Black man

Black man আল্লাহ ভরসা
(48)

17/08/2026

এই মেয়েটাকে প্রথম দেখায় মনে হতে পারে পাকিস্তানি কোনো মডেল বুঝি!
কিন্তু তার আসল পরিচয় জানলে চেহারার সঙ্গে গল্পটার মিল খুঁজে পেতে একটু সময় লাগবেই!

মেয়েটির নাম মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু। বয়স মাত্র ২৩। ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তার কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানানো হয়। পরে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা দিয়েছেন।

তবে ভাই, চেহারাটা দেখে তো এসবের কিছুই বোঝার উপায় নেই!
আমার পেজের সিঙ্গেল পোলাপান যদি “ভালোবাসা দিয়ে জীবন বদলে দেব” বলে আবেদন করে, মনে হয় সিরিয়াল দিতে হবে!

কিন্তু মজা বাদ দিলে আসল কথাটা একটাই—
সুন্দর চেহারা মানুষকে আকর্ষণ করতে পারে, কিন্তু সুন্দর কাজই মানুষকে সম্মানিত করে। ❤️

চেহারা সুন্দর হওয়া ভাগ্যের ব্যাপার,
কিন্তু নিজের জীবনটা সুন্দর রাখা সেটা নিজের হাতে। 🙂

17/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 💔

স্ত্রী-সন্তান কর্তৃক রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসী জামাল ভাই আর নেই। খবরটা দেখার পর থেকেই বুকের ভেতরটা কেমন ভার হয়ে আছে। 😰

সৌদি আরবে আমিও কয়েক বছর ছিলাম। তাই প্রবাসজীবনের কষ্টটা কিছুটা হলেও বুঝি। পরিবার থেকে হাজার মাইল দূরে থেকে দিনের পর দিন পরিশ্রম করা, নিজের কষ্ট লুকিয়ে দেশে টাকা পাঠানো এই জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন।

শোনা যায়, জামাল ভাই জীবনের প্রায় ১২টি বছর প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জনের টাকা পরিবারের হাতে তুলে দিয়েছেন। প্রায় ২৫ বছর আগে ভালোবেসে নিজের বাবার সম্পত্তি পর্যন্ত বিক্রি করে শ্বশুরবাড়িতে গড়ে তুলেছিলেন সংসার।

কিন্তু শেষটা হলো কী নির্মম!

কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দেশে ফেরার পর, এক গভীর রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায় তার স্ত্রী ও সন্তানরা এমন অভিযোগই সামনে এসেছে। 💔

যে মানুষটা সারাজীবন পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের সুখ বিসর্জন দিয়েছেন, শেষ সময়ে সেই পরিবারের কাছ থেকেই যদি এমন পরিণতি পান এর চেয়ে বড় বেদনা আর কী হতে পারে?

জীবন আমাদের একটা নির্মম শিক্ষা দিয়ে যায় সম্পদ, টাকা-পয়সা, বাড়ি-গাড়ি সবই একদিন পড়ে থাকে। কিন্তু বিপদের সময় পাশে দাঁড়ানোর মতো আপন মানুষ না থাকলে সেই অর্জনের মূল্যটাই বা কতটুকু?

আল্লাহ জামাল ভাইয়ের সব ভুলত্রুটি ক্ষমা করে দিন। তাঁর কবরকে নূরে ভরে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন। আমিন। 🤲

আর আমাদের সবাইকে এমন কঠিন পরিণতি থেকে হেফাজত করুন যেন জীবনের শেষ সময়ে প্রিয় মানুষগুলোর হাতটাই সবচেয়ে শক্ত করে ধরে রাখতে পারি। 🖤

17/08/2026

বাবা-মা এতটাই কিউট যে ঝামেলায় পড়ে গেছি! 😩🥰
পুরো আকিকা আর সাতলার অনুষ্ঠানজুড়ে সবাই তাদের দিকেই তাকিয়ে দেখে মনে হচ্ছে, অনুষ্ঠানে অতিথি না, তারাই আসল ক্রাশ! 😂❤️

ভাগ্যিস দুজনেই ম্যারিড, নইলে অবস্থা কিন্তু ভয়াবহ হতো! 😘🤣

—খান বংশের শেষ পোলা রাসেল খান ও আলভির এক্স ঐশির পোলা লিও 😎❤️

😂
17/08/2026

😂

এই মা*লটা করছে কি শুনেন!!

ডায়রিয়ার সমস্যা নিয়ে এক মেয়ে ভর্তি হইছে মাদারীপুর সরকারি হাসপাতালে। সাথে তার স্বামীও ছিল। কিন্তু ওয়ার্ডে না থেকে তারা উঠছে কেবিনে!

বিষয়টা নার্সদের একটু সন্দেহজনক মনে হলো। নার্সরা আনসারকে জানালো, আনসার পুলিশকে জানালো! তারপর জানা গেলো তারা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড 😑
মেয়ের আসলে কোনো ডায়রিয়া নাই🙂

পুরো প্ল্যান করছে ডেটিং করার জন্য! কারণ কেবিনের ভাড়া মাত্র ৫০০ টাকার মতো, আবার জায়গাটাও নাকি বেশ নিরাপদ!

মানে হোটেলে টাকা খরচ না করে সরকারি হাসপাতালের কেবিনকে বানিয়ে ফেলছে ‘লাভ হোটেল’!

মানে কি বলব বলেন ভাই! মাঝে মাঝে মন চায় বলতে এই দেশের মানুষ এতো বাইনষোধকেনো???

16/08/2026

🤣😂

16/08/2026

ভাইরে ভাই…! 😁
তেল দিতে গিয়েছিলেন, কিন্তু শেষমেশ সেই তেলেই ভাজা,তাও আবার লাইভে! 😂🔥

ঘটনাটা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে ঘিরে। দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথাবার্তায় ছিল আনন্দ, উচ্ছ্বাস আর জয়ের আবহ।

একপর্যায়ে তামিম ইকবাল একে একে ক্রিকেটারদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তখন ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক তানজিদ তামিমের পালা।

তামিম ইকবাল বললেন—
“তানজিদ বগুড়ার ছেলে।” 😎

ব্যস! বুঝতেই পারছেন একটু জেলা-ভিত্তিক পরিচয়, একটু লোকাল কানেকশন, একটু “স্যার, আপনার এলাকার ছেলে” মার্কা আবহ! 😂

কিন্তু পরের মুহূর্তেই গল্পে টুইস্ট!

তারেক রহমান সঙ্গে সঙ্গে সংশোধন করে বললেন—
“বগুড়ার না, বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে।” 🇧🇩❤️

একটা ছোট্ট বাক্য, কিন্তু ভাবনাটা অনেক বড়।

হ্যাঁ, তানজিদের শিকড় বগুড়ায়। জন্ম-মাটি-পরিচয়—সবই তার নিজের জেলার সঙ্গে জড়িয়ে। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার পর তার পরিচয় আর কোনো এক জেলার মধ্যে আটকে থাকে না।

তখন সে পুরো বাংলাদেশের প্রতিনিধি।
তার ব্যাটে শুধু বগুড়ার মানুষ আনন্দ পায় না—আনন্দে মেতে ওঠে পুরো বাংলাদেশ। 🇧🇩🔥

আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে এই জায়গাটাই।
পরিচয়টাকে ছোট না করে বরং আরও বড় করে দেওয়া—
“বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে।”

জেলা আমাদের শিকড় হতে পারে,
কিন্তু বাংলাদেশই আমাদের সবচেয়ে বড় পরিচয়। 🖤🇧🇩

আর হ্যাঁ…
তেল দিতে গিয়ে যদি এমন শিক্ষা খেতে হয়, তাহলে তেলের বোতলটা একটু সাবধানে ধরাই ভালো!

Congratulations
16/08/2026

Congratulations

Congratulations Bangladesh Cricket Team🥰
দূর্গ ভাঙল ক্যাঙ্গারুর দেশে! ঐতিহাসিক টেস্ট জয়ে নতুন এক উচ্চতায় বাংলাদেশ ক্রিকেট। 🐅🇧🇩

15/08/2026
🤣
15/08/2026

🤣

Sign of Adulting

15/08/2026

সচরাচর কোনো জনপ্রতিনিধিকে নারীদের নিয়ে এতটা সরাসরি ও গুরুত্বপূর্ণ কথা বলতে দেখা যায় না। ❤️

এক আলোচনা সভায় হাসনাত আবদুল্লাহ নারীদের প্রতি পারিবারিক বৈষম্যের একটি খুব পরিচিত, কিন্তু প্রায়ই উপেক্ষিত দিক তুলে ধরেছেন খাবারের বৈষম্য।

তার বক্তব্যের মূল কথা ছিল, ছোটবেলা থেকেই অনেক মেয়ে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়। বিয়ের পরও পরিবারের সবার জন্য ভালো খাবার তুলে রাখতে গিয়ে অনেক নারী নিজের প্রয়োজনটাকেই সবার শেষে রাখেন। বছরের পর বছর এমন অবহেলার প্রভাব পড়ে তাদের শরীর ও স্বাস্থ্যে।

পুরুষদের উদ্দেশে তার বার্তা ছিল আরও গুরুত্বপূর্ণ।
রান্না শেষ হলে সবার আগে নিশ্চিত করুন, আপনার মা, স্ত্রী ও মেয়ে ঠিকমতো খেয়েছেন কি না।

নারীদের শিক্ষার বিষয়েও তিনি জোর দিয়ে বলেন,"পরিবারের কোনো মেয়ের পড়াশোনা যেন অর্থ, বিয়ে বা অন্য কোনো কারণে বন্ধ না হয়। নারীর প্রতি সম্মান শুধু কথায় নয়,খাবারের প্লেটে, শিক্ষার সুযোগে এবং পরিবারের সিদ্ধান্তেও তার সমান অধিকার নিশ্চিত করতে হবে।"

এমন কথাগুলো শুধু সভায় শোনার জন্য নয়, প্রতিটি পরিবারে ভাবার মতো। ❤️
#কুমিল্লা

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Black man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share