S U Akanda

S U Akanda আমি দাঁতের মতো, আমি ভাতের মতো
একবার চোয়াল থেকে পড়ে গেলে কিংবা কপাল থেকে উঠে গেলে আমার অভাব ভয়ংকর....🗿

10/08/2026

অথচ একদা প্রেম পাইনি বলে—
আধভাঙ্গা পিচখসা রাস্তায় গড়াগড়ি করেছি দীর্ঘ দুপুর
ফেরিওয়ালার মাইকের পিছে ছুটেছি পুরো তল্লাট

08/08/2026

তুমি বরং রোদ হয়ে যাও, ক্লান্ত আমি কুঁজ হয়ে দেই কাজে ফাঁকি।

নচেৎ তুমি মেঘ হয়ে যাও, আমি হবো বৃষ্টিভেজা একলা পাখী।

রাজপথটাও হতে পারি, আরও গাঢ় কৃষ্ণকালো পিচে খাঁখাঁ।

তুমি যদি সেখানটাতে দাঁড়াও গিয়ে, তাকাও হেসে কাঁজল রেখা।

05/08/2026

আমি কারো ওপর প্রতিশোধ নেই না, গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেই....🫥

23/07/2026

সবাই "পুরুষের বড় শত্রু ওইটা..." বলে মজা নিচ্ছে। আদতে চাচায় ওইটা ইউজই করতে পারে নাই, হয়তো সেই অবস্থাও আর নাই। বেচারা চুম্মা দিয়াই ফাঁইসা গ্যালো। 😂

12/07/2026

তরুণ-তরুণীর আকর্ষণের সমগ্র বিষয়টাই পুরোপুরি জৈবিক। ইহা পশুধর্ম। এই আকর্ষণের ব্যাপারটিকে আমরা নানানভাবে মহিমান্বিত করিবার চেষ্টা করিয়াছি।

প্রেম নিয়া কবি, সাহিত্যিক মাতামাতি করিয়াছেন। চিত্রকররা প্রেমিক-প্রেমিকার ছবি অঙ্কন করিয়াছেন। গীতিকাররা গান রচনা করিয়াছেন। গায়করা সেই গান নানান ভঙ্গিমায় গাহিয়াছেন।

প্রিয় পুত্র, প্রেম বলিয়া জগতে কিছু নাই। ইহা শরীরের প্রতি শরীরের আকর্ষণ। এই আকর্ষণ প্রকৃতি তৈরি করিয়াছেন, জাহাতে তাহার সৃষ্টি বজায় থাকে। নর-নারীর মিলনে শিশু জন্মগ্রহণ করিবে। প্রকৃতির সৃষ্টি বজায় থাকিবে।

একই আকর্ষণ প্রকৃতি তাহার সমস্ত জীবজগতে তৈরি করিয়াছেন। আশ্বিন মাসে কুকুরীর শরীর দুই দিনের জন্য উত্তপ্ত হয়। সে তখন কুকুরের সঙ্গের জন্যে প্রায় উন্মত্ত আচরণ করে। ইহাকে কি আমরা প্রেম বলিব?

প্রিয় পুত্র, মানুষ ভান করিতে জানে, পশু জানেনা। এই একটি বিষয় ছাড়া মানুষের সঙ্গে পশুর কোন তফাৎ নাই। যদি কখনো কোনো তরুণীর প্রতি তীব্র আকর্ষণ বোধ কর, তখন অবশ্যই তুমি সেই আকর্ষণের স্বরূপ অনুসন্ধান করিবে। দেখিবে, আকর্ষণের কেন্দ্রবিন্দু তুচ্ছ শরীর। যেহেতু শরীর নশ্বর, সেহেতু প্রেমও নশ্বর।

- হিমুর আব্বা।

11/07/2026

করুণা করে হলেও রোজ WhatsApp করিও,
Messenger এ ফোন দিলে প্লিজ একটু ধরিও।

imo তে আমার এলার্জি, Tinder ডিলেটেড।
ফোনকল গরীবের না, ওতে ভ্যাট রিলেটেড।

09/07/2026

'আপনি কতটা ভালো মানুষ' এইটা কেউ না জানলেও

'আপজ্জ কোন লেভেলের খারাপ মানুষ'
নিজের আত্নীয় স্বজনকে জিগান, পই পই করে হিসেব বলে দেবে।

08/07/2026

যদি তুমি কথা দাও এনে দেবো জ্যোৎস্নার প্লাবিত
শ্বেতকণা ফাল্গুনের সেই সুগন্ধি রাতে, তুলে দেবো হাতে
দেবতার সন্তাপন, নীল পদ্ম সুনীল সায়রে
ছিলো মৃদু কম্প্রমান, নিশীথের ধুমকেতু আর
নক্ষত্রের বিচরণে সয়লাব হবে পৃথিবীর
টেরাকোটা, এনে দেবো পাখিদের রঙিন পালক,
বালিহাঁস সুদূরের সাইবেরিয়ান হিম ক্ষেতে
তুলে দেবো ফসলের অনাবিল সবুজাত দিন।

যদি তুমি কথা দাও এনে দেবো চিতল হরিণ
প্রজাপতি পাখনার রঙিন পরাগ লাল টিপ,
এঁকে দেবো মোনালিসা প্রতিকৃতি কোনো মেডোনার,
জড়ো করে সঞ্চরের পবিত্র ছবক তুলে দেবো
ঠোঁটের গোলাপি-গিলাফে, কথা দাও— তুলে নিতে চাই
তোমার তাপিত দিন, খরদাহ, নিঃসঙ্গ জীবন।।।

05/07/2026

এমন নির্লজ্জ গরমে, কাকুর
লুঙ্গীও থাকে শরমে!

হাহুতাশ চরমে, তাই
লজ্জা জাগে না মরমে।

পাশের বাড়ীর বড়মে, ছাঁদে
শান্তি খোঁজে পরমে।

কাকু তখন আনমনে, চিপায়
লুঙ্গী তুলেছে কেবল গরমে।

03/07/2026

তার কাচের ফ্রেমে ঢাকা চোখে
সে আমায় দেখতে পারেনি

তার অসুস্থ মানসিতার শহরে
সে আমায় বুঝতে পারেনি

যতো আলো জমেছে আমার অন্ধকারে
সেই আলো নাও, তোমায় দিলাম
তোমার আঁধার যতো আছে জমানো
আগে-ভাগেই তা আমি নিলাম

আমি ক্লান্ত ব্যর্থ প্রেমিক তোমারই
হয়তো ভালোবাসা ভুল আমারই
হবে না জানি কখনো
আমি তাও তোমার প্রেমের ভিখারি

ভেঙ্গে-চুরে যায়, বুক পুড়ে যায়
কত গল্প চাপা পড়ে যায়
ভালোবাসা যেন তরবারি হায়
মন-কলিজা-বুক ফেড়ে যায়
কত বাহানায় কান্না থামাই
কত কত সুরে গান গেয়ে যাই
ভাঙ্গে তবু মন, প্রতিক্ষণ
শুধু এই মুখে হাসি থেকে যায়

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when S U Akanda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share