04/07/2026
আমি হঠাৎ আবেগী বাক্য লিখলে—
অশ্রুসিক্ত হয়ে উঠে মায়ের দুই নয়ন।
আমি ভুল করে ব্যর্থতার কথা ভাবলে—
বাবার হৃদয়ে হয় গোপন রক্তক্ষরণ।
আমি কখনো ভেঙে পড়ার শঙ্কা করলে—
আপনজনের হৃদয় কেঁপে উঠে ক্ষণে ক্ষণে।
আমি আবার হাসিমুখে উঠে দাঁড়ালে—
নতুন আশার আলো জ্বলে তাদের মনে।
বাস্তবতার সাথে তাল মিলিয়ে তবু চলি; আর—
ফোনের এপাশ থেকে বলি, 'ভালো আছি মা।'
📍ভালো আছি মা
✍️ ইশতিয়াক মাহমুদ তন্ময়
২৫ জুন, ২০২৬; রাত ১০ টা ৫৪ মিনিট
#মনস্তত্ত্বের_মেঘ_ও_বাস্তবতার_ছায়া #ইশতিয়াক_মাহমুদ_তন্ময়