20/03/2026
অবশেষে বিদ্যাগঞ্জ রাণী রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয় এর এসএসসি ব্যাচ ২০১৯-এর ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ! 🌙✨
এই ছোট্ট আয়োজনের মাধ্যমে আবারও সবার সাথে একত্রিত হওয়ার সুযোগ পেলাম, পুরনো দিনের স্মৃতি জেগে উঠলো, আর বন্ধুত্বের বন্ধনটা আরও দৃঢ় হলো। ব্যস্ততার এই জীবনে এমন মুহূর্তগুলো সত্যিই অনেক মূল্যবান।
আয়োজনের সাথে সরাসরি কিংবা পরোক্ষভাবে জড়িত সকল বন্ধুদের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও অসংখ্য কৃতজ্ঞতা। তোদের সবার সহযোগিতা, আন্তরিকতা আর ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না।
আশা করি ভবিষ্যতেও আমরা এভাবেই একসাথে থাকতে পারবো, আরও সুন্দর স্মৃতি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। ❤️
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা !! 🌙