।

মুন্সীগঞ্জে হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরমুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে উদ...
12/09/2026

মুন্সীগঞ্জে হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে উদ্ধার করা বেশ কয়েকটি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হারানো মোবাইল উদ্ধারের এ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও জিডির তথ্যের ভিত্তিতে হারানো মোবাইল উদ্ধারে কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেঙ্গু প্রতিরোধে সিরাজদিখানে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালিডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দেশব্যাপী তিন মাসব্যাপী পর...
12/09/2026

ডেঙ্গু প্রতিরোধে সিরাজদিখানে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দেশব্যাপী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সিরাজদিখান উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য—‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’।

সিরাজদিখান উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুলের স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলবে। এ সময়ে ঢাকা মহানগরসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এসব কার্যক্রম সমন্বয় করবেন। অভিযানে স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।

কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিবসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকরাও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

08/09/2026

ক্লাব ঘর থেকে দেশীয় অ;স্ত্র উদ্ধার, স্থায়ীভাবে বন্ধের দাবি এলাকাবাসীর

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স...
08/09/2026

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা প্রকৌশলী আসাদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, মো. নাসির উদ্দিন, মো. শাহ আলম, আম্বিয়া খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান অর্জন নয়; বরং নিজের ভাষা ও মাতৃভাষায় পড়া, লেখা এবং প্রয়োজনীয় বিষয় বুঝতে পারার সক্ষমতা অর্জনও এর গুরুত্বপূর্ণ অংশ। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার বিকল্প নেই।

তারা আরও বলেন, একজন মানুষকে সাক্ষরজ্ঞানসম্পন্ন করে তোলার মাধ্যমে তার সামনে শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়। তাই ঝরে পড়া শিশু, সুবিধাবঞ্চিত মানুষ ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বক্তারা একটি আধুনিক, সচেতন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Address

Arob Ali Market, Khaskandi Moddher Char, Baluchar, Sirajdikhan
Munshiganj
1540

Alerts

Be the first to know and let us send you an email when Amar Munshiganj 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share