IshwargonjHelpline

IshwargonjHelpline আমাদের পেইজে ঈশ্বরগঞ্জে সকল নিউজ শেয়ার করা হয়।

জানুয়ারি মাসে আম ও লিচু গাছের পরিচর্যাঃ যাদের আম বা লিচু বাগানে কিংবা ছাদ বাগানে আম ও লিচু গাছের বয়স ২ বছর হয়ে গেছে তারা...
09/01/2025

জানুয়ারি মাসে আম ও লিচু গাছের পরিচর্যাঃ

যাদের আম বা লিচু বাগানে কিংবা ছাদ বাগানে আম ও লিচু গাছের বয়স ২ বছর হয়ে গেছে তারা আগামী মৌসুমে ফলের আশা করতেই পারেন। জানুয়ারির শেষ থেকে আম গাছে মুকুল আসতে শুরু করবে। কিন্তু ভালো ফলনের জন্য এখন থেকেই নিতে হবে বাড়তি পরিচর্যা।

➡️তাহলে আসুন আমরা জেনে নেই ভালো ফলনের জন্য কি কি করবেন আম ও লিচু গাছে-

(১) প্রথমে ১ লিটার পানিতে ১ মিলি সাইপারমেথ্রিন/ক্লোরোপাইরিফস (কীটনাশক) গ্রুপের ঔষধ যেমনঃ রিপকর্ড/এসিমিক্স/রিলোড/নাইট্রো ও ২ গ্রাম ম্যানকোজেব/কার্বেন্ডাজিম (ছত্রাকনাশক) গ্রুপের ঔষধ যেমনঃ ডাইথেন এম-৪৫/অটোস্টিন/রিডোমিল গোল্ড/ কমপ্যানিয়ন/ ম্যানসার/সাফ একসাথে মিশিয়ে স্প্রে করে প্রয়োগ করতে হবে।

(২) কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করার ২ বা ৩ দিন পর বিকেলে ১ লিটার পানিতে ১ মিলি মিরাকুলান/প্রটোজিম/ফ্লোরা/লিটোসেন/বায়োফার্টি + সলুবোরন/সলুবোর বোরন ০.৫ গ্রাম + চিলেটেড জিংক ০.৫ গ্রাম একসাথে মিশিয়ে স্প্রে করবেন। ১৫ দিন পরে একই নিয়মে আবারো স্প্রে করতে হবে, তাহলে মুকুল আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

➡️জানুয়ারি মাসের শেষের দিকে মুকুল আসা শুরু করবে আম ও লিচু গাছে-

(১) মুকুল আসলে কিন্তু ফোটার আগেই ১ লিটার পানিতে ১ মিলি মিরাকুলান/প্রটোজিম/ফ্লোরা, ০.৫ গ্রাম সলুবোরন ও ০.৫ গ্রাম চিলেটেড জিংক মিশিয়ে স্প্রে করবেন। এটি পরাগায়নে সাহায্য করবে।

(২) এর ২/৩ দিন পর ১ লিটার পানিতে ১ মিলি সাইপারমেথ্রিন/ক্লোরোপাইরিফস(কীটনাশক) গ্রুপের ঔষধ যেমনঃ রিপকর্ড/এসিমিক্স/রিলোড/নাইট্রো ও ২ গ্রাম ম্যানকোজেব/কার্বেন্ডাজিম(ছত্রাকনাশক) গ্রুপের ঔষধ যেমনঃ ডাইথেন এম-৪৫/অটোস্টিন/রিডোমিল গোল্ড/ কমপ্যানিয়ন/ ম্যানসার/ মিশিয়ে স্প্রে করবেন।। এই স্প্রে না করলে হপার পোকা মুকুলের রস শুষে খেয়ে ফেলবে।

(৩) মুকুল ফুটে গেলে কোন কিছু স্প্রে করা যাবে না, তাহলে পরাগায়ন হবে না।

(৪) ফল গুটি অবস্থা হলে আবার ১ লিটার পানিতে ১ মিলি সাইপারমেথ্রিন/ক্লোরোপাইরিফস (কীটনাশক) গ্রুপের ঔষধ যেমনঃ রিপকর্ড/এসিমিক্স/রিলোড/নাইট্রো ও ২ গ্রাম ম্যানকোজেব/কার্বেন্ডাজিম (ছত্রাকনাশক) গ্রুপের ঔষধ যেমনঃ ডাইথেন এম-৪৫/অটোস্টিন/রিডোমিল গোল্ড/ কমপ্যানিয়ন/ ম্যানসার/ মিশিয়ে স্প্রে করবেন।। এই স্প্রে না করলে ফল গুটি অবস্থায় ঝড়ে যাবে৷

↘️উপরোক্ত নিয়ম অনুসরণ করে জামরুল, কমলা, মাল্টা, লেবু, সফেদা, শরিফা, কামরাঙ্গা, পেয়ারা ইত্যাদি ফল গাছেও বেশি পরিমানে ফুল ও ফল ধরানো সম্ভব।

👉কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য পেতে নিকটস্থ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন অথবা আমাদের সাথেই থাকুন।

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে স্কুল ছাত্রীর বিষপানে আত্নহত্যা
27/09/2021

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে স্কুল ছাত্রীর বিষপানে আত্নহত্যা

২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ
21/08/2021

২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্তমূলক ....

প্রতিপক্ষের হামলায় ঈশ্বরগঞ্জে শূন্য বসত ভিটা
30/07/2021

প্রতিপক্ষের হামলায় ঈশ্বরগঞ্জে শূন্য বসত ভিটা

ইসলামের প্রচার-প্রসারে  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর অবদান ও প্রচেষ্টা তুলনাহীন।০১. ৫৬০টি মডেল মসজিদ ও ইসল...
08/06/2021

ইসলামের প্রচার-প্রসারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর অবদান ও প্রচেষ্টা তুলনাহীন।

০১. ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন;
০২. কওমি সনদের স্বীকৃতি প্রদান করে আইন পাশ;
০৩. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা;
০৪. সারাদেশে ১০১০ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা;
০৫. বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সৌন্দর্যবৃদ্ধিকরণ ও সম্প্রসারণ;
০৬. পবিত্র আল কুরআন ডিজিটালাইজেশন;
০৭. পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমাম ও খতীবের বাংলাদেশে আগমন;
০৮. প্রায় ৮১ হাজার ১৪৭ জন আলেম-ওলামার দীনি দাওয়াতভিত্তিক কর্মসংস্থানের সুব্যবস্থা;
০৯. বিনামূল্যে ২১ লক্ষ ৬১ হাজার ৮৪১ কপি পবিত্র কুরআনুল করিম বিতরন;
১০. হজ্জ ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং রেকর্ড সংখ্যক হজ্জযাত্রীর হজ্জ পালন;
১১. ২ লক্ষ ১২ হাজার ইমামকে বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান;
১২. আলেম-ওলামার মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সামাজিক সমস্যা সমাধানে জনসচেতনতা সৃস্টি;
১৩. আন্তর্জাতিক হিফজ, ক্বিরআত ও তাফসির প্রতিযোগিতায় সাফল্য;
১৪. ইসলামিক ফাউন্ডেশন হালাল ডায়াগনোস্টিক ল্যাবরেটরি স্থাপন;
১৫. ইসলামিক ফাউন্ডেশনের ৪তলা বিশিষ্ট কেন্দ্রীয় লাইব্রেরী ভবন স্থাপন;
১৬. ৩১ শয্যাবিশিষ্ট ঝালকাঠী ইসলামিক মিশন হাসপাতাল নির্মাণ;
১৭. ইমাম-মুয়াজ্জিন কল্যান ট্রাস্ট প্রতিষ্ঠা;
১৮. ইসলামিক মিশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ;
১৯. ৬১০০টি মসজিদে পাঠাগার স্থাপন;
২০. যাকাতের মাধ্যমে স্বাবলম্বিতা অর্জন;
২১. ১৮টি নতুন ইসলামিক মিশন কেন্দ্র স্থাপন;
২২. ইসলামিক ফাউন্ডেশনে পেনশন চালুকরণ;
২৩. ১০০০টি বেসরকারি মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণ;
২৪. ৮০টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু;
২৫. ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ডিজিটালে ‍রুপান্তর;
২৬. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বনেতৃবৃন্দের কাছে বাংলাদেশের আলেম-ওলামাদের ভূমিকার প্রশংসা;
২৭. মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের জন্য আর্থিক অনুদান;
২৮. চট্রগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উন্নয়ন;
২৯. চট্রগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্স ইসলামিক ফাউন্ডেশনের অনুকূলে ন্যস্ত;
৩০. পবিত্র রমযান মাসে মসজিদে মসজিদে ব্যাপক কুরআন শিক্ষা প্রদান;
৩১. আরবী ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ।

এদেশে শেখ হাসিনার মত একজন ধর্মপরায়ণ, সাহসী, মানবিক ও সুশিক্ষিত প্রধানমন্ত্রী আছেন বলেই দেশ আজকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশ হিসেবে সমৃদ্ধ হয়েছেন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
জয়তু রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

09/02/2021

ছি ছি ছি.........।।

29/12/2020

ময়মনসিংহের ইশ্বরগন্জ থানার আঠারোবাড়ী ইউনিয়নের সুন্দাইলপুর গ্রামের ছেলে মোঃ জিবন , তার বাবা মোঃ হাদিস মিয়া দিনমজুর ও শ্রবন প্রতিবন্ধী , জিবনের আরো দুটি বোন রয়েছে

জীবনের ডান হাতের আঙ্গুল গুলো গাছের শেকড়ের মত হয়ে যাওয়ায় প্রছুর যন্ত্রনায় সারাক্ষন ছেলেটি কাদঁছিলো চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে শুরু করে অনেক মেডিকেল কলেজে ভর্তী হয়েছিল সব জায়গা থেকে বলেছে এদেশে এই রোগের চিকিৎসা নেই যদি ভারত যেতে পারে তাহলে হয়তো চিকিৎসা আছে ৷ ওদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হওয়ায় চট্রগ্রামের পোর্ট কলেনীর কিছু মানবিক মানুষ তাকে ভারত নিয়ে চিকিৎসার দায়িত্ব নেয় ৷

বর্তমানে পাসপোর্ট ভিসার জটিলতায় কার্যক্রমটি কিছুটা বিলম্বিত হচ্ছে তাই চট্রগ্রামের পাসপোর্ট ভিষা অফিসে যারা কর্মরত আছেন তাদের নজরে এই ভিডিওটি আসলে বিশেষ বিবেচনায় দ্রুত কাজটি করে দেওয়ার আন্তরিক অনুরোধ রইলো ৷ কারো চোখের পানি কিংবা কষ্ট যাতে দীর্ঘায়িত না হয় এই হোক আমাদের অঙ্গিকার ৷

Address

Ishwarganj
Mymensingh
2280

Telephone

+8801722640213

Website

Alerts

Be the first to know and let us send you an email when IshwargonjHelpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IshwargonjHelpline:

Share

Category