Sad Caption

Sad Caption �তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতট

07/04/2026

19/03/2026


06/03/2026

কেউ একজন বলেছিলেন, পেটে খিদে নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না..."
কথাটা শুনেছিলাম একসময়, হেসেছিলাম—ভাবলাম, 'মন খারাপ' এমন কী ব্যাপার, যা ঘুম কেড়ে নেয়? কিন্তু এখন বুঝি, মন খারাপ মানে শুধু কষ্ট নয়... এটা এক ধরনের অজানা ভার, বুকের মধ্যে জমে থাকা না বলা কথা, অসমাপ্ত অনুভব, একা হয়ে যাওয়ার চাপ।
পেটের ক্ষুধা এক সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু মনের ক্ষুধা? সেটা সারারাত জেগে থাকে, চোখের পাপড়ির ফাঁকে ফাঁকে স্রোতের মতো বয়ে যায়। মানুষ ভাবতে পারে, ‘ভালো আছি’ কথাটার মানে সত্যিই ভালো থাকা—কিন্তু কেউ জানে না, আমি সেই মানুষ, যে রাতে ঘুমানোর আগে শুধু একটা মেসেজের অপেক্ষায় তাকিয়ে থাকি। যে অপেক্ষা করে কোনো উত্তরহীন কথার, কোনো অসমাপ্ত অনুভূতির শেষ চিঠির।
মন খারাপের দিনগুলোতে পৃথিবীটা খুব দূরে লাগে। কাছের মানুষগুলোও অচেনা হয়ে যায়। মনে হয়, কেউ বুঝে না, কেউ শোনে না—শুধু নিজের ছায়াটা পাশে থাকে, আর নিজের প্রশ্নগুলো বারবার ফিরে আসে...
“আমি এমন কষ্টে কেন পড়লাম? আমি তো শুধু ভালোবাসতেই চেয়েছিলাম…”
তাই আজকাল রাতে ঘুম আসে না ঠিকঠাক। ঘুমাতে গেলেও মনের ভেতরে যুদ্ধ শুরু হয়....😭

05/03/2026

আমার পছন্দের মানুষ আমাকেই
পছন্দ করে না

😅তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেল...
05/03/2026

😅তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলে দিতে পারে। আমি সবসময় ভেবেছিলাম তুমি আমার হবে, আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখব। কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধু আমার স্বপ্নের মানুষ, আমার হাসির আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার, অথচ সেই উপহারটাকে আমি কোনোদিন আমার হাতে পাইনি।
ভালোবাসার মতো অমূল্য একটা অনুভূতি আমি পেয়েছি, কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আর পাইনি। হয়তো আল্লাহর ইচ্ছাই এমন ছিলো তুমি আমার হবে না, কিন্তু তোমাকে ভালোবাসার সৌভাগ্যটা যেন কেবল আমার ভাগ্যেই লিখে দিলেন। তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো, আমার জীবনে তুমি সবসময়ই থেকে যাবে। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম না, ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা। হয়তো আমি তোমার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারব না, কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল নিজের জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবাসার এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আর সেই সৌভাগ্য নিয়েই আমি বাঁচব
আজীবন...!😅💔

Address

Nokla Sherpur
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Sad Caption posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share