11/10/2022
"নেই যার কর্ম,, সে-ই বেকার''
বেকারত্ব কি?
অর্থনীতির ভাষায় দক্ষতা অনুযায়ী যখন কেউ কাজ না পায় তখন তাকে বেকারত্ব বলে।
অভিশপ্ত একটা পরিচিত নাম বেকারত্ব ঃ
বর্তমান সমাজে অভিশপ্ত এক দীর্ঘ অধ্যায় হলো বেকারত্ব। যাদের নিয়ে লেখা হয়না কোন গল্প, কবিতা, নাটক কিংবা উপন্যাস।
অনার্স, মাস্টার্স কমপ্লিট করেও শিক্ষিত বেকার হয়ে সমাজে টিকে থাকা এক চরম অভিশাপ।
প্রাপ্ত নম্বর আর সার্টিফিকেট নিয়ে ঘুরতে ঘুরতে সার্টিফিকেট এর কাগজগুলোতে যখন ময়লা পরে যায় তখন এই ক্লান্ত শিক্ষিত বেকার মানুষটা নিদ্রাহীন রাত্রি কাটায়।চাপা কান্নায় বালিশ ভেজায়।।
বাংলাদেশের বেকার সমস্যা ঃ
দেশে বেকার সমস্যা একটা প্রকট আকার ধারণ করেছে। সন্তোষজনক চাকরি পাওয়া নিয়ে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে হতাশা বাড়ছে।
জাতীয় সংসদেও বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের তথ্য দিয়ে বলা হয়,দেশে বেকারের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার। এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার।
বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের উপায়ঃ
বাংলাদেশ বেকার সমস্যায় জর্জরিত। দেশের দরিদ্র বিমোচন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের উদ্দেশ্যে বেকার সমস্যার আশু সমাধান একান্ত আবশ্যক। দেশের বর্তমান বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে নিম্নোক্ত ব্যবস্হাদি গ্রহণ করা যেতে পারে ঃ
১.কৃষি উন্নয়ন
২.আত্মকর্মসংস্থান
৩.কর্মসংস্থান এর ব্যাংক
৪.শিল্পোন্নয়ন
৫.শ্রম প্রগাঢ় শিল্প
৬.শিল্প কারখানায় একাধিক শিফট প্রবর্তন
৭.কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্পের উন্নয়ন
৮.অবিরাম চাষ পদ্ধতি
৯.গ্রাম ভিত্তিক উন্নয়ন প্রকল্প
১০.পল্লী পূর্ত কর্মসূচি
১১.বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা
১২.বৃত্তিমূলক শিক্ষা
১৩.শ্রমের গতিশীলতা বৃদ্ধি
১৪.নারীশিক্ষার প্রসার
১৫.জনসংখ্যা নিয়ন্ত্রণ
১৬.অর্থনৈতিক উন্নয়ন