19/03/2026
৪ নং ধীতপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ তানভীরের বিরুদ্ধে একজনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেন রান্দিয়া ওয়ার্ডের মেম্বার মোঃ আলতাফ আলী আকন্দ। অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করায় মেম্বারের ছেলেকে গুরুতরভাবে আহত করা হয়েছে।
এছাড়াও, তার বিরুদ্ধে পূর্বে একাধিক সন্ত্রাসী, মাদক ও ধর্ষণ মামলার অভিযোগ রয়েছে বলে জানা যায়। অভিযোগ রয়েছে, ছাত্রদলের সভাপতির প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন সময়ে এসব কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।
এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—কেন এখনো তার বিরুদ্ধে ছাত্রদলের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ভালুকাবাসী সুষ্ঠু বিচার ও এর জবাব জানতে চায়।