O N I

O N I আসস্যালামুআলাইকুম।💝🌸
(5)

25/05/2026
07/05/2026

যারা আমাকে ভালোবাসেন না, ভালোবাসার দরকার নাই। শামি ছাড়া অন্য কেউ ভালোবাসলে সেটা খারাপ দেখায়!

পৃথিবীটা গোলাকার ঘুরতে ঘুরতে একদিন আপনারও সু দিন আসবে ইনশাআল্লাহ 🥹🤲রবের উপর বিশ্বাস রেখে সেই দিন পর্যন্ত অপেক্ষা করুন। য...
06/05/2026

পৃথিবীটা গোলাকার
ঘুরতে ঘুরতে একদিন আপনারও সু দিন আসবে ইনশাআল্লাহ 🥹🤲
রবের উপর বিশ্বাস রেখে সেই দিন পর্যন্ত অপেক্ষা করুন। যেই দিনের অপেক্ষা করছেন সেটা হয়তো বেশি দূরে নয়।

এই ছবিটা আমার মেজু আপুর আইডি থেকে নিয়েছি।২১ মে ২০২১ সালের ছবি। আমাদের বাড়িতে বেশ কিছু বিশাল বিশাল আম গাছ ছিলো। এখনো আছ...
06/05/2026

এই ছবিটা আমার মেজু আপুর আইডি থেকে নিয়েছি।
২১ মে ২০২১ সালের ছবি। আমাদের বাড়িতে বেশ কিছু বিশাল বিশাল আম গাছ ছিলো। এখনো আছে তবে কয়েকটা। অনেক জাতের আমের গাছ ছিলো আমাদের। এমন ও আছে আব্বু চাঁপাইনবাবগঞ্জ থেকে আম গাছ এনে লাগিয়েছে।
ছোটবেলায় দেখেছি আমের সিজনে আমাদের বাড়িতে এতো আম যে বিক্রি করেও কূল পাচ্ছে না। এমন ও মানুষ আছে যাদেরকে আম্মু ফ্রিতে ২০/২৫ কেজি আম এমনিতেই দিতো।

আমাদের বেশ বড় বাড়ি প্রায় ৩৫ শতক জমির উপর বাড়ি।একটা বড় পুকুর ও আছে। এই পুকুরের উপর একটা আম গাছ ছিলো (যদিও আমটার নাম মনে নেই) এই গাছেই ১০ মোন আম হতো। আম গুলোর সাইজ সবগুলোই সমান আর এতো সুন্দর রং হতো পেকে গেলে😳 গাছের যতো গুলো পাতা ঠিক ততো গুলোই আম হতো। কিন্তু হঠাৎ একদিন ঝড়ের রাতে গাছটা উপড়ে পড়ে যায় 😔 সেই থেকে আমের পরিমাণ কমতে শুরু করলো।
চাঁপাইনবাবগঞ্জ থেকে যেই গাছটা এনেছে সেটাও বিশাল বড় গাছ। আম ও হতো মাশাআল্লাহ। হাঁড়িভাঙ্গা আম, খেতে বেশ ভালো ছিলো। তবে আস্তে আস্তে আমে পোকা হতে শুরু করলো।

ফজলি আম গাছটা ছিলো চিকন আর লম্বা এই গাছে বেশি না তবে গাছের তুলনায় আম ঠিক ই আসতো। ১ টা আমা ১ কেজির উপরে হতো।

বাড়ির উঠানে আমরুপালি গাছটায় এমন ভাবে আম আসতো যে গাছের ডালপালা নিচু হয়ে যেতো।

আরো অনেক গুলো গাছ আছে কিন্তু ঐ গুলোর নাম জানি না। নাম না জানা আম গাছের মাঝে ছবিতে যেটা দেখছেন সেটা একটা। এই আম গুলো কাঁচা থাকতে এতো সুন্দর রং হতো যে রাস্তা দিয়ে যে কেউ গেলে আগে এই গাছের আমের দিতে তাকিয়ে থাকতো😳

আল্লাহ দিলে সবগুলো গাছে মিলে যে পরিমাণে আম হতো মাশাআল্লাহ। কিন্তু তখন আমের দাম ছিলো খুব কম।

এখন ২০২৬ সালে এসে দেখলাম যে কয়টা আম গাছ আছে সে গুলোতে গননা করা যাবে এমন আম এসেছে 😅
তিনটা বোন থেকে কেউ এখন ঐ বাড়িতে একসাথে যাওয়া হয় না। ছয় মাসে একদিন দেখা হয় আমাদের কিন্তু একসাথে হতে পারি না 😔
ঐ বাড়িতে যতো ফলের গাছে এখন সব গাছ ফাকা। বাড়িতে মানুষ ও নেই আর ফল ও নেই বললেই চলে।
আব্বু যে অসুস্থ তার তো হাতে গোনা কয়েকটা খাবার ছাড়া আর সব নিষিদ্ধ। আর আম্মুর কথা কি বলবো। আমরা যখন ছিলাম তখন আমাদেরকে কেটে দিতো একসাথে বসে খেতাম কিন্তু এখন তো কেউ নেই। যে কয়টা আম হয়েছে কোন দিক দিয়ে পড়ে যাবে,পাখি খেয়ে ফেলবে সেটা খোঁজই পাওয়া যাবে না।

একটা জিনিস বুঝলাম, দিন গেলো,মাস গেলো এবং বছর ও গেলো আর আমরা বড় হয়ে অন্যের বাড়ি গেলাম। আর আমাদের বাবার বাড়ির সবকিছু কিভাবে থেকেও নাই হয়ে গেলে।
ভাবতেই খারাপ লাগে।
যেই জিনিস গুলো একটা সময় অবহেলা করতাম এখন ঐ জিনিস গুলো টাকা দিয়ে কিনতে হয় তারপরও ভেজালের শেষ নেই 😅
২০২৬ এর মে মাসে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই ২০/২১ সালের জীবনে চলে যাই। কিন্তু সেটা কি আর সম্ভব?
যদি সম্ভব হতো তাহলে শুধু আমি না প্রায় অধিকাংশ মানুষ তার শৈশবে ফিরে যেতো🥺
এই জন্যই হয়তো আল্লাহ এমন নিয়ম রাখে নাই😅
ফিরে যেতে পারি আর নাই পারি , আমাদের শৈশব/অতীত কিন্তু সুন্দর ছিলো😊
এখনো সেই দিন গুলোর কথা আমার ভীষণ মনে হয়।

05/05/2026

- বিসিএস ফলাফল বিশ্লেষণে দেখা গিয়েছে,দেশের সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার হন ময়মনসিংহ থেকে, চতুর্থ ঢাকা! 🔥

ঝুম বৃষ্টি ভেজা নুহাশ পল্লীর সৌন্দর্য!!🌿💚
05/05/2026

ঝুম বৃষ্টি ভেজা নুহাশ পল্লীর সৌন্দর্য!!🌿💚

মেয়ে — তুমি বড় হও। উচ্চশিক্ষিত হও। উচ্চশিক্ষিত হয়ে তুমি ঘরে বসে বসে মশা তাড়াবে বা কী করবে— I Don't care. But, Education ...
05/05/2026

মেয়ে — তুমি বড় হও। উচ্চশিক্ষিত হও।
উচ্চশিক্ষিত হয়ে তুমি ঘরে বসে বসে মশা তাড়াবে বা কী করবে— I Don't care. But, Education is important—for 'YOU'. তোমার একটা ব্যাকবোন না থাকলে তোমার বা'জে সময়ে নিজেকে প্রচ'ন্ড ভ্যালুলেস ফিল হবে No, I have nothing to sell. I'm practicing no agenda.
I Just want the best for you. Keep your head high even the thunders are striking all over..🤍

আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক! শুধু আমার মানুষ হয়ে থাকুক। ভালোবাসার বেল...
04/05/2026

আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক! শুধু আমার মানুষ হয়ে থাকুক। ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি চাওয়া আমার ছিলো না। আমি ভাবতাম, পৃথিবীটা অনেক সহজ, সুন্দর। আমি কারো জন্য এফোর্ট দিলে তার বিনিময়ে আমার জন্যও সে এফোর্ট দিবে। কাউকে আমি ভরসা করলে,সেই মানুষটাও আমার ভরসার মূল্য দিবে। আমি সবাইকে চোখ বুঝে বিশ্বাস করতাম! আমি ভাবতাম আমি কারো সাথে অন্যায় না করলে আমার সাথেও কেউ অন্যায় করবে না। কিন্তু এই পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়ে দিয়েছে জীবনটা আসলে ভয়ংকর রকমের আনফেয়ার। এখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কারো মন বা মায়া পাওয়া যায় না। এখানে অন্যায় না করলেও বিনিময়ে যাবজ্জীবন সাজা পেতে হয়, এইখানে ভরসার ভালোবাসার মানুষও ভীষণ ঠান্ডা মাথায় অমানবিক কষ্ট দেয়! 🙂💔

Assalamualaikum Good morning 😊
02/05/2026

Assalamualaikum
Good morning 😊

কিছু পাওয়ার আশায়, অনেক কিছু হারিয়ে ফেলার নামই জীবন 🩷
30/04/2026

কিছু পাওয়ার আশায়, অনেক কিছু হারিয়ে ফেলার নামই জীবন 🩷

Address

Mymensingh
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when O N I posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to O N I:

Share