Faruk Mondal 00..1

Faruk Mondal 00..1 Mymensingh Dhaka

ছোটবেলায় একটি হাদিস পড়েছিলাম।প্রিয় নবী Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার নানা ফিতনা ও সমাজের পরিবর্তনে...
07/05/2026

ছোটবেলায় একটি হাদিস পড়েছিলাম।
প্রিয় নবী Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার নানা ফিতনা ও সমাজের পরিবর্তনের কথা বর্ণনা করতে গিয়ে ইঙ্গিত দিয়েছিলেন, এমন এক সময় আসবে যখন পবিত্রতা ও লজ্জাশীলতা ধরে রাখা কঠিন হয়ে যাবে। তখন কুমারী ও চরিত্রবান মেয়ে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে।
সময় যেন ধীরে ধীরে সেই কথার দিকেই এগিয়ে যাচ্ছে…

24/04/2026

আমাদের থেকে ধীরে ধীরে যে আমলটি হারিয়ে যাচ্ছে, তা হলো আত্মোপলব্ধি– নিজেদের ভুল, গুনাহ ও দুর্বলতাগুলো উপলব্ধি করা এবং তা সংশোধনের চেষ্টা করা। আজ আমাদের অবস্থা এমন হয়েছে যে– আমরা নিজের ভুলের চেয়ে অন্যের ভুল নিয়েই বেশি ব্যস্ত। কার কী ত্রুটি, কে কোথায় ভুল করছে– এসব নিয়ে বিচার করতে করতে আমরা নিজের হিসাবটাই ভুলে যাচ্ছি। অন্যকে সংশোধন করার জন্য আমরা যতটা ফিকির করি, নিজের সংশোধনের জন্য তার সামান্য অংশও আমরা ব্যয় করি না।

নিজেদের এই অবস্থাকে ভয় করুন। কারণ, এই অবস্থাই মানুষকে অহংকারী করে তুলে। এজন্য প্রতিদিন নিজের কাজগুলো পর্যালোচনা করুন– কোথায় ভুল হচ্ছে, কোথায় গাফেল হয়ে যাচ্ছেন। গোপনে তওবা করুন, আন্তরিকভাবে নিজেকে বদলান। কারণ সফল সেই ব্যক্তি– যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে এবং আল্লাহর কাছে এক পরিচ্ছন্ন হৃদয় নিয়ে উপস্থিত হতে পারে!
Faruk Mondal 00..1 #বিঃদ্রঃ

'শিক্ষক নিবন্ধন পরীক্ষায়' মাননীয় শিক্ষা মন্ত্রীর হল পরিদর্শনের ছবিগুলো দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে দাখিল/এসএসসি ও আস...
21/04/2026

'শিক্ষক নিবন্ধন পরীক্ষায়' মাননীয় শিক্ষা মন্ত্রীর হল পরিদর্শনের ছবিগুলো দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে দাখিল/এসএসসি ও আসন্ন আলিম/এইচএসসি পরীক্ষার হলের পরিবেশ কেমন হতে পারে ।
সুতরাং , এই মুহূর্তে ডানে বামে তাকানোর সুযোগ নেই , প্রতিটা সেকেন্ড মূল্যবান । কোমর বেঁধে নেমে পড়ো । এবং সকল দাখিল সমমানের পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা । আল্লাহ তাআলা পরিপূর্ণ কামিয়াবি নসিব করুক ।

20/04/2026

ছোট্ট একটা ব্রিজ দুটো ভিন্ন জাতির মানুষকে @এক করে দিল।

17/04/2026

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ!💚

আগামীকাল ১৮ এপ্রিল, ২০২৬ তারিখ শনিবার সকাল ১০:০০ ঘটিকা হতে বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ -এ...
17/04/2026

আগামীকাল ১৮ এপ্রিল, ২০২৬ তারিখ শনিবার সকাল ১০:০০ ঘটিকা হতে বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ -এর ফ্রন্ট ডেস্কে যথারীতি ফুয়েল কার্ডের আবেদন গ্রহণ করা হবে।
#বিঃদ্রঃ আগামী ২০ এপ্রিল, ২০২৬ তারিখ সোমবার হতে ময়মনসিংহ জেলার সকল ফিলিং স্টেশনে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক ইস্যুকৃত ফুয়েল কার্ড ব্যতীত জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) সরবরাহ করা হবে না।

সকলের সদয় অবগতির জন্য।

- জেলা প্রশাসন, ময়মনসিংহ।

হজের সফর—শুধু একটা ভ্রমণ না, এটা যেন হৃদয়ের ভেতর জমে থাকা হাজারো দোয়ার দরজা খুলে যাওয়ার মুহূর্ত।রব্বানী কাকা আজ হজে যাচ্...
17/04/2026

হজের সফর—শুধু একটা ভ্রমণ না, এটা যেন হৃদয়ের ভেতর জমে থাকা হাজারো দোয়ার দরজা খুলে যাওয়ার মুহূর্ত।
রব্বানী কাকা আজ হজে যাচ্ছেন। মুখে বারবার উচ্চারণ করছেন, “আলহামদুলিল্লাহ… আলহামদুলিল্লাহ…”—কিন্তু এই শব্দের ভেতরে যে কত কৃতজ্ঞতা, কত অপেক্ষা, তা শুধু তিনিই জানেন।
বাড়ির সকলের ভিড়ের মাঝেও একটা আলাদা নীরবতা ছিল তাদের দু’ভাইয়ের মধ্যে। ছোটবেলার দুষ্টুমি, একসাথে বড় হওয়া, কষ্টের দিন,ঝগড়া অভিমান —সব যেন একসাথে এসে দাঁড়ালো সেই মুহূর্তে।
ভাই ভাইকে এগিয়ে এসে বলল, “ভাই, আমাদের জন্য দোয়া কইরো…”
আরও কতকিছু বলতে গেলেন, কিন্তু গলা আটকে গেল। শুধু মাথা নাড়লেন। তারপর হঠাৎ করেই দু’ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন।
সেই আলিঙ্গনটা ছিল অন্যরকম—কেউ কিছু বলছে না, কিন্তু সব বলা হয়ে যাচ্ছে।
হঠাৎ করে ভাইটা বুঝতে পারল, তার চোখ ভিজে গেছে। লুকাতে চাইল, কিন্তু পারল না। চোখের পানি গড়িয়ে পড়ল গালে। বড় ভাইও থামাতে পারলেন না নিজেকে। দুইজনের চোখেই পানি—কিন্তু সেটা দুঃখের না, এটা ছিল ভালোবাসার, গর্বের, আর এক অদ্ভুত শান্তির।
মনে হচ্ছিল, এই বিদায়টা আসলে বিদায় না—এটা একটা আমানত। একজন যাচ্ছে আল্লাহর ঘরে, আরেকজন রেখে যাচ্ছে নিজের ভালোবাসা আর দোয়া।
শেষবারে বিদায় নেওয়ার মুহুর্তে ভাইটা দাঁড়িয়ে রইল, ভেজা চোখে তাকিয়ে—মনে মনে শুধু বলল,
“আল্লাহ, আমার ভাইয়ের হজ কবুল করে নাও… আর আমাদের এই ভালোবাসাটা সবসময় অটুট রাখো…”
সেই মুহূর্তে পৃথিবীর সব শব্দ থেমে গিয়েছিল, শুধু দোয়ার শব্দটাই বেঁচে ছিল। আল্লাহ তাআ'লা কাকার হজ্জ কে কবুল করুন আমিন

07/08/2025

একটা মানুষ কে কতটুক সময় দিবে সেটা নির্ভর করে মানুষ টা কে কতটুক মূল্যায়ণ করে, সময় টা আসলে মানুষ বুঝে দেওয়া হয়
যদি মানুষ টা গুরুত্বপূর্ণ কোন পারসন তখন তাকে সর্বউচ্চ সময় টা দেওয়া হয় ব্যস্ততার অজুহাত নয়🥲🥲🥲🥲🥲😔😔😔😔😔😔

কতটুক সময় পাবে সেটা সেই মানুষ টার উপর নির্ভর করে🤔😭😭

05/08/2025

জুলাই ঘোষণাপত্র

১। যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ ২৩ বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল;

এবং
২। যেহেতু, বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে;

এবং
৩। যেহেতু স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রনয়ন পদ্ধতি, এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল;

এবং
৪। যেহেতু স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে এবং মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, যার প্রতিক্রিয়ায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংঘটিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয়,

এবং
৫। যেহেতু আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র-জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং ১৯৯১ইং সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়।

এবং
৬। যেহেতু দেশী-বিদেশী চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ১/১১ -এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয়;

এবং
৭। যেহেতু গত দীর্ঘ ষোল বছরের ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় এবং যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়;

এবং
৮। যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম-খুন, আইন-বহির্ভূত হত্যাকাণ্ড, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে;

এবং
৯। যেহেতু, হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী, একনায়কতান্ত্রিক, ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে;

এবং
১০। যেহেতু, তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে বিগত পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং এর পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে;

এবং
১১। যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোল বছর যাবত নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল-জুলুম, হামলা-মামলা, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়;

এবং
১২। যেহেতু বাংলাদেশে বিদেশী রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তিপ্রয়োগের মাধ্যমে দমন করে;

এবং
১৩। যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪ এর জাতীয় সংসদ নির্বাচন) এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে;

এবং
১৪। যেহেতু, আওয়ামী লীগ আমলে ভিন্নমতের রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারী চাকুরীতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকুরী প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয়;

এবং
১৫। যেহেতু বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের ওপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যায়;

এবং
১৬। যেহেতু, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন-পীড়ন, বর্বর অত্যাচার ও মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে সারা দেশে দল-মত নির্বিশেষে ছাত্র-জনতার উত্তাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়;

এবং
১৭। যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমিক সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী-শিশুসহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে, অগনিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে;

এবং
১৮। যেহেতু, অবৈধ শেখ হাসিনা সরকারের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে, পরবর্তী সময়ে ৫ আগস্ট ঢাকা অভিমুখে লংমার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র-জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী, পেশার আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়;

এবং
১৯। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত;

এবং
২০। যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রীম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট ২০২৪ তারিখে একটি অন্তর্বতীকালীন সরকার গঠন করা হয়;

এবং
২১। যেহেতু, বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদবিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয়;

এবং
২২। সেহেতু, বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে;

এবং
২৩। সেহেতু, বাংলাদেশের জনগণ বিগত ষোল বছরের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম কালে এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে;

এবং
২৪। সেহেতু, বাংলাদেশের জনগণ জুলাই গনঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।

এবং
২৫। সেহেতু, বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।

এবং
২৬। সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে।

এবং
২৭। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

এবং
২৮। ৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রনয়ণ করা হলো।

ঢাকা, ৫ আগস্ট ২০২৪ — শেখ হাসিনার একদলীয় শাসনের পতনের পর আজ প্রকাশিত হলো ‘জুলাই ঘোষণাপত্র’। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শহীদদের স্বীকৃতি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন নির্বাচনের অঙ্গীকার করা হয়।
゚viralシfypシ゚viralシalシ

কারোর সাথে সেক্স করার জন্য ভালোবাসার নাটক করবেন না, কারোর অনেক অর্থ বলেই তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেবেন না। কেউ আপনার ...
05/08/2025

কারোর সাথে সেক্স করার জন্য ভালোবাসার নাটক করবেন না, কারোর অনেক অর্থ বলেই তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেবেন না। কেউ আপনার হাতে পায়ে ধরে ভালোবাসার ভিক্ষা চাইছে বলেই তাকে ভালোবাসার কথা বলে বসবেন না....
যদি ভালোবাসতে পারেন পুরোপুরি মন থেকে, তবেই ভালোবাসার প্রতিশ্রুতি দিন। যদি একসাথে থাকার সদিচ্ছা থাকে, যদি পাশাপাশি থাকার সদিচ্ছা থাকে, যদি যে কোনো সমস্যায় একসঙ্গে লড়াই করার প্রতিশ্রুতি দিতে পারেন তবেই ভালোবাসাবাসির কথা বলুন....
অন্যকিছু পাওয়ার জন্য বা কাউকে করুণা করে "ভালোবাসি" বলে নাটক করবেন না, নাটক কিন্তু বেশিদিন করা যায় না।
হ্যাঁ জানি, সেক্স, টাকাপয়সা, উপহার এগুলো জীবনে চলার পথে খুবই দরকার। কিন্তু ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়ার জন্য কেবলমাত্র ভালোবাসা থাকাটা দরকার.....
ভালোবাসা থাকলে দুজনে মিলে একসঙ্গে লড়াই করে নিজেদের সমস্ত ইচ্ছে পূরণ করা যাবে, ভালোবাসা থাকলে দুজনেই দুজনের কাছে নিজেকে আপনা থেকেই সমর্পণ করবে।
কিন্তু টাকাপয়সা, বা শরীর পাওয়ার জন্য ভালোবাসার অজুহাত দেবেন না। আর কাউকে করুণা করেও ভালোবাসার কথা বলবেন না....
"ভালোবাসা" শব্দটার উপর একটা মানুষের গোটাজীবন নির্ভর করে, অনেক স্বপ্ন, অনেক লড়াই নির্ভর করে....
একটা মানুষের বিশ্বাস ভেঙে দেওয়া পাপ, আপনি আজকে একজনের বিশ্বাস ভাঙলে, কালকে কিন্তু কেউ না কেউ ঠিকই আপনার বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দেবে, মনে রাখবেন প্রকৃতি ঠিকই প্রতিশোধ নেয়....See more
゚viralシfypシ゚viralシalシ

Address

Tarakanda, Dhaka
Mymensingh
2411

Alerts

Be the first to know and let us send you an email when Faruk Mondal 00..1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share