Nandail news24

Nandail news24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nandail news24, News & Media Website, Mymensingh.

21/01/2026
21/01/2026

আলহামদুলিল্লাহ
১৫৪ ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের সতন্ত্রপ্রার্থী
সাবেক ৪ বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিনী
নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জননেতা নাসের খান চৌধুরীর মমতাময়ীমা জননেত্রী
বেগম হাসিনা খান চৌধুরী কে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
বেগম হাসিনা খান চৌধুরীর সালাম নিন
হাঁস মার্কায় ভোট দিন,
হাঁস মার্কা দেখিয়া
ভোট দিবেন হাসিয়া।

11/12/2025

ময়মনসিংহ ৯ আসন নান্দাইলে বিদ্রোহের মশাল! ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা!

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে দলের বিতর্কিত মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের ক্ষোভ এখন চূড়ান্ত রূপ নিয়েছে। আজ, বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে, চারজন প্রভাবশালী মনোনয়নপ্রত্যাশীর হাজার হাজার সমর্থক ঐক্যবদ্ধভাবে এক বিশাল মশাল মিছিল বের করেন। এই তীব্র প্রতিবাদ স্পষ্ট বার্তা দিচ্ছে যে, নান্দাইলের জনগণ কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানবে না,এই মনোনয়ন বাতিল করতেই হবে।
বিক্ষুব্ধ নেতারা ও তাদের সমর্থকরা এক সুরে আওয়াজ তুলেছেন— অবিলম্বে এই আসন থেকে বিতর্কিত মনোনয়ন বাতিল করতে হবে। তাদের স্পষ্ট ঘোষণা:
"যাঁরা দিনের পর দিন দলের জন্য রক্ত ঝরিয়েছেন,হামলা মামলার শিকার হয়েছে,জেল কাটতে হয়েছে তাঁদের উপেক্ষা করে যে মনোনয়ন দেওয়া হয়েছে, তা নান্দাইলবাসী মেনে নেবে না বলে জানিয়েছেন নেতাকর্মীরা। তারা আরো বলেন দোলের হাই কমান্ডের উদ্দেশ্য করে আপনাদেরকে অবশ্যই জনমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং দ্রুত এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।"
নান্দাইলের সর্বসাধারণ মনে করছেন, এই চরম অসন্তোষ ও নেতাকর্মীদের বিভেদ যদি দ্রুত সমাধান না হয়, তবে আসন্ন নির্বাচনে দলের নিশ্চিত ভরাডুবি ঘটবে। স্থানীয়দের দাবি, যোগ্য নেতৃত্বকে বঞ্চিত করার ফল ভুগতে হবে পুরো দলকেই। জনতা এখন প্রতিবাদে মুখর, এবং তাদের ভোট যেন সঠিক প্রার্থীকে দেওয়ার মাধ্যমেই এই প্রতিবাদের প্রতিফলন ঘটবে।
এই মশাল মিছিল শুধু একটি প্রতিবাদ নয়, এটি নান্দাইলের গণমানুষের আবেগের স্ফুলিঙ্গ— যা যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, এই আসন থেকে দলটি ঐক্যবদ্ধ থাকতে পারবে, নাকি ভাঙনের মুখে পড়বে।

22/11/2025

ময়মনসিংহ ৯ নান্দাইল উপজেলা ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল নান্দাইলের মাটি ও মানুষের নেতা নাসের খান চৌধুরীর আসন্ন আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করা এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা।
​আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার তৈলজীবী সংগঠনের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, সবার প্রিয় জনাব আব্দুর রাশিদ সাহেব।
** উনি বলেন,👉আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের নেতা নাসের খান চৌধুরীর আগমনের অপেক্ষায়। আমরা ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপি রাজনীতি করে আসছি দীর্ঘদিন ধরে। আমরা প্রমাণ করে দিতে চাই যে খারুয়ার মাটি নাসের খান চৌধুরীর ঘাঁটি। আপনারা জানেন, নান্দাইল উপজেলার আপামর জনগণ অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছেন উনার জন্য। নান্দাইলের মানুষ পরিবর্তন চায়, তারা চায় এক নতুন দিকনির্দেশনা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উনার হাত ধরে নান্দাইলের রাজনীতিতে নতুন সকালের সূর্য উঠবে ইনশাআল্লাহ। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতার আগমনকে স্বাগত জানাই এবং নান্দাইলকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই।"

15/11/2025

শোক সংবাদ
বড় কালিয়ান নিবাসী,, গন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব বোরহান উদ্দিন তমজিদ ভাই গতকাল মৃত্যু বরণ করেন,, আজ তার ভাতিজা ও ভাগ্নি পানিতে পরে মৃত্যুবরণ করেন,,
ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

09/11/2025

৯/১১/২০২৫ ইং তারিখে নান্দাইল উপজেলায় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা এই ইয়াসের খান কে বাতিলের দাবিতে নান্দাইল উপজেলার সর্বস্তরের জনগণ আজ এই মানববন্ধন করেন।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nandail news24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nandail news24:

Share