Hamid Sifat

Hamid Sifat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hamid Sifat, Digital creator, Mymensingh.

দুপুর ০১:৩৮ বাজে...  মাইক দিয়ে এক নেতা ঘোষণা দিল    এখন নামাজের বিরতি..... সাইট থেকে আরেক নেতা কয় ওই মিয়া কেও উইঠ্যো না ...
10/02/2026

দুপুর ০১:৩৮ বাজে...
মাইক দিয়ে এক নেতা ঘোষণা দিল এখন নামাজের বিরতি.....
সাইট থেকে আরেক নেতা কয় ওই মিয়া কেও উইঠ্যো না কেও উইঠ্যো না মাত্র পাচ মিনিটি তো চুপচাপ বয়া থাকার পাইতানা মিয়া.. কেও উইঠ্যো না
আমার সাথে বসে থাকা একলোকে আমারে কানাকানি কয়লো হুজুর যদি উঠবার না দে তাইলে নামাজের বিরতি দিলো কে..??
আমি কোন উত্তর না দিয়া চিল্লায়া কইলাম ভাই ০১:৪০ বাজে নামাজ শেষ নামাজ শেষ.......

শেখ হাসিনার সালাম নিন
ধানের শীষে ভোট দিন
জয় বাংলা
জিতবে দাঁড়িপাল্লা
#নির্বাচন #বিএনপি #দাড়িপাল্লা #পোস্ট

কুতাইবাহ ইবনু সাঈদ, আমর আন্‌ নাকিদ, ইবনু আবূ উমর (রহঃ) ..... জুওয়াইরিয়াহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সা...
07/02/2026

কুতাইবাহ ইবনু সাঈদ, আমর আন্‌ নাকিদ, ইবনু আবূ উমর (রহঃ) ..... জুওয়াইরিয়াহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা ফজরের সালাত আদায় করে তার নিকট থেকে বের হলেন। ঐ সময় তিনি সালাতের স্থানে বসাছিলেন। এরপর তিনি চাশতের পরে ফিরে আসলেন। এমতাবস্থায়ও তিনি উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, আমি তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলাম তুমি সে অবস্থায়ই আছ। তিনি বললেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার নিকট হতে রওনার পর চারটি কালিমাহ তিনবার পড়েছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওযন করা হলে এ কালিমাহ চারটির ওযনই ভারী হবে। কালিমাগুলো এই— “সুবহা-নাল্লা-হি ওয়াবি হামদিহি আদাদা খল্‌কিহি ওয়া রিযা- নাফসিহি ওয়াযিনাতা আরশিহি ওয়ামি দা-দা কালিমা-তিহি", অর্থাৎ- “আমি আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছি তার মাখলুকের সংখ্যার পরিমাণ, তার সন্তুষ্টির পরিমণ, তার আরশের ওযন পরিমাণ ও তার কালিমাসমূহের সংখ্যার পরিমাণ।" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৬৫, ইসলামিক সেন্টার ৬৭১৮

বিশ্বের সবচেয়ে সুন্দর চেহারার অধিকারিণী নারীও আজ একা…তারও "ডিভোর্স" হয়েছে, টিকে নাই তার সেই সাজানো সংসার।তাহলে বুঝে নিতে...
05/11/2025

বিশ্বের সবচেয়ে সুন্দর চেহারার অধিকারিণী নারীও আজ একা…
তারও "ডিভোর্স" হয়েছে, টিকে নাই তার সেই সাজানো সংসার।
তাহলে বুঝে নিতে হবে—গায়ের রঙ, ফর্সা চেহারা, সুন্দর হাসি—এসব দিয়ে সংসার চলে না।
সংসার টিকিয়ে রাখতে লাগে সম্মান, সহানুভূতি, বিশ্বাস আর ধৈর্য।
রূপ একসময় ম্লান হয়ে যায়, কিন্তু মন যদি সুন্দর থাকে, সম্পর্ক তখনও ফুলের মতো ফোটে।
আজকাল মানুষ মুখ দেখে ভালোবাসে, কিন্তু মন না চিনেই সম্পর্ক শুরু করে—
তাই ভাঙে, দূরত্ব বাড়ে, শেষমেশ সবকিছু হারিয়ে যায়।
যে মানুষ সৌন্দর্যের চেয়ে ভালোবাসার গভীরতা বোঝে,
সে-ই আসলে সংসার টিকিয়ে রাখার যোগ্য।
কারণ, সংসার সাজে না ফর্সা মুখে, সাজে বোঝাপড়ার আলোয়।

-CLTD

22/10/2025

"তুমি যাকে অযত্নে ফেলে দিবে তাকেও কেউ না কেউ সযত্নে কুড়িয়ে রেখে দিবে!!

দেইখো".!❤️‍🩹

22/10/2025

তুমি আমাকে দেখোনি, দেখেছো আমার আবরণকে। আমার হৃদয় দেখতে পেলে তুমি নিজেকে ভাগ্যবতী ভাবতে!

21/10/2025

ক্যান্সারের রোগী কয়দিন বাঁচে ডাক্তার কইয়া দিতে পারে 😷

আমি চাই আমার মৃত্যুটাও ক্যান্সারে হোক 😅
যাতে কইরা জীবনের শেষ কয়টা দিন মানুষের নিখুদ ভালোবাসা পাইতে পারি😅

21/10/2025

যে নিজেকে নিজের কাছে যত ভালো প্রমান করতে পারবে সে জীবনে ঠিক ততটায় সুখি মানুষ হতে পারবে, যদি আপনি অপরাধ করার পরেও নিজের কাছে নিজেকে অপরাধী মনে না হয় দেখবেন আপনার তেমন খারাব লাগবে না,

স্বার্থপর মানুষের সুখে থাকার সবচাইতে বড় অস্ত্রই হলো এটা,

সময় পেলে কথা বলা আর সময় বের করে কথা বলার মধ্যে তফাৎ আছে!🖤🫠
20/10/2025

সময় পেলে কথা বলা আর
সময় বের করে কথা বলার মধ্যে তফাৎ আছে!🖤🫠

📖 বিবাহ বিচ্ছেদ বিষয়ে কোরআন ও হাদীসের কঠোর সতর্কতা🌸 ভূমিকাবিবাহ ইসলাম ধর্মে একটি পবিত্র চুক্তি (نِكَاح / Nikāḥ)। এটি শুধ...
04/10/2025

📖 বিবাহ বিচ্ছেদ বিষয়ে কোরআন ও হাদীসের কঠোর সতর্কতা

🌸 ভূমিকা

বিবাহ ইসলাম ধর্মে একটি পবিত্র চুক্তি (نِكَاح / Nikāḥ)। এটি শুধু দাম্পত্য সম্পর্ক নয়; বরং সমাজ ও পরিবারের ভিত্তি। তাই ইসলাম তালাকের অনুমতি দিলেও এটি সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হিসেবে ঘোষণা করেছে।

---

🕋 ১. কোরআনের আয়াতসমূহ

📘 আয়াত ১:

اللَّهُ تَعَالَى বলেন:

> ﴿ٱلطَّلَـٰقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسَـٰنٍۢ﴾
"তালাক দুইবার পর্যন্ত দেওয়া যেতে পারে; এরপর হয় ভদ্রভাবে স্ত্রীকে ধরে রাখা, নয়ত সুন্দরভাবে ছেড়ে দেওয়া।"
— সূরা আল-বাকারা ২:২২৯

📖 অর্থ্যাৎ:
আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে, তালাক দেওয়ার ক্ষেত্রেও শালীনতা ও ন্যায়ের আচরণ বজায় রাখতে হবে। অপমান বা রাগের বশবর্তী হয়ে নয়, বরং চিন্তা ও তাকওয়ার সাথে সিদ্ধান্ত নিতে হবে।

---

📘 আয়াত ২:

> ﴿وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍۢ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًۭا لِّتَعْتَدُوا۟﴾
“আর যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তাদের ‘ইদ্দত’ শেষের প্রান্তে পৌঁছায়, তখন হয় সুন্দরভাবে তাদেরকে রেখে দাও, নয়ত ভদ্রভাবে ছেড়ে দাও। কিন্তু কষ্ট দেওয়ার জন্য তাদেরকে ধরে রেখো না।”
— সূরা আল-বাকারা ২:২৩১

📖 অর্থ্যাৎ:
আল্লাহ তালাকের পরও ন্যায়পরায়ণতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ হলে, কাউকে কষ্ট বা প্রতিশোধের উদ্দেশ্যে তালাক দেওয়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।

---

🕌 ২. হাদীসসমূহ

📜 হাদীস ১:

> قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
«أبغضُ الحلالِ إلى اللهِ الطلاقُ»
"আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হালাল কাজ হলো তালাক।"
— (সুনান আবু দাউদ, হাদীস: ২১৭৭)

📖 অর্থ্যাৎ:
ইসলাম তালাককে বৈধ করেছে, কিন্তু এটি এমন কাজ যা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয়। অর্থাৎ একান্ত প্রয়োজনে ছাড়া তালাক দেওয়া উচিত নয়।

---

📜 হাদীস ২:

> عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «لا تَفَرَّقُوا، فإنَّ اللهَ يُحِبُّ البِناءَ ويَكرَهُ الهَدْمَ»
“তোমরা ভাঙন সৃষ্টি করো না; নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন নির্মাণকে আর ঘৃণা করেন ধ্বংসকে।”
— (সহীহ আল-জামি, হাদীস: ৭৫৭০)

📖 অর্থ্যাৎ:
বিবাহ সম্পর্ক একটি নির্মাণ — ভালোবাসা, সহনশীলতা ও দয়া দিয়ে তৈরি। তালাক হলো সেই সম্পর্কের ধ্বংস, যা আল্লাহ অপছন্দ করেন।

---

৩. শিক্ষণীয় বিষয়🌸

1. তালাক দেওয়া বৈধ হলেও, এটি শেষ বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত।

2. ইসলাম সমঝোতা, সালিশ ও ধৈর্যের শিক্ষা দেয়।

3. রাগ, হিংসা বা প্রতিশোধ থেকে তালাক দেওয়া গুনাহের কাজ।

4. আল্লাহ চান, পরিবার টিকে থাকুক — ভাঙন নয়।

---
উপসংহার🦋

ইসলামে বিবাহ বিচ্ছেদ একটি গুরুতর বিষয়। তাই মুসলমানদের উচিত দাম্পত্য জীবনে ধৈর্য, ক্ষমা, ও পরস্পরের প্রতি দায়িত্ববোধ বজায় রাখা। যখন সব চেষ্টা ব্যর্থ হয়, তখনই কেবল তালাক দেওয়া যায় — সেটিও ন্যায়ের সঙ্গে ও আল্লাহভীতির সাথে

আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন.. 🤲🥲

দৃশ্যটা যদি এমন হতো 😓
22/07/2025

দৃশ্যটা যদি এমন হতো 😓

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিনচলুন একসাথে জেনে নিই... ১. কেউ কেউ পেটের উপর ভর ...
04/07/2025

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা

আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন

চলুন একসাথে জেনে নিই...

১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।

২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।

৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।

৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।

১. পেটের উপর ঘুমানো:

এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।

তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।

৩. বাম কাত হয়ে ঘুমানো:

সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।

কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।

ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।

অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।

৪. ডান কাত হয়ে ঘুমানো:

ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।

আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়।

তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী।

হাদীস দ্বারা প্রমাণ:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:

اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”

সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)

প্রাচীন বাণী:

পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম

পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম

বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)

ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম

আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।

এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ﷺ

27/06/2025

নামাজ........!!

যাবতীয় ফরয বিষয় জিবরাঈল আলাইহিস সালাম মারফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ফরয হয়েছে, কিন্তু সালাতের জন্য তাঁকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আল্লাহ তা‘আলা তাঁর সাথে কথপোকথন করেন এবং তাঁর প্রতি (পঞ্চাশ) ৫০ ওয়াক্ত সালাত ফরয করেন। অতঃপর তা থেকে কমিয়ে ৫ ওয়াক্ত বাকী রাখা হয় যার নেকী ৫০ ওয়াক্তেরই সমান। আল্লাহরই সকল প্রশংসা ও অনুগ্রহ।

সালাত ইসলাম এবং কুফুরীর মধ্যে পার্থক্য নির্ণয়কারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«بين الرجل وبين الشرك أو الكفر ترك الصلاة»

“মানুষ এবং শির্ক কুফুরীর মধ্যে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া”। (সহীহ মুসলিম)

তিনি আরো বলেন,

«العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر»

“আমাদের ও তাদের (কাফিরদের) মধ্যে যে পার্থক্য তা হলো সালাত। অতএব, যে সালাত ছেড়ে দিল সে কুফুরী করল।” (আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamid Sifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share