23/01/2026
বিপিএলে এক সিজনে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। গত বিপিএল, অর্থাৎ ২০২৫ বিপিএলে দুর্বার রাজশাহী খারাপ করলেও তাসকিন ছিলেন দুর্দান্ত ফর্মে, ১২ ম্যাচে বাগিয়ে নিয়েছিলেন ২৫ উইকেট। তাসকিনের আগে এই রেকর্ড ছিলো সাকিব আল হাসানের, যিনি ২০১৯ বিপিএলে ২৩ উইকেট নিয়েছিলেন।
সাকিবের সেই উইকেটসংখ্যা এবার ছাড়িয়ে গেছেন শরীফুলও, ২০২৬ বিপিএলে শরীফুল ফাইনালের আগ পর্যন্ত ১১ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। রাজশাহীর বিপক্ষে আজ বিপিএল ফাইনালে ১টি উইকেট নিলেই ভাগ বসাবেন তাসকিনের রেকর্ড, আর একাধিক উইকেট পেলে তাসকিনকেও ছাড়িয়ে যাবেন শরীফুল।
কি মনে হয়, শরীফুল কি পারবেন আজ ফাইনালে তাসকিনকে ছাড়িয়ে যেতে?