2K Outfit

2K Outfit welcome to our 2k outfit online shopping. We r giving our valuable customers services that is cash o

09/08/2022
28/07/2022

ধীরে ধীরে রাসুল (সাঃ) এর অনেক হাদিস আমরা ভুলেই যাচ্ছিঃ-
১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
📖(সহীহ মুসলিম- ৮৯৮)
২। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
📖(বুখারী- ৫২১১)
৩।বৃষ্টি আসলে দোয়া করা।
📖(সহীহ বুখারী- ১০৩২)
৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা।
📖(মুসলিম- ২০৬৪)
৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।
📖(বায়হাকী- ১৭৫৯৫)
৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
📖(মুসলিম- ২৫৩১)
৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
📖(মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭)
৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
📖(বায়হাকি-৪২৮)
৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
📖(বুখারী- ৭৩১)
১০। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।
📖(মুসনাদে বাযযার- ৮৫৬৭)
১১। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা।
বিশেষ করে শু জুতা ( স্যান্ডেল না)।
📖(আবু দাউদ- ৪১৩৫)
১২। যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।
📖(তিরমিযী- ২৪৭৮)
১৩। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া।
অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।
📖(আরশিফু মুলতাকা- ৪৫৬৯)
১৪। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।
📖(মুসনাদে আহমাদ- ২১৬১৮)
১৫। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।
📖(তাবরানী- ৬১৩৯)
১৬। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।
📖(মুসনাদে আহমাদ- ২৭৫০৮)
১৭। রাতে অজু অবস্থায় ঘুমানো।
📖(ফাতহুল বারি- ১১/১১০)
১৮। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।
📖(আবু দাউদ- ৪১৬০)
১৯।যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন; যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।
📖(বুখারি, হাদিস নং: ৫৬৮৪)
২০।রাসুলুল্লাহ(সাঃ) বলেনঃ
আমি টেক(হেলান) লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না।
📖(বুখারি, হাদিস নং: ৫১৯০)
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।
___(আমিন)___🌸

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ  কথা বলতে কাউকে ছাড়ি না!""আমি উচিৎ  কথা মুখের উপর ...
18/07/2022

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন,
"আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!"
"আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই"
আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলেন! গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেন! সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!
ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় । যে ব্যক্তি:
★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।
★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা)
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে।
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে।
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে।
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
★ অসন্মান করে কথা বললো।
উপরোক্ত ব্যাক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।
আল্লাহ্‌ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।
নবী (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।
আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমীন।

14/07/2022

জীবনে যদি দুঃখ পেতে না চান, তবে----------
▪️১. কারো প্রতি বেশি নির্ভরশীল হবেন না।
▪️২. কারো প্রতি বেশি মুগ্ধ হবেন না।
▪️৩. কারো কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না।
একমাত্র আল্লাহ তা'আলাই নিখুঁত, সর্বশক্তিমান, অমুখাপেক্ষী, দানশীল ও পরম দয়ালু। তাঁর প্রতিই সর্বাবস্থায় ভরসা রাখুন।
তাঁরই উপর সবচেয়ে বেশি নির্ভরশীল হোন,মুগ্ধ হতে হলে কেবল তাঁর দয়ার প্রতি মুগ্ধ হোন আর প্রত্যাশা একমাত্র আল্লাহর কাছেই করুন।
আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা বলেন-
أليس الله بكاف عبده
"আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন?" [সূরা যুমার: ৩৬]
ومن يتوكل على الله فهو حسبه
"যে ব্যক্তি আল্লাহ্র উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।" [সূরা ত্বলাক্ব: ৩],(আল্লাহই সবচেয়ে জ্ঞানী)

©

 #শিক্ষনীয়_পোষ্ট #============ #মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদ...
13/07/2022

#শিক্ষনীয়_পোষ্ট #
============

#মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।

#দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।

#কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।
নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।

#মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়,
17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।
90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।

#এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?

#সবকিছুই মাটিতে মিশে যায়।
মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।
অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।

#প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত।
আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন (আমিন)
Copy

09/07/2022

রাসুল (সাঃ) এর ৪০টা হাদিস

1.রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ ঐ ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন, যে আমার কোনো হাদীস শুনেছে, অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
[আৰু দাউদ ৫৯৫]🌸🌸

2. মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান।🌸🌸

3. প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর দেহের যাকাত হচ্ছে রোজা।🌸🌸

4. যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না, তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়।🌸🌸

5. যারা সবসময় ইন্ডিগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠা
বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়।🌸🌸

6. তুমি যত সিজদাহ্ দিবে, আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন।🌸🌸

7. সুরা ফাতিহা প্রায় ১০০০ রোগের ঔষধ।🌸🌸

৪. হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে।🌸🌸

৭. রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়।🌸🌸

10. রাসুল (সাঃ) বলেছেন-"কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমিই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো।"[সহীহ্ মুসলিম-১৯৬]🌸🌸

11. যে ব্যাক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সাওয়াব দান করবেন।🌸🌸

12. যে ব্যাক্তি ফযরের নামাজ আদায় করল, সে আল্লাহর হিফাজাতে চলে গেলো।🌸🌸

13. রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন- "রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে।" (মুসনাদে আহমাদ: হাদিস ৬৬২৬)🌸🌸

14. নবীজি বলেছেন,"রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো, হাশরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন।"🌸🌸

15. যখন রমজান আসে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।🌸🌸

16, রাসূল (সাঃ) বলেন,"যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায়, তখন তিনি তা ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না।"(তিরমীজি-৫/৫০২)🌸🌸

17. হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন,"একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো।"(বুখারীঃ৬০২৩)🌸🌸

18. যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও।🌸🌸

19. তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির কর, কারণ হাশরের দিন ঐ রাস্তা তোমার নামে সাক্ষী দিবে।🌸🌸

20. তোমরা সবসময় ওযু করো কারণ কিয়ামতের দিন যারা ওযুকারী তাদের হাত-পা উজ্জ্বল থাকবে।🌸🌸

21. যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি।🌸🌸

22. যখনি নামাজে দাঁড়াবেন, জীবনের শেষ নামাজ মনে করবেন।🌸🌸

23. যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ঐ সন্তান এক জন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে।🌸🌸

24. চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয়, তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম।🌸🌸

25. রাসূল (সাঃ) বলেছেন, "জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো সময়মতো সালাত আদায় করা।" (সহীহ মুসলিম ২৬০)🌸🌸

26. যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।🌸🌸

27. তুমি জানো তুমি সঠিক, তবুও তর্ক করোনা।🌸🌸

28. হযরত মুহাম্মদ (সাঃ) বলেন,"তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না। বরং বলবে, হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন।"🌸🌸

29. সূরা ইয়াসিন কে কোরআনের হৃদয় বলা হয়।🌸🌸

30. হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন,"মায়ের একটি কষ্টের নিঃশ্বাস, সাতটি দোযখের চেয়েও ভয়ংকর। আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান।"🌸🌸

31. যে অন্যের বাবা-মা কে গালি দিলো সে যেনো নিজের বাবা মাকেই গালি দিলো।🌸🌸

32. রাসুল (সাঃ) বলেছেন,"আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে, তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে।"🌸🌸

33. মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেতো
তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত।🌸🌸

34. মহানবী (সাঃ) বলেছেন,"সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন।"(মুসলিম-৯১০)🌸🌸

35. রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র।"
(আবু দাউদঃ-৪১০১)🌸🌸

36. "কবরের ভিতরের প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দিবে।" [হযরত মুহাম্মদ (সাঃ)]🌸🌸

37. হযরত মুহাম্মদ (সাঃ) বলেন,"যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।" [সহীহ মুসলিম, হাদিসঃ ৯১]🌸🌸

38. কিয়ামতের দিন ঐ ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করলো।🌸🌸

39. নিশ্চয় মহান আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না।(আবু দাউদ-৪৮০৭, সহীহ)🌸🌸

40. কবর মানুষকে দিনে ৭০ বার করে স্বরন করে।🌸🌸

আল্লাহ সুবহানাল্লাহ তা'য়ালা আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই সমস্ত হাদিসসমূহের উপর আমল করতে সাহায্য করুন।🌸🌸

আমিন ❤

(কপি)

03/07/2022

যিনা ব্যভিচারের ছয়টা বিশেষ ক্ষতি হয়।

১.যিনাকারির চেহারার লাবণ্য, সৌন্দর্য, শোভা নষ্ট হয়ে যায় এবং নুর চলে যায়, অপরাধীভাব চেহারায় ফুটে উঠে।

২.রোজি রোজগারের বরকত কমে যায়, যে কাজই করুক কোন বরকত থাকে না এবং মেধা কমে যায়।

৩.নেক হায়াত কমে যায়। যে সময় টুকু পায় সেটাতে ভালো কোন কাজ করতে পারে না।

৪.আল্লাহর আযাব গজবে পতিত হয়। ঝামেলা, বালা মসিবত লেগেই থাকে।

৫. হাশরের ময়দানে হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে।
আসতাগফিরুল্লাহ

৬. দীর্ঘকাল জাহান্নামে জ্বলতে হবে।

আল্লাহ আমাদের হিফাজত করুক। আমিন

Collected

Address


Alerts

Be the first to know and let us send you an email when 2K Outfit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 2K Outfit:

  • Want your business to be the top-listed Media Company?

Share