Hemonto Kal

Call Website Contact the business

Hemonto Kal দৈনিক স্বদেশ খবর,
দেশের সবার কথা বলে....!

22/09/2026

পরম শ্রদ্ধেয় ও সম্মানিত ভাই ও বোনেরা, আপনার সামনে ঘটে যাওয়া খুন ঘুম ধর্ষণ সহ যেকোনো ঘটনাবহ যার দ্বারা মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। এই ধরনের সঠিক তথ্য দিতে পারেন এই পেইজে। যদি মনে করেন ঘটনা সিক্রেট তাহলে 01861994286 WhatsApp নাম্বারে দিতে পারেন।

নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নাগরপুর প্রতিনিধিঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ...
22/09/2026

নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধিঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা যুবদলের আয়োজনে, উপজেলা যুবদল সভাপতি মোঃ নাজমুল হক স্বাধীন এর সভাপতিত্বে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়ে নাগরপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, নাগরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা,নাগরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু,সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান রানা, যুবদল নেতা সামছুল আলম সহ আরও বিভিন্ন স্তরের নেতা কর্মী বৃন্দ।

22/09/2026

নাসিরনগরে হাত-পা ও মুখ টেপে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার একটি কলেজ লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি ঘিরে রাখে।
ঘটনাস্থলে পিবিআইয়ের একটি দল এসে বিভিন্ন আলামত সংগ্রহের পর লাশটি উদ্ধার করবে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় ও কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতরনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:২১ সেপ্টেম্বর সোমবার বিকেল ...
22/09/2026

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:২১ সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জহাট আদর্শ ক্লাবের আয়োজনে স্কুলমাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

খেলায় মুখোমুখি হয় নীলফামারী নারী ফুটবল একাডেমি ও পঞ্চগড় নারী ফুটবল দল।

মোহনপুর ইউনিয়ন কৃষক দলের সার্বিক তত্ত্বাবধানে খেলাটি পরিচালিত হয়।

ভিন্ন আয়োজনে নারী ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, নারীদের খেলা ধুলায় উৎসাহিত করা, ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানো এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি নারী ফুটবলের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষ হতে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খেলার মাঠে হাজার হাজার দর্শকের আগমন হয়।

সে সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহীন, ইউনিয়ন বিএনপি সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস মন্ডল, সাধারন সম্পাদক আব্দুল খালেক, সোলায়মান আলী, আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।

খেলাটিকে আরও প্রানোবন্ত করেছিলো সাবেক ছাত্রদল নেতা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, অন্যতম খেলোয়াড়, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক, বর্তমান সময়ে তরুণ ও যুবকদের কর্ণধার সাহসি বলিষ্ঠ নেতৃত্ব, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলীর পুরো প্রচার অভিযানে অংশ গ্রহণকারীদের উপস্থিতি।

টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিতনাগরপুর প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর সবুজ ...
20/09/2026

টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত

নাগরপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর সবুজ সংঘ কর্তৃক মরহুম ফরিদ উদ্দিন শিকদার কর্তৃক ভূয়াপুর নজরুল সেনা বনাম গড়পাড়া স্পোর্সিং ফুটবল একাডেমি পৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮'সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকালে মরহুম ফরিদ শিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিনুর রহমান শাহিন ব্যবস্থাপনা পরিচালক এস জি ইউনিক বিল্ডার্স প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর, সভাপতিত্ব করেন মোঃ ওয়াসিম সিকদার শফিক সভাপতি মামুদনগর সবুজ সংঘ, উদ্বোধক হিসেবে উপস্থিত মোঃ ময়নাল হক ইউপি সদস্য মাহমুদ নগর ইউনিয়ন পরিষদ।

এছাড়াও বিশেষ অতিথিঃ মোঃ রিয়াজুল ইসলাম রিপন সভাপতি মামুদনগর ইউনিয়ন ছাত্রদল আব্দুর রউফ এস.এস.শাখা ব‍্যবস্থাপক

সম্মানিত অতিথিঃ মোঃ নুরুজ্জামান রানা সাবেক জিএস নাগরপুর সরকারি কলেজ, জহিরুল ইসলাম সহসাধারণ সম্পাদক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি, মোঃ খুরশিদ আলম সমাজ সেবক, আলতাফ হোসেন সিনিয়র সহ-সভাপতি শ্রমিক দল নাগরপুর উপজেলা শাখা,আব্দুল জলিল দুদু অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা।মোঃ সামেজ উদ্দিন সমাজ সেবক, মোঃ আজমত মিয়া সমাজ সেবক প্রমূখ

20/09/2026

নাসিরনগরে বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠায় পরামর্শ সভা
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠা নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের ডাকবাংলো রেস্টুরেন্টে কর্জে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা হয়।
বুনিয়ান ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা ও কর্জে হাসানা ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুল আলম নিশাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা বুরহান উদ্দিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা পলি, সাহাবুদ্দিন আহমেদ দানা, মোহাম্মদ নুরুল ইসলাম ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া।
এ সময় কর্জে হাসানা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামছুল আলম প্রভাত, ‘শফিক ইংলিশ কোচিং’ খ্যাত শিক্ষক ও বুনিয়ান ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাহবুবুল আলম নিশাত বলেন, সাধারণ শিক্ষার সঙ্গে হিফজ ও ইসলামিয়াত শিক্ষার সমন্বয় করে শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলাই বুনিয়ান ইসলামিক স্কুলের লক্ষ্য। এ বিষয়ে স্থানীয় আলেম, শিক্ষাবিদ, অভিভাবক ও সমাজসেবীদের পরামর্শ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে এ পরামর্শ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:১৬ সেপ্টেম্বর শুক...
20/09/2026

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:১৬ সেপ্টেম্বর শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের দিনভর ষাড়াশি তৎপরতায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এলাকার সর্বমোট ৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী কে আটক করলে সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে দেবীপুরের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে উৎপল রায়, দামাইক্ষেত্রের মৃত বুধা চন্দ্রের ছেলে কার্তিক চন্দ্র রায়, দেবীপুরের নারায়ন রায়ের ছেলে অপু চন্দ্র রায়, আব্দুল ওয়াহাবের ছেলে আরমান আলী, কুদ্দুস আলীর ছেলে রাহেল ইসলাম প্রত্যেক কে ১ বছর এবং

মুচকুড়ি বাবু মিয়ার ছেলে আলমগীর হোসেন, চাপাপাড়ার মৃত নেন্দা মোহাম্মদের ছেলে মোস্তাকিম, মুচকুড়ির আব্দুল গাফ্ফারের ছলে মামুন মিয়াদের কে ৬ মাস করে সাজা প্রদান করেন এবং নিয়মিত মামলায় জগদল ডাঙ্গা পড়ার ০১ জন মৃত শুকুর আলী ছেলে দারোগ আলীসহ মোট ৯ জন আসামিকে বিজ্ঞ আদালত ও কারাগারে প্রেরণ করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদক বিরোধী অভিযানসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপর। অভিযান অব্যাহত রয়েছে।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলমো:শাহজালাল সুমন,উত্তরা-ঢাকা:...
20/09/2026

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

মো:শাহজালাল সুমন,উত্তরা-ঢাকা:
রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের ঢাকা মহানগর উত্তর শাখা। শনিবার বিকেলে উত্তরা দিয়াবাড়ি খালপাড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানীসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর শাখার ২৬টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। মিছিলের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং উত্তরার রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান ও রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। তার দাবি, এরপরও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। বাদশা ভাসানী আরও বলেন, ঢাকা-১৮ আসনসহ ঢাকা মহানগর উত্তর এলাকায় আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক তৎপরতা প্রতিহত করতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। তবে তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান। মিছিলের আয়োজক ও ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ২০২৪ সালের আন্দোলনে রিকশাচালক ও শ্রমজীবী মানুষেরও অংশগ্রহণ ছিল। আন্দোলনে চালক শ্রেণির কয়েকজন নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নামে কোনো ধরনের ঝটিকা মিছিল বা বিশৃঙ্খলা যাতে উত্তরার এলাকায় সৃষ্টি না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। তিনি বলেন, “আমরা রাজপথে আছি এবং রাজপথে থেকেই জনগণের জানমাল ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখব। তিনি আরও বলেন, উত্তরাসহ ঢাকা মহানগর উত্তর এলাকায় যেকোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যাতে সংঘাত বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিবাদ মিছিলে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। দিয়াবাড়ি খালপাড় থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়।

দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরেরনজিৎ সরকার রাজ  (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ...
20/09/2026

দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ‘চোখ বেঁধে হাঁস ধরা খেলা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যের এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। খেলায় সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম (মুহুরী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খাইরুল ইসলাম শাহ্, সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক মো. ওয়াজেদুল ইসলাম এবং যুবদল নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।

-নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল সদর থানা পুলিশের ...
20/09/2026

-

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে
দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে
দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার। নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার এর তত্ত্বাবধানে ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু সঙ্গীয় অফিসারও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
আটক কৃত ব্যক্তিরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানার নড়াইল সদর থানা পুলিশ। তারা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নড়াইল আদালতে এসেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দুপুরের দিকে আটক ব্যক্তিরা আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে রানদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়। ১১ জনকে একসঙ্গে আটকের ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তাদের কাছে এসব দেশীয় অস্ত্র থাকার বিষয়টি নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আটক ব্যক্তিরা কী মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং তাদের কাছে থাকা অস্ত্রের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারোয়ার এর তত্ত্বাবধানে ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু সঙ্গীয় অফিসারও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Hemonto Kal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hemonto Kal:

Shortcuts

Share