14/03/2026
জীবন কী অদ্ভুত, তাই না?
ফ্যামিলির চিন্তা, নিজের ভবিষ্যৎ, অপূর্ণ স্বপ্ন, আর একটা সুন্দর দিনের অপেক্ষা...
এইসব ভাবতে ভাবতেই
শত শত নির্ঘুম রাত পেরিয়ে যায়।
রাতগুলো যেন নিঃশব্দে জমে থাকা মেঘের মতো,
মনের আকাশে ভার হয়ে থাকে,
কিন্তু যে সুন্দর সকালের জন্য এত অপেক্ষা,
সে সকালটা যেন বারবার পথ ভুলে যায়।
তখন মনে হয়,
হয়তো জীবন এমনই!
অপেক্ষার ভেতর দিয়েই মানুষ বড় হয়,
অন্ধকার রাতের ভেতর দিয়েই
কেউ কেউ নিজের ভোর খুঁজে নেয়!��