Research & Life in USA

Research & Life in USA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Research & Life in USA, Digital creator, Mymensingh.
(1)

আমি এলোমেলো কথার মাধ্যমে উচ্চশিক্ষায় আগ্রহীদেরকে কিছুটা পথ দেখানোর চেষ্টা করি। নিজের বিদেশজীবনের অভিজ্ঞতা, চলার পথের গল্প, আর ব্যক্তিগত কিছু কর্মযাত্রা নিয়েও বিভিন্ন কিছু শেয়ার করি, যাতে পেজটি সবার জন্য ইন্টারঅ্যাকটিভ থাকে।

20/09/2026

রিসার্চ প্রজেক্টে ফেইল হলে কি করবেন?

18/09/2026

এই সময় স্কলারশিপ পেতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন…

ইরফানের মৃত্যুর প্রকৃত কারণ তার পরিবারের কাছে অজানাই থেকে গেলো।দিনের পর দিন আপনাকে একজন মানসিকভাবে টর্চার করবে, মৃত্যুর ...
12/09/2026

ইরফানের মৃত্যুর প্রকৃত কারণ তার পরিবারের কাছে অজানাই থেকে গেলো।

দিনের পর দিন আপনাকে একজন মানসিকভাবে টর্চার করবে, মৃত্যুর দিকে ঠেলে দিবে, আবার দিনশেষে স্ত্রী হওয়ায় সর্বোচ্চ আইনি সুবিধাও উপভোগ করবে এরই নাম অধিকার। ইরফানের স্ত্রী এথেনা এমন অধিকার নিয়ে সগৌরবে টিকে থাকবে।

(News copied from social media)

দাদু ডিভিডেন্ট নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও হাউজ দুই জায়গাতে জিতলে দাদু সকল নাগরিক কে $৫০০০ ডলার দিবে। কিন্তু ...
10/09/2026

দাদু ডিভিডেন্ট

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও হাউজ দুই জায়গাতে জিতলে দাদু সকল নাগরিক কে $৫০০০ ডলার দিবে। কিন্তু একটা শর্ত আছে- এই টাকা শুধুমাত্র আমেরিকার ভিতরে খরচ করতে হবে।

বিষয়টা থেকেই বুঝা যায় দাদু কেমন জনপ্রিয়।

পনেরো দিন আগে বিষয়টি নিয়ে ঘুষ সাইটে রিপোর্ট করা হয়েছে।আপনি যদি নিজে বিদেশে পড়াশোনা করে থাকেন, কিংবা বিদেশে পড়াশোনা ...
09/09/2026

পনেরো দিন আগে বিষয়টি নিয়ে ঘুষ সাইটে রিপোর্ট করা হয়েছে।

আপনি যদি নিজে বিদেশে পড়াশোনা করে থাকেন, কিংবা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করে থাকেন, তাহলে যিনি এই অভিযোগটি করেছেন, তাঁর কষ্টটা কিছুটা হলেও বুঝতে পারবেন।

বিদেশে একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করা কতটা কঠিন সেটা শুধু যারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন। বছরের পর বছর প্রস্তুতি, গবেষণা, আবেদন, ইন্টারভিউ সবকিছু পেরিয়ে যখন অবশেষে একটি সুযোগ আসে, তখন সেটি ধরে রাখার জন্য প্রতিটি দিন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

কারণ এসব স্কলারশিপের নির্দিষ্ট সময়সীমা থাকে। নির্দিষ্ট তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে হয়। সময় পার হয়ে গেলে আপনার সেই বহুদিনের পরিশ্রম, অর্জন এবং সুযোগ সবকিছুই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে।

অথচ আপনি বিদেশে পড়তে যাচ্ছেন—এতে রাষ্ট্রের কী ক্ষতি? আপনি কোনো আইন বা বিধিমালা লঙ্ঘন করছেন না। বরং উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজের দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতে দেশের জন্যই কাজ করার সুযোগ তৈরি করছেন।

আপনার নিজস্ব অফিস হয়তো সবকিছু দ্রুত সম্পন্ন করে আপনার ফাইল ফরওয়ার্ড করল। কিন্তু মন্ত্রণালয়ে গিয়ে সেই ফাইল দিনের পর দিন পড়ে থাকতে পারে। কারণ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে হয়তো এটি আর দশটা ফাইলের মতোই একটি ফাইল—কিন্তু আবেদনকারীর কাছে সেটিই হতে পারে তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুযোগ।

আর যে কথাটা না বললেই নয়—

একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে বিদেশে পিএইচডি করতে যাওয়ার জন্য কেন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেতে হবে?

এটাই কি আমাদের আমলাতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা নয়?

একজন মানুষ নিজের যোগ্যতায় বিশ্বের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেলেন, বিশ্ববিদ্যালয় তাঁকে গ্রহণ করল, তাঁর কর্মস্থল তাঁকে ছাড়পত্র দিল—তারপরও তাঁকে এমন একটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে পড়তে হবে, যেখানে তাঁর ভবিষ্যৎ নির্ভর করবে একটি ফাইল কতদিন কোথায় পড়ে থাকে তার ওপর!

আমলাতন্ত্রের কাজ হওয়া উচিত নাগরিকের বৈধ কাজকে সহজ করা, অযথা জটিল করা নয়।

আজ একজন শিক্ষক বিদেশে পড়তে যাওয়ার জন্য অনুমতির পেছনে ছুটছেন। কাল হয়তো এমন দিন আসবে, যখন দেশের একজন সাধারণ নাগরিক বিদেশে যেতে চাইলেও তাকে একের পর এক দপ্তরের দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইতে হবে!

রাষ্ট্র নাগরিকের জন্য—নাগরিক রাষ্ট্রযন্ত্রের জন্য নয়।

যোগ্যতা অর্জনের পথে বাধা নয়, সহযোগিতা দরকার।

'Et al.' আরও ভালো একটি পরিচয়ের দাবিদার। 'version_final_FINAL.docx' ফাইলের পেছনের সব হাঁড়ির খবর কিন্তু ওরাই জানে!- ওরাই...
07/09/2026

'Et al.' আরও ভালো একটি পরিচয়ের দাবিদার।

'version_final_FINAL.docx' ফাইলের পেছনের সব হাঁড়ির খবর কিন্তু ওরাই জানে!

- ওরাই টেবিলগুলো ঠিকঠাক করেছে।
- হারিয়ে যাওয়া ডেটা খুঁজে বের করেছে।
- রেফারেন্সগুলো সুন্দর করে ফরম্যাট করেছে।
- অ্যানালাইসিসগুলো আবার নতুন করে চালিয়েছে।
- ‘Track Changes'-এর ঝামেলার সাথে শান্তিতে আপস করেছে।

অথচ শেষমেশ, তাদের এতসব অবদান স্রেফ দুটি ছোট শব্দে সংকুচিত হয়ে গেল!

পাশের ল্যাব থেকে তিন বক্স পাইপেট টিপ ফেলে দিচ্ছে, নেয়ার কেউ নাই। আমি নিয়ে নিলাম। বসকে জানানোর পর ভাবসাব দেখে মনে হলো ন...
04/09/2026

পাশের ল্যাব থেকে তিন বক্স পাইপেট টিপ ফেলে দিচ্ছে, নেয়ার কেউ নাই। আমি নিয়ে নিলাম। বসকে জানানোর পর ভাবসাব দেখে মনে হলো না নিলেই ভালো হতো, দরকার হলে আমরা কিনে নিব। একদিন বলেছিলাম না, একাডেমিয়াতে কাজ করে একটা অভ্যাস হয়ে গেছে অপচয় দেখতে পারিনা। আমি শিউর, একদিন আমিও তাদের মতোই হয়ে যাবো।

03/09/2026

প্রফেসরদেরকে ইমেইল করার সময় কি কি ডকুমেন্টস সংযুক্ত করবেন। এই বিষয়ে নানা মত আছে। এই পরামর্শগুলো আপনার কাজে লাগতে পারে।

মাঝে মাঝে কিছুই লিখতে বা বলতে ইচ্ছে হয় না তাই দিনের পর দিন চলে যায় পেজের টাইমলাইন ফাঁকা থাকে। তবে পেজের ইনবক্স বা ব্যক...
31/08/2026

মাঝে মাঝে কিছুই লিখতে বা বলতে ইচ্ছে হয় না তাই দিনের পর দিন চলে যায় পেজের টাইমলাইন ফাঁকা থাকে। তবে পেজের ইনবক্স বা ব্যক্তিগত মেসেঞ্জার ইনবক্স বা হোয়াটস অ্যাপ-এ কর্মকাণ্ড থেমে থাকে না।

ছোটবোনটি আমেরিকায় একটি ভালো বিশ্ববিদ্যালয়ে তার ফান্ডিংসহ পিএইচডি পজিশন পাওয়ার নিউজ দিলো।

ভালো লাগে যখন শুনি অন্য অনেকের মতো আমার একটু ছোট সাপোর্টও কারো কাজে লাগে। এগুলোই সত্যিকারের ভালো লাগা।

ভুল সাইডে গাড়ি চালিয়ে এসে বেপরোয়া ড্রাইভার কেড়ে নিলো বাংলাদেশী এক পরিবারের মা-মেয়ের প্রাণ। বাবা ও আর একটি ছোট মেয়ে...
31/08/2026

ভুল সাইডে গাড়ি চালিয়ে এসে বেপরোয়া ড্রাইভার কেড়ে নিলো বাংলাদেশী এক পরিবারের মা-মেয়ের প্রাণ। বাবা ও আর একটি ছোট মেয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং এখনও শঙ্কামুক্ত নন। ঘটনাটি আমাদের বেশ কাছেই ঘটেছে। রাস্তায় নিজে সব নিয়ম মেনে গাড়ি চালিয়েও রক্ষা নাই।

আল্লাহ উনাদের জান্নাত নসীব করুন এবং বাবা ও ছোট কন্যাকে সুস্থ করুন, আমীন।

Address

Mymensingh

Telephone

+8801684810696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Research & Life in USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Research & Life in USA:

Shortcuts

Share