Ex's0

Ex's0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ex's0, Digital creator, mymensingh, .

08/05/2025

মায়াবতী,
তোমার প্রতি আমার অভিযোগ ছিলো না কোনোদিন, যদি থেকে থাকে, তবে তা ভুলবসত ছিলো।
ভুলে জর্জতিত এই আমার জন্মটাও বোধহয় ভুল ছিলো, ভুল ছিলো পৃথিবীতে আসা।

মায়া,
আজ তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই, একটু একটু করে তোমায় দেখেছি, চিনেছি, যত চিনেছি, দেখেছি, তোমায় তত বেশিই ভালোবাসেছি।

তোমার কোনো ভুল নেই মায়া। দোষ, ভুল যা ছিলো বা আছে, সবই আমার। জানো মায়া, এত্ত এত্ত ভুল! আমি নিজেই জানিনি, দেখিনি। ভুলের স্রোতে ভেসে চলেছি, বহমান। সাগর থেকে নদী, নদী থেকে খাল, একের পর এক পাড়ি জমিয়ে চলেছি।

ভুলের মাঝে আজকাল আমি আমায় খুঁজে পাই না আর। এত্ত ভুলের মাঝে কি করে নিজেকে খুঁজে পাই বলোতো! হারিয়ে ফেলেছি নিজেকে বোধহয়। বিশুদ্ধ নেই এখন আর। অশুদ্ধ আমি। প্রচন্ড অশুদ্ধ।

আজকাল ভুল গুলো কি বেড়েই চলেছে? আমার ভুল গুলো তোমার কষ্টের কারণ, একের পর এক। মায়াবতী! তুমি এত বিশুদ্ধ কেনো? তোমার কোনো ভুল নেই কেনো? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই কেনো?

প্রশ্ন আছে, উত্তর নেই। উত্তর অবশ্যি আছে। সে উত্তর না হয় নাইবা দিলাম। ক্ষতি কি? সবজান্তা ছিলাম না, হতেও চাইনি কোনোদিন। তাই হয়তো কোনো এক বোর্ড পরীক্ষায় জানা উত্তরও ছেড়ে দিয়ে এসেছিলাম সময় থাকতেও। তোমার বিশ্বাসযোগ্য উত্তর দেবার ক্ষমতা যখন নেই, সে উত্তর কি করে দিই বলোতো?

মায়াবতী,
তুমি মহামানবী।
সাধারণ নও। আগে কোনোদিন সাধারণ ছিলে কিনা জানি না, তবে এখন তুমি দেবী। আমি যে সামান্য, নগণ্য, তুচ্ছ। তোমায় ভালোবাসা দিতে গিয়ে পরাজিত, লাঞ্চিত হয়েছি প্রতিবার। প্রতিবার তোমার কষ্ট হয়ে।

মায়াবতী,
আমি বোধহয় ভালোবাসতে জানি না। দেবীকে সবাই ভালোবাসতে পারে? বলোতো? আমি যে দেবতা নই! তোমার কষ্টের স্রষ্টা হয়েছি প্রতিবার, শতবার, সহস্রবার। আমি যে নগণ্য। অতি নগণ্য।

একা একা পৃথিবীর কোনো কোনায়, কোনো একবিন্দুতে আজকাল পড়ে থাকি। গুটিশুটি মেরে। ভয়ে কম্পণ তুলি। এই বুঝি তোমার বিদায়ের পালা।

জানো মায়া,
আমি চুপচাপ হয়ে গেছি, অনেক। এখন আর কথা বলতে পারি না। নিকোটিন শুষে শুষে খায় আমাকে, একের পর এক। এখন আমি লিখতেও পারি না। ভুলের ভিড়ে মস্তিষ্ক অকেজো হয়ে পড়েছে বোধহয়। তোমায় দেয়া কষ্ট কুঁড়ে কুঁড়ে খায় আমাকে। কষ্টপোকা সব খেয়ে ফেলেছে গো, ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা! সব শূণ্য হয়ে গেছে বোধহয়। ভেতরটাতে নেই, কিচ্ছু নেই। হারিয়ে গেছে সব, খুইয়ে ফেলেছি সব। আছে শুধু পাহাড় পর্বত ভুলের রাজ্য। ওই রাজ্যের আকাশটাও ভুল। শুধুই ভুল।

07/05/2025

আহ!

কাউকে চিরতরে হারিয়ে ফেলার অনুভূতি কেমন জানি আমরা ! জীবনে আমরা একে একে সবাইকেই হারিয়ে ফেলবো। যাদেরকে ছাড়া আমরা এক মূহুর্ত ভাবতে পারি নাহ। তাদেরকেও আমরা একদিন না একদিন হারিয়ে ফেলবো।

আমিও হারিয়েছি😊

কেউ হইতো হারিয়ে যায় প্রকৃতির নিয়মে আবার কেউ হইতো এম্নিতেই হারিয়ে যায়।যারা হারিয়ে যায় তারা কি আর ফিরে আসে না?

যাদের কাছে আমরা কোমফোর্ট ফিল করি,,রক্তের সম্পর্ক ছাড়াও যাদেরকে আমাদের খুব আপন মনে হয়,,যাদেরকে আমরা খুব ভালোবাসি তারাও কি কারণ ছাড়া এম্নিতেই হারায় যাবে?
তারা তো এখনো হারায় নাই।তারা কি না হারাইলে হয় না?খুব ক্ষতি হয় কি তারা থেকে গেলে!😊

যাদেরকে আমরা এখনো প্রকৃতির নিয়মে বা এম্নিতেই হারাই নাই। তারা থেকে যাও না! কেউ আর হারাইয়ো না।হারানোর ব্যথাটা কেমন জানি বিষাদময়!এই পৃথিবীতে আমরা আসছিই তো ক্ষণিকের জন্য হারিয়ে না গিয়ে চলো না সবাই থাকি একসাথে! 😊

25/04/2025

কারো কাছে বিকল্প হয়ে থাকার চেয়ে একা থাকাটা অনেক বেশি সম্মানের..!!😊❤️‍🩹

25/04/2025

দুনিয়ার সেরা কামব্যাক কোনটা জানেন?
এই যে রাতে আপনার নানান কারনে মন খারাপ হয়ে যায়, মন ভালো করার কোনো মানুষ নাই আপনার।
আপনি নিজেই যখন নিজের মন খারাপ টা ভালো করে ফেলেন,এটাই সেরা কামব্যাক।
আপনার অন্য কেউ না থাকলে কি হইছে? আপনার আপনি নিজেই আছেন ❤️

25/04/2025

অন্যের ভালো দেখতে পারাটাও একটা শিক্ষা, এই শিক্ষাটা বেশিরভাগের মধ্যে থাকে না!🌻

21/04/2025

আমি কেন? আমার বেলায় কেন? আমি কোন কিছুকে সহজভাবে পাই না কেনো?🖤

21/04/2025

যখন ফিল করবেন, আপনি কারো কাছে বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজ থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব..!

14/04/2025

শুয়ে শুয়ে কেঁদেও শান্তি নাই, কান দিয়ে পানি ঢুকে যায়...🙂

11/04/2025

তুমি যাকে পাওনি,তাকে ভুলে যাওয়ার ক্ষমতা তোমার হোক। 🖤

11/04/2025

যে যা ইচ্ছা ভাবুক।
আমি তো জানি আমি কেমন,কারো কাছে নিজেকে প্রমাণ করার ইচ্ছা আমার নাই!!

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Ex's0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share