Subrata Brahma

Subrata Brahma My self Subrata Brahma. I'm a Bangladeshi writer, lyricist, music producer, digital video creator.

"খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।"

Poet, lyricist, writer, musician, music producer, digital creator.

31/01/2026
31/01/2026

One of the remarkable Bengali movie of the history- "বেলা শেষে"

31/01/2026

Legendary actor সন্তোষ দত্ত🙏🙏

31/01/2026

"জীবন শুরু করি আমরা একা একা
জীবন শেষও করি একা একা"

স্মরণে শ্রদ্ধেয় মমতাজ উদ্দিন আহমেদ স্যার 🙏💐

★বাংলা সাহিত্যে সবচেয়ে বেশী লিখেছেন কে? অনেকে বলবেন রবীন্দ্রনাথ। কিন্তু বাংলা সাহিত্যেই একজন সাহিত্যিক আছেন তিনি একাই ল...
31/01/2026

★বাংলা সাহিত্যে সবচেয়ে বেশী লিখেছেন কে?

অনেকে বলবেন রবীন্দ্রনাথ। কিন্তু বাংলা সাহিত্যেই একজন সাহিত্যিক আছেন তিনি একাই লিখেছেন ২৫০'র বেশী উপন্যাস, ১৫০০ র বেশী ছোট গল্প! (মতান্তরে ৪ হাজারের বেশী গল্প লিখেছিলেন।) শিশু সাহিত্যের উপরেও ৬০টির বেশী বই।

তিনি হলেন আশাপূর্ণা দেবী।

যে আশাপূর্ণা দেবী জীবনে স্কুলে পড়তে যাননি, লেখালেখির জন্য সেই আশাপূর্ণা দেবীকেই চারটি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি-লিট ডিগ্রিতে ভূষিত করেছিলো। পেয়েছিলেন ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ ও।

মাত্র ১৫ বছরে বিয়ে হয়েছিলো তাঁর। ব্যক্তিজীবনে আশাপূর্ণা দেবী ছিলেন নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ। যিনি পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা ছিলেন। বাংলা ছাড়া দ্বিতীয় কোনও ভাষায় তার জ্ঞান ছিল না। বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভেও।

তাঁর পড়াশোনা যা শেখার সব তাঁর দাদাদের কাছে বিভিন্ন পড়া শুনে আর পত্র-পত্রিকা পড়ে।
আশাপূর্ণারা ছিলেন দুই বোন। ছোটবেলায় তাঁরা দুই বোন মিলে জেদ ধরেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথের কাছে। চিঠি পাঠিয়ে লিখেছিলেন, “নিজের হাতে আমাদের নাম লিখে একটি উত্তর দেবেন।” অবশেষে অনেকদিন পর রবীন্দ্রনাথের চিঠি পৌঁছল আশাপূর্ণাদের বাড়িতে। তাতে লেখা, “আশাপূর্ণা-সম্পূর্ণা”।

বাইশ-তেইশ বছরের ছেলের মৃত্যুও তাঁকে সইতে হয়েছিলো! শোক তাঁকে বহু দিন বিপর্যস্ত করে রেখেছিল। কিন্তু তখন ও তাঁর কলম চলেছে। লিখে গেছেন তখনো‌। লেখালেখির এক জিদ তাঁকে আজীবন তাড়িত করেছে।

আত্মকথায় লিখেছিলেন, 'ইস্কুলে পড়লেই যে মেয়েরা বাচাল হয়ে উঠবে এই তথ্য আর কেউ না জানুক আমার ঠাকুমা ভালোভাবেই জানতেন, এবং তাঁর মাতৃভক্ত পুত্রদের পক্ষে ঐ জানার বিরুদ্ধে কিছু করার শক্তি ছিলোনা।'

অন্য জায়গায় তিনি লিখেছিলেষ, 'ছোটবেলা থেকেই আমার অনুভূতির ব্যাকুলতা আমাকে ভাবিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আমাকে লিখিয়ে ছেড়েছে…. আমি লিখেছি ঘরোয়া মেয়েদের নিয়ে…. চিরদিনই মনের ভিতরে একটা আপোষহীন বিদ্রোহ ছিল, তাকে যদি নারী মুক্তির পিপাসা বলতে হয়, তাহলে তাই। যদি কিছু বিদ্রোহিণী চরিত্র সৃষ্টি করে থাকি, সেটা করেছি প্রতিবাদ করার মাধ্যম হিসাবেই…।'

তাঁর গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণশক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখকের আসন।
শুভ জন্মদিন কিংবদন্তি। লেখালেখির জন্য আপনি এক অনুপ্রেরণা।

(সংগৃহীত ✍️)

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Subrata Brahma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subrata Brahma:

Share