26/02/2026
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “ফজরের দুই রাকাত (সুন্নত) নামাজ দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়েও উত্তম।” (সহিহ মুসলিম, হাদিস: ৭২৫)
এই হাদিসের অর্থ শুধু এটুকু নয় যে এই দুই রাকাত নামাজ ভালো বা গুরুত্বপূর্ণ। বরং এর অর্থ হলো, দুনিয়ার সব সম্পদ, টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, ক্ষমতা, খ্যাতি—সব কিছু মিলিয়েও আল্লাহর কাছে এই দুই রাকাত সুন্নত নামাজের সওয়াব তার চেয়েও বেশি মূল্যবান।
আজকের পৃথিবীতে যারা সবচেয়ে ধনী, যাদের হাতে অগণিত সম্পদ ও প্রভাব আছে, তাদের সব ধন-সম্পদের মূল্যও তো কিছুই না এই দুই রাকাত সুন্নতের সওয়াবের কাছে।
এই দৃষ্টিতে দেখলে, প্রকৃত অর্থে পৃথিবীর সবচেয়ে ধনী সেই ব্যক্তি, যে নিয়মিত ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে আখিরাতের জন্য এই সম্পদ জমা করে। কারণ মৃত্যুর সাথে সাথেই দুনিয়ার ধন সম্পদ শেষ হয়ে যাবে, কিন্তু এই নামাজের সওয়াব চিরস্থায়ী হয়ে থাকবে।
যারা যারা ধনী হতে চান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ সুন্নতকে গুরুত্ব দেওয়ার এবং নিয়মিত আদায় করার তাওফিক দান করুন। আমিন।