ANZUM

ANZUM আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি !🌹
(1)

তোমার জন্য একশ রাতের গল্প জমা আছে সময় হবে তোমার যেদিন সারারাত গল্প শুনাবো তোমায়।মাঝে মধ্যে কবিতা ও শোনাবো এই যেমন ধরো খু...
06/05/2026

তোমার জন্য একশ রাতের গল্প জমা আছে
সময় হবে তোমার যেদিন
সারারাত গল্প শুনাবো তোমায়।
মাঝে মধ্যে কবিতা ও শোনাবো
এই যেমন ধরো খুব বৃষ্টি কিংবা ঝড় বাদলে বাইরে
তুমি আমি হয়তো অনেক দূরে
আমি তোমাকে দু লাইন শোনাবো না হয়
আজকের মতো করে
তোমার আমার নিজস্ব পৃথিবীতে।

আমার শরীরে যে ঠান্ডা
হাওয়া বইতে থাকবে
সেদিন রাতে না হয়
আসলো আকাশ কাঁপিয়ে
আমার গায়ে জ্বর
তুমি পাশে থাকলে হয়তো
বিদ্যুৎ চমকানো এই আকাশের মতো
সহে যাবো সকল দুঃখ কষ্ট
শুধু তোমাকে পাশে চাই
যেকোনো মূল্যে, যেকোনো বৈরী আবহাওয়ায়
একশ রাতের গল্প শোনাবো বলে।

ছবি: সংগৃহীত

একটুখানি আনন্দ নিজের এই ছোট্ট পৃথিবীটাকে রঙের ছোঁয়ায় দেখতে ❤️
02/05/2026

একটুখানি আনন্দ নিজের এই ছোট্ট পৃথিবীটাকে রঙের ছোঁয়ায় দেখতে ❤️

কারো কাছে তাহা তুচ্ছচলছে রক্তক্ষরণ আর যুদ্ধ আমার কাছে যাহা বৃহৎ কারো কাছে তাহা ক্ষুদ্র।
24/04/2026

কারো কাছে তাহা তুচ্ছ
চলছে রক্তক্ষরণ আর যুদ্ধ
আমার কাছে যাহা বৃহৎ
কারো কাছে তাহা ক্ষুদ্র।

শহরের এই অলি গলিতে ফুটতে থাকা বাগানের গোলাপ হয়ে ফুটতে গিয়ে কোনো এক জনাকীর্ণ বারান্দায় ক্যাকটাস হয়ে বেঁচে আছি রোজ।
20/04/2026

শহরের এই অলি গলিতে ফুটতে থাকা
বাগানের গোলাপ হয়ে ফুটতে গিয়ে
কোনো এক জনাকীর্ণ বারান্দায়
ক্যাকটাস হয়ে বেঁচে আছি রোজ।

এই পৃথিবীতে মানুষ আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় , অথচ আমরা সেই মানুষকেই আমাদের দুঃখের গল্পগুলো বলতে বসি। তারপর আবার দুঃখ...
17/04/2026

এই পৃথিবীতে মানুষ আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় , অথচ আমরা সেই মানুষকেই আমাদের দুঃখের গল্পগুলো বলতে বসি। তারপর আবার দুঃখ পাই এবং একসময় চুপ হয়ে যাই। তারপর খোদার পানে চাহিয়া কিছু বলতেও পারি না,এর আগেই দুঃখ লুটিয়ে পড়ে জমির মাঝে।

মরে যাক পুরাতন সব দুঃখগুলো ফুল হয়ে ফুটুক ,ডালে ডালে নতুন সুখসবার জীবনে নতুন বছরসুন্দর কাটুক।শুভ নববর্ষ 🌹🌹
14/04/2026

মরে যাক পুরাতন সব দুঃখগুলো
ফুল হয়ে ফুটুক ,ডালে ডালে নতুন সুখ
সবার জীবনে নতুন বছর
সুন্দর কাটুক।
শুভ নববর্ষ 🌹🌹

পৃথিবীতে যারা ভালোবাসা পায় তারা কি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ভাবতেই আচমকা ভালো লাগে কেনো জানি! পছন্দ এর মানুষকে সুখে রাখ...
12/04/2026

পৃথিবীতে যারা ভালোবাসা পায় তারা কি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ভাবতেই আচমকা ভালো লাগে কেনো জানি! পছন্দ এর মানুষকে সুখে রাখতে অনেক টাকার প্রয়োজন হয়তো বাস্তবিক অর্থে কিন্তু কিছু সুখ লাখ টাকার কাছে হার মানায়। অবসরে বসে লিখে ফেলা একটা কবিতা, ডাক বাক্সে পোস্ট না করা চিঠি, চল্লিশ টাকার হলুদ গোলাপ কিংবা জন্মদিনে দেওয়া একটা বিশেষ বিজ্ঞপ্তি সব কিছুতে শুধু গোলাপের পাপড়ির মতো সুবাসিত গন্ধ ভেসে বেড়ায় এই শহরজুড়ে 🌿🌹

রোজ কিছু খুঁনসুটি জমে থাকুক দুজনের চায়ের কাপে অবসান হোক দিনের শুরুতেসৃষ্টি হওয়া সকল চাপের!চায়ের কাপে চুমুক দিতে দিতে ...
09/04/2026

রোজ কিছু খুঁনসুটি
জমে থাকুক দুজনের চায়ের কাপে
অবসান হোক দিনের শুরুতে
সৃষ্টি হওয়া সকল চাপের!
চায়ের কাপে চুমুক দিতে দিতে
তোমার সাথে বসে সব গল্পের
ঝুড়ি নিয়ে বসবো,
আর তোমার দেওয়া গোলাপ
নিয়ে হাসতে হাসতে
অবসান হবে,এক আকাশ সমান
দুঃখ, অভিমান আর জমে থাকা রাগ !

08/04/2026

অমলকান্তি
– নীরেন্দ্রনাথ চক্রবর্তী 🌿

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANZUM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANZUM:

Share