16/08/2026
লাইফে যদি শান্তি চান, তাহলে সবকিছু নিয়ে আগ্রহ দেখানো বন্ধ করুন বা সবকিছুর উত্তর খুঁজা বন্ধ করুন। কারণ সবকিছু জানতেই হবে এমন কোনো কথা নেই। দেখা যায়_ এমন অনেক কিছুই আছে, যেগুলো জানার পর মানুষের কষ্ট আরও বেড়ে যায়। তাই নিজে যেটুকো জানেন, সেটাই নিয়ে শান্তিতে থাকুন। অযথা মানুষের কথা শুনতে গিয়ে ওভার থিংকিং বা নিজের মেন্টল স্ট্রেস বাড়াতে যাবেন না। তাই সবকিছু জানার চেয়ে, কোন বিষয়টা গুরুত্ব দিতে হবে আর কোন বিষয়টা ছেড়ে দিতে হবে সেটা জানা উঠিত।
তাছাড়া সবকিছুতে রিএক্ট করতে নেই, সবার সব আচরণের ব্যাখ্যাও জানতে নেই। এছাড়াও সব সত্য জানলেও আপনি জ্ঞানী হতে যাবেন না। বরং এমন অনেক সত্য আছে, যেগুলো জানার পর আপনার কষ্ট বাড়বে বই কমবে না। তাই নিজের মানষিক শান্তি আগলে রাখার চেষ্টা করুন। কারণ_ মানষিক শান্তি এমন এক জিনিস, যা চাইলেই অর্জন করে নেওয়া যায়।
তাই অযথা মেনটাল স্ট্রেস নেওয়া বন্ধ করুন। জীবন এমনিতেই শান্তিময় হয়ে উঠবে.!