NST Fellowship & Research

NST Fellowship & Research Purpose: This page is dedicated to sharing updates related to the NST (National Science and Technology) Fellowship and associated research activities.

*Breaking News*NST Fellowship এর আবেদনের সময়সীমা ২৭শে আগস্ট ২০২৬ বিকেল ৪ টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
12/08/2026

*Breaking News*
NST Fellowship এর আবেদনের সময়সীমা ২৭শে আগস্ট ২০২৬ বিকেল ৪ টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

09/08/2026

একটু কাজে ব্যস্ত থাকায় সবাই কে সময় মতো রিপ্লাই দিতে পারছি না। কারো কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট করবেন উওর দেওয়ার চেষ্টা করবো

31/07/2026

*Synopsis* এর ফরমেট নিয়ে গ্রুপে পোস্ট হবে।পাশাপাশি লিংক শেয়ার করা হবে।পেইজে চোখ রাখুন।✌️

27/07/2026

NST ফেলোশিপের অনলাইন আবেদনে "Department/Subject not matched with eligible criteria" এই ত্রুটি সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (Ministry of Science and Technology) নির্ধারিত ক্যাটাগরি এবং আপনার সিলেক্ট করা সাবজেক্টের নিয়মের অমিলের কারণে হয়ে থাকে।
এই সমস্যাটি সমাধানের জন্য নিচের বিষয়গুলো চেক করুন:
👉 গ্রুপ (Group) সিলেকশন:এনএসটি ফেলোশিপ সাধারণত কয়েকটি নির্দিষ্ট গ্রুপে (যেমন- Biological Sciences, Physical Sciences, Engineering and Applied Sciences, Environment Science ইত্যাদি) বিভক্ত থাকে। আপনার ডিপার্টমেন্ট বা সাবজেক্টটি সঠিক গ্রুপের অধীনে সিলেক্ট করেছেন কি না তা পুনরায় যাচাই করুন। ভুল গ্রুপ সিলেক্ট করলে এই এরর দেখাবে।
👉ফ্যাকাল্টি বা সাবজেক্টের নাম: অনেক সময় সিস্টেমে ড্রপডাউন মেনু থেকে সাবজেক্ট বা ডিপার্টমেন্ট সিলেক্ট করার সময় ভুল সাব-ক্যাটাগরি বা অন্য কোনো ফিল্ড সিলেক্ট হয়ে যায়। আপনার অর্জিত ডিগ্রি বা বর্তমান অধ্যয়নরত সাবজেক্টটি মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী ফেলোশিপের জন্য তালিকাভুক্ত কি না, তা নিশ্চিত করুন।
👉ডিগ্রির লেভেল (BS/MS/PhD): আপনি যে ডিগ্রির জন্য আবেদন করছেন (যেমন- এমএস/এমএসসি কিংবা পিএইচডি), তার জন্য আপনার সাবজেক্টটি প্রযোজ্য কি না তা সার্কুলারের টার্মস অ্যান্ড কন্ডিশনে দেখে নিন। অনেক সাবজেক্ট কেবল নির্দিষ্ট ডিগ্রির জন্যই এনএসটি-তে অনুমোদিত হয়ে থাকে।
✌️করণীয়:
1. আবেদন ফর্মের Step 2-এ গিয়ে আপনার বিশ্ববিদ্যালয়, অনুষদ (Faculty), বিভাগ (Department) এবং ডিগ্রি সংক্রান্ত তথ্যগুলো খুব সাবধানে পুনরায় সিলেক্ট করুন।
2. ক্যাটাগরি বা সাবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে কোনো বানান ভুল বা মিসম্যাচ হচ্ছে কি না দেখুন।
3. যদি সব তথ্য সঠিক দেওয়ার পরেও একই সমস্যা বারবার দেখাতে থাকে, তবে বুঝতে হবে আপনার সাবজেক্টটি চলতি বছরের এনএসটি ফেলোশিপের এলিজিবল ক্রাইটেরিয়ার বাইরে রয়েছে অথবা সিস্টেমে কোনো টেকনিক্যাল সমস্যা আছে....

24/07/2026

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (NST) ফেলোশিপে আবেদনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল সার্ভিস পোর্টাল-এ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রধান ধাপসমূহ ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো:

আবেদনের পদ্ধতি:

রেজিস্ট্রেশন: প্রথমে মন্ত্রণালয়ের পোর্টালে গিয়ে সাইন আপ বা রেজিস্টার করতে হবে।

ফরম পূরণ: লগইন করার পর NST Fellowship ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে।
ফি প্রদান: নির্ধারিত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফেরতযোগ্য আবেদন ফি জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১.সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।

২.এসএসসি থেকে শুরু করে সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও নম্বরপত্র (মার্কশিট)।

৩. জাতীয় পরিচয়পত্র (NID) অথবা স্মার্ট কার্ডের স্ক্যান কপি।

৪.গবেষণা শিরোনাম, উদ্দেশ্য ও সংক্ষিপ্ত বিবরণী (Research Synopsis)।

৫. সুপারভাইজার এবং ডিপার্টমেন্ট প্রধানের তথ্য ও সম্মতিপত্র। এবং

৬.অন্য কোনো ফেলোশিপ বা অনুদান গ্রহণ করছেন না মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তৈরি অঙ্গীকারনামা।

19/07/2026

NST Fellowship এর সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করবো।

সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো
18/07/2026

সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো

17/07/2026

যাদের SSC ও HSC এর মাঝে ১ বছর স্টাডি গ্যাপ রয়েছে অথবা ইমপ্রুভমেন্ট (Improvement) দিয়েছেন তাদের NST ফেলোশিপ আবেদনে কোনো সমস্যা হবে না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মূল সার্কুলারে শিক্ষা বিরতি বা ইমপ্রুভমেন্টের কারণে আবেদন বাতিল করার কোনো শর্ত নেই। তাই নিশ্চিন্তে আবেদন করতে পারবেন।

[ কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন অথবা ইনবক্সে মেসেজ করুন]

16/07/2026

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (NST) ফেলোশিপের নিয়ম অনুযায়ী, যারা আগের বছরগুলোতে আবেদন করেন নাই , কিংবা যারা ভাইভা বা চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন, তারা যোগ্যতা থাকা সাপেক্ষে পুনরায় সম্পূর্ণ নতুনভাবে আবেদন করার সুযোগ পাবেন।

14/07/2026

NST ফেলোশিপের মূল তথ্য নিচে সংক্ষেপে দেওয়া হলো:

১. আবেদনের যোগ্যতা (CGPA)

* MS: SSC ও HSC-তে জিপিএ ৪.৫; অনার্সে সিজিপিএ ৩.৪।
* MPhil & PhD: SSC ও HSC-তে জিপিএ ৪.৫; অনার্স ও মাস্টার্সে সিজিপিএ ৩.২।

# # ২. অনুমোদিত ক্ষেত্রসমূহ

* ভৌত ও প্রকৌশল বিজ্ঞান (গ্রুপ-১)
* জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান (গ্রুপ-২)
* খাদ্য ও কৃষি বিজ্ঞান (গ্রুপ-৩)

# # ৩. বয়সসীমা

* MS/MPhil: সর্বোচ্চ ৩৫ বছর।
* PhD: সর্বোচ্চ ৪৫ বছর।

# # ৪. প্রধান শর্তাবলী

* পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি ইনস্টিটিউটের পূর্ণকালীন (Full-time) শিক্ষার্থী হতে হবে।
* অন্য কোনো সরকারি/বেসরকারি বৃত্তি বা ফেলোশিপ ভোগ করা যাবে না।
* গবেষণার প্রস্তাবনা (Synopsis) সুপারভাইজার কর্তৃক অনুমোদিত হতে হবে।

Address

Dhaka, Bangladesh L
Mymensing

Website

Alerts

Be the first to know and let us send you an email when NST Fellowship & Research posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share