Hanif Rayhan.

Hanif Rayhan. সব চেয়ে কম দামে বিশ্বের যে কোন দেশের বিমান টিকিট পেতে এখনি যোগাযোগ করুন।
(1)

21/05/2026

আমি মানুষ চিনিনি!!

আমি ভাবতাম, মানুষ চেনা খুব কঠিন কিছু নয়। হাসি দেখলেই ভাবতাম, এই বুঝি আপন।

আস্তে আস্তে বুঝেছি-চেহারা নয়, মনটাই ছিলো মুখোশে ডাকা।

যাদের ভালোবেসে বুকের ভেতর জায়গা দিয়েছি, তারা একে একে শিখিয়ে দিয়েছে-ভুল মানুষকে বেঁছে নেওয়াই যেন আমার অভ্যাস।

আজ নিজেকে প্রশ্ন করি- কতবার ভুল করেছি?কেনো উত্তর আসে না। শুধু অভিমান জমে থাকে বুকের কোণে।

আর মাঝে মাঝে মন চায়, কেউ বলুক "তোমার মত মানুষকে কখনোই ভুলভাবে নেওয়া যায় না।"

20/05/2026

ভালুকা সিটি কমপ্লেক্স ফ্ল্যাট বুকিং চলছে
যোগাযোগ করুন।

01713-515436
01711962419

গত ১৬ তারিখ রাতে গিয়েছিলাম এয়ারপোর্টে বন্ধুকে বিদায় দিতে ফ্লাইট ছিল ১২.৫৫ মিনিটে। সে কুষ্টিয়া থেকে ঢাকায় এসে পৌঁছায় সন্ধ...
20/05/2026

গত ১৬ তারিখ রাতে গিয়েছিলাম এয়ারপোর্টে বন্ধুকে বিদায় দিতে ফ্লাইট ছিল ১২.৫৫ মিনিটে।

সে কুষ্টিয়া থেকে ঢাকায় এসে পৌঁছায় সন্ধ্যা ৭ টায় তার পর ২ জন একসাথে ছিলাম প্রায় রাত ৯ টা পর্যন্ত।

তারপর একসাথে বসে জীবনের গল্পের নানা বিষয় নিয়ে আলাপ চারিতায় কেটে গেল সময়।
এই ২ ঘন্টা সময় যে কেমনে চলে গেল বুঝতে পারলাম।

যখন তাকে ভিতরে দিয়ে আমি একা আসছিলাম, আমার পা চলছিল না, থেমে থেমে হাটছিলাম।
আসলে তার জন্য অনেক কষ্ট হচ্ছিল। যদিও বিদায় বেলা তাকে সেটা বুঝতে দেইনি।

ভাল থেকো লালন।

18/05/2026

😒এই যে ঢাকা শহরে হাজার হাজার ফাস্ট ফুডের দোকান। লাখে লাখে বার্গার, স্যান্ডউইচসহ নানান পদের ভাজা পোড়া আইটেমের সাথে প্রতিদিন টনকে টন টমাটো সস, আর কী যেন বলে! কেচাপ, রেড চিলিমিলি সস ইত্যাদি গলধঃকরণ করছেন সবাই। এই দোকানগুলোতে পাঁচ লিটারের কন্টেইনারে এইসব সস/কেচাপ সাপ্লাই দেয়া হয়।

দোকান থেকে ব্রান্ড কোম্পানির একটা বোতল কত দিয়ে কেনেন? সম্ভবত পাঁচশত গ্রামের এক বোতলের দাম চিলি সস দুইশত টাকার কাছাকাছি এবং টমেটো সস ১০০ টাকার নিচে।

পানির চেয়েও কমদামে প্রতিটি দোকানে ৫ লিটারের কন্টেইনারের পর কন্টেইনার ভর্তি। লেবেলবিহীন এসব কন্টেইনার। উৎপাদকের নাম ঠিকানার কোনো হদিস নেই। কাগজের একটা চোতায় কলম দিয়ে মেয়াদ লেখা। বিক্রি না হলে চোতা তুলে নতুন চোতায় কলমের মেয়াদ।

কে বানায়, কোথায় বানায়, কী দিয়ে বানায়, কিছুই বুঝবেন না। লাল টকটকে রঙের পাঁচ লিটারের একটা কন্টেইনার যে দামে এরা কেনে, তাতে নিশ্চিত, পাঁচ লিটারের অন্তত অর্ধেক আছে কাপড়ের লাল রঙ এবং কেমিক্যাল। খাচ্ছে সবাই, খাচ্ছে আর খাচ্ছে। কন্টেইনার শেষ হচ্ছে, আর নতুন করে ঢালা হচ্ছে।

লাল টকটকে রঙের সসের কন্টেইনার। সবাই নিরাপদ ভেবে বা না ভেবেই খাচ্ছে লাল কাপড়ের রঙ। সাথে পোড়া তেলের আকাশ পরিমাণ ট্রান্সফ্যাট।

এদেশের খাবারে, বিশেষ করে বাচ্চাদের খাবারের প্রায় ৯৮% আইটেমে মেশানো হয় কাপড়ের রঙ বা টেক্সটাইল ডাই। যার একমাত্র কাজ হচ্ছে ক্যান্সার ও কিডনি লিভার নষ্ট করে দেয়া।

৫০০/৭০০/১০০০/১২০০ টাকার বুফে খাচ্ছেন ১০০+ আইটেমের। তারমধ্যে চল্লিশ আইটেম নানান রঙ আর বাহারের কাটা স্লাইস ক্রীম কেক বা পেস্ট্রি। কেজি হাজার হাজার টাকার পিওর নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার বাটার দিয়ে বানিয়েছে মনে করেন!!

এক বুফেতেই পিওর ডাল্ডা বা কেমিক্যালের তৈরি ক্রীম যত পরিমাণ গলধ:করণ করে আসলেন, তা এক মাসে বাসায় খাওয়া ট্র‍্যান্সফ্যাটের চেয়েও অনেক বেশি। সাথে ফ্রী কাপডের রঙ।

আজ এ পর্যন্তই। বিয়ে বাড়ির বোরহানি নিয়ে কিছু কথা বলা দরকার।

যেমন জাতি, তেমন সরকার, তেমন ব্যবসায়ী, তেমনিই খাদক।

কথা সঠিক।

18/05/2026

মেঘলা দিনে তোমার কথা খুব বেশি মনে পরে।

18/05/2026

আমরা নিজের বিপদকে মনে করি আল্লাহর পরীক্ষা আর অন্যের বিপদকে মনে করি‌ পাপের ফল! 💔

শুভ সকাল বন্ধুরা।
16/05/2026

শুভ সকাল বন্ধুরা।

14/05/2026

প্রয়োজন শেষে ওষুধ বিষের মত লাগে।

14/05/2026

লিচু খেয়ে ৪ দিনে ৫ জন বাচ্চা মারা গেছে।

এই বাবা, মা কিভাবে তাদের দৈনন্দিন জীবন কাটাচ্ছে তা একমাত্র তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। আমাদের পক্ষে তাদের যন্ত্র...
13/05/2026

এই বাবা, মা কিভাবে তাদের দৈনন্দিন জীবন কাটাচ্ছে তা একমাত্র তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না।

আমাদের পক্ষে তাদের যন্ত্রণা, তাদের মনের অবস্থার গভীরতা বুঝে ওঠা প্রায় অসম্ভব।

দুই দুইটি সন্তানের অকাল মৃত্যুতে তারা প্রায় পাগলের মতো অবস্থায় আছে, যেন তাদের পৃথিবী থেমে গিয়েছে। আমাদের হৃদয়েও তাদের জন্য অশ্রু ঝরছে, এবং এ সময়ে আমাদের হৃদয় তাদের সাথে একাত্ম হয়ে উঠছে।

আল্লাহ, তুমি আমাদের সকলের হৃদয়ের আকুতিকে শুনো এবং যেন আর কোন মা, বাবার বুক খালি না হয় তা নিশ্চিত করে তোল। এই নিষ্পাপ, সুস্থ জীবনের চঞ্চলতা অবলোকন করার জন্য তারা চিরদিন বেঁচে থাকুক। আল্লাহ তুমি এই মাসুম বাচ্চাগুলোকে সর্বদা জান্নাত দান করো।

Address

Mymensingh
2200

Telephone

+8801712308844

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanif Rayhan. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hanif Rayhan.:

Share