RIYAD

RIYAD I may win and I may lose, but I will never be defeated.
(1)

14/05/2026

I like you and the sea!🤍🖤

ঝড়ের রাতে সমুদ্রটা যেন আজ অন্যরকম ছিল।ঢেউগুলো জাহাজের গায়ে আছড়ে পড়ছিল এমনভাবে, যেন বহুদিনের জমে থাকা রাগ একসাথে উগরে দি...
11/05/2026

ঝড়ের রাতে সমুদ্রটা যেন আজ অন্যরকম ছিল।
ঢেউগুলো জাহাজের গায়ে আছড়ে পড়ছিল এমনভাবে, যেন বহুদিনের জমে থাকা রাগ একসাথে উগরে দিচ্ছে।

নাবিক রিয়াদ ডেকে দাঁড়িয়ে দূরের অন্ধকারের দিকে তাকিয়ে ছিল। চার মাস ধরে সে ঘর ছাড়ে। এই বিশাল সমুদ্রের মাঝে থেকেও তার সবচেয়ে বেশি মনে পড়ত ছোট্ট মেয়েটার কথা—মায়া। বিদায়ের দিন মেয়েটা তার হাত শক্ত করে ধরে বলেছিল,
“আব্বু, তুমি ফিরলে আমি তোমাকে একটা ছবি দেখাবো।”

রিয়াদ তখন হেসেছিল। কিন্তু সেই হাসির আড়ালে ছিল ভয়। কারণ সমুদ্র কাউকে কথা দিয়ে ফেরায় না।

রাত বাড়তে লাগল। হঠাৎ ওয়্যারলেসে খবর এলো—ঝড় আরও ভয়ংকর হবে। সবাই ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু রাশেদের চোখে তখন শুধু মেয়ের মুখ।

সে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। মায়ার আঁকা ছবি। সেখানে একটা ছোট ঘর, সামনে তিনজন মানুষ হাত ধরে দাঁড়িয়ে। ওপরে কাঁপা কাঁপা হাতে লেখা—
“আমার পরিবার।”

রিয়াদের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। এত বড় সমুদ্রেও মানুষ আসলে সবচেয়ে বেশি হারিয়ে যায় নিজের আপনজনদের কাছ থেকে।

ঝড় শুরু হলো। আকাশ বিদ্যুতে ফেটে পড়ছে। জাহাজ দুলছে ভয়ংকরভাবে। একসময় রিয়াদ অনুভব করল, হয়তো এটাই শেষ রাত।

সে চোখ বন্ধ করে শুধু বলল,
“হে আল্লাহ, আমি যদি ফিরতে না পারি… আমার মেয়েটাকে ভালো রেখো।”

কিন্তু ভোর হলো।

ঝড় থেমে গেলে দূরে সূর্যের আলো ধীরে ধীরে সমুদ্রের ওপর ছড়িয়ে পড়ল। রিয়াদ তখনও বেঁচে। ক্লান্ত, ভেজা, কিন্তু বেঁচে।

সে আকাশের দিকে তাকিয়ে হালকা হাসল।
কারণ সে বুঝেছিল—একজন নাবিককে শুধু সমুদ্রই বাঁচিয়ে রাখে না, দূরে কোথাও অপেক্ষা করা ভালোবাসাও তাকে ফিরিয়ে আনে।

#নাবিক #গল্প

26/04/2026

কাউরেই দীর্ঘ সময় মুগ্ধ করে রাখা যায়না, চেহারার লাবন্যতার মতো কথার মাধুর্যতাও কখনো কখনো ফুরিয়ে যায়, মায়া ভরা চাহনিও কর্কশ হয়ে ওঠে। মনে বিষাদ চাপে, দায়িত্বের ভারে চলা দুষ্কর হয়ে পড়ে, তখনও যে সেই কর্কশ চাহনি উপেক্ষা করে তোমাকে বুকে জড়াতে পারে, সেই তোমার আপনজন ||🥀||

He held the toy tighter.Brock held back tears.24 years. One last look. 💔Thank you Lesnar... 🥺
20/04/2026

He held the toy tighter.
Brock held back tears.
24 years. One last look. 💔
Thank you Lesnar... 🥺

05/03/2026

আমাকে খারাপ ভাবলে আমার কিছু হয় না- কারণ আমি তো আমার মতই।

24/02/2026

কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, সবকিছুই কানে নিবেন না, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হেসে চলে আসবেন, মানুষ'কে আপন কম ভাব্বেন, যত বোঁকা মানুষ হবেন, তত সুখে থাকবেন.! 🤍

ইনশাআল্লাহ!

22/02/2026

হে আল্লাহ !
আমি জানি তুমি আমাকে পরীক্ষা করছো। আমি জানি তুমি আমাকে দিনের পর দিন সংগ্রাম করতে দেখছো। তোমার ভালোবাসার চেয়ে বড় আর কোন ভালোবাসা নেই। আমার হৃদয়কে সুস্থ করো এবং আমার আ*ত্মা*কে সান্ত্বনা দাও। 🤍

আমিন।🤲

15/02/2026

আজকাল ভালোবাসা নিয়ে যতটা আদিখ্যেতা আর কৃত্রিমতা বেড়েছে, ততটাই কমে গেছে ভালোবাসার আন্তরিকতা। সবাই যদি সত্যিকার অর্থে ভালোবাসার মানুষটিকে সম্মান আর গুরুত্ব দিয়ে সবসময় আগলে রাখত, তবে ভালোবাসার জন্য ক্যালেন্ডারে আলাদা কোনো দিনের প্রয়োজন হতো না। তখন প্রতিটি

মুহূর্তই হতো ভালোবাসাময়, স্নিগ্ধ এবং সুন্দর।

ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনের নয়; এটি প্রতিদিনের, প্রতিটি অভ্যাসের,

প্রতিটি মুহূর্তের।🤍

11/02/2026

পুরুষ মানুষ আসলে রো-গে খুব কমই মরে,

বেশিরভাগ সময় শেষ হয়ে যায় তার ভেতরের শক্তিটা টেনশনে, চিন্তা-য়, মানসিক যন্ত্রণায়, দায়িত্বের বোঝায়। বাইরে থেকে তাকে শক্ত, হাসিখুশি, স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে কতটা ভাঙছে, কেউই তা ঠিকমতো বোঝে না।
সে কাঁদতে পারে না, বলতে পারে না, কারো কাছে দুর্বল দেখাতে পারে না কারণ সবাই ধরে নেয়, পুরুষ মানেই নাকি পাহাড়ের মতো শক্ত।
তাই রোগ নয়, টেনশনই ধীরে ধীরে তাকে খেয়ে ফেলে। একদিন বুঝতে বুঝতে, না-বলা কষ্টেই ম-রে যায় পুরুষ মানুষ।🌸🤍

21/01/2026

দম বন্ধ হয়ে আসতেছে! আল্লাহ ছাড়া কেউ শোনার নাই!

13/01/2026

একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা কি জানো❗

কথা বলা...▫️▫️

কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, এতে করে একটা সম্পর্ক টিকে যায়। যদি তুমি তোমার মনের কথা গুলো তোমার পার্টনারের সাথে শেয়ার ই করতে না পারো, তাহলে সে তোমার কেমন প্রিয়জন! যদি তার কোনো দিক তোমার খারাপ লাগে, তার কোনা ব্যবহারে hurt হও, তাহলে খোলাখুলি তাই সাথে কথা বলো।

এতে তারও বুঝতে সুবিধা হবে, আর তোমার রিলেশনশিপ ও মজবুত হবে বুঝলেন। 🤍

Address

Mymensingh
2230

Alerts

Be the first to know and let us send you an email when RIYAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RIYAD:

Share