08/12/2025
জীবনের সবকিছু যেন নাটকময়।
কখনো হাসি, কখনো কান্না, কখনো অকারণ ঝড়—সব মিলিয়ে জীবন যেন এক অনির্দেশ্য মঞ্চ। যেখানে আমরা প্রত্যেকে অভিনয় করি নিজের মতো করে, কিন্তু গল্পের মোড় কখন কোন দিকে ঘুরে যায়—তা কেউই আগে থেকে জানি না। কখনো মনে হয় পরিচালক আমরাই, আবার কখনো পরিস্থিতি এমনভাবে ঘুরে দাঁড়ায় যে নিজেকে শুধু এক চরিত্র বলে মনে হয়।
তবুও এই নাটকময়ের মধ্যেই লুকিয়ে আছে বেঁচে থাকা, নতুন দৃশ্যের অপেক্ষা, আর শেষ পর্যন্ত ভালো কিছু হওয়ার এক অনন্ত আশাবাদ।