Rasel Zones

Rasel Zones কোন পোস্ট নিয়ে যদি সমস্যা হয়, আমাদের জানান আমরা সেটা ডিলিট করে দিব, ধন্যবাদ।

ভালোবাসা নিবেন.!
(1)

Muhammad Raduan Sheik Rasel

নিয়মিত ভিড়িও পেতে পেইজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন।
রাসূল সাঃ আমার আদর্শ নেতা

♦ ১ মিনিট সময় নিয়ে পড়ে নিন-হঠাৎ কেউ স্ট্রো'ক  করলে আপনার করণীয়।♦ প্রথম কাজ হবে ওই ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করা।♦ রো'গ...
24/10/2025

♦ ১ মিনিট সময় নিয়ে পড়ে নিন-হঠাৎ কেউ স্ট্রো'ক করলে আপনার করণীয়।
♦ প্রথম কাজ হবে ওই ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করা।
♦ রো'গীকে নড়াচড়া করা যাবে না। কারণ, ম'স্তিষ্কে র'ক্তক্ষরণ বি'স্ফোরিত হতে পারে।
♦ যদি আ'ক্রান্ত ব্যক্তির মুখ বি'কৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করতে হবে। এমনভাবে ম্যাসেজ করতে হবে যাতে রো'গীর কান লাল হয়ে যায়। লাল হলে বুঝতে হবে কানে র'ক্ত পৌঁছেছে।
♦ এরপর দুই কান থেকে দুই ফোঁটা র'ক্ত পড়ার জন্য কানের নরম অংশে সু'চ ফুটাতে হবে। কয়েক মিনিট পর দেখবেন মুখ আর বি'কৃত হবে না।
♦ সবাইকে জানাবেন।হয়তো আপনার জানানো টাই পৃথিবীতে আরেকটা মানুষকে বাঁ'চিয়ে তুলতে পারে।
♦ এরপর অবশ্যই নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে বা হসপিটালে বা কোনো নিকটবর্তী ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যাবেন।
♦ আমি আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি আরও একজন সচেতন মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে সহায়তা করুন।

পরিবর্তন হোক আল্লাহর জন্য ❤️
24/10/2025

পরিবর্তন হোক আল্লাহর জন্য ❤️

21/10/2025
আল্লাহ কেন বান্দাকে পরীক্ষা করেন?আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন নানা উদ্দেশ্যে, যা কুরআন ও হাদীসে সুস্পষ্টভাবে উল্লে...
05/10/2025

আল্লাহ কেন বান্দাকে পরীক্ষা করেন?

আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন নানা উদ্দেশ্যে, যা কুরআন ও হাদীসে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এই পরীক্ষার পেছনে রয়েছে প্রজ্ঞা, রহমত ও ঈমান যাচাইয়ের এক মহামূল্যবান দিক।

১. ঈমান যাচাই করার জন্য:
আল্লাহ বলেন,
“মানুষ কি ধারণা করে যে তারা ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং পরীক্ষা করা হবে না?”
(সূরা আল-আনকাবূত: ২)
অর্থাৎ কেবল মুখে ঈমান বললেই নয়, বরং বাস্তবে বিপদ-আপদে কেমন স্থির থাকে, তাই দ্বারা ঈমানের সত্যতা যাচাই হয়।

২. গুনাহ মোচন ও আত্মার পরিশুদ্ধির জন্য:
রাসূল ﷺ বলেন,
“মুমিন পুরুষ ও নারীকে আল্লাহ তার নিজের, সন্তান বা সম্পদের মাধ্যমে পরীক্ষা করেন, এমনকি মৃত্যুর সময় তার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না।”
(তিরমিজি)

৩. সত্যিকার মুমিন ও মুনাফিক আলাদা করার জন্য:
পরীক্ষা প্রকাশ করে কার ঈমান দৃঢ় আর কারটা স্বার্থসংশ্লিষ্ট।

৪. ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দেওয়ার জন্য:
কষ্টে ধৈর্য, সুখে কৃতজ্ঞতা—এই দুটোই ঈমানের পরিপূর্ণতা।

৫. মর্যাদা বৃদ্ধি করার জন্য:
নবীদের জীবনেই ছিল সর্বোচ্চ পরীক্ষা, আর তাতে ছিল সর্বোচ্চ মর্যাদা।
রাসূল ﷺ বলেন,

“সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীদেরকে, তারপর তাদের নিকটবর্তীকে।”
(তিরমিজি)

৬. অন্তর পরিশুদ্ধ করার জন্য:
আল্লাহ বলেন,
“আল্লাহ মুমিনদেরকে এমন অবস্থায় রাখবেন না, যতক্ষণ না তিনি মন্দকে ভাল থেকে আলাদা করে দেন।”
(সূরা আলে ইমরান: ১৭৯)

৭. বান্দাকে তাঁর দিকে ফিরিয়ে আনার জন্য:

“আমি তাদেরকে অবশ্যই বড় শাস্তির আগে দুনিয়ার ক্ষুদ্র শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে।”
(সূরা আস-সাজদাহ: ২১)

৮. বান্দার প্রকৃত শক্তি প্রকাশের জন্য:
পরীক্ষা না হলে মানুষ নিজের ধৈর্য ও ঈমানের গভীরতা জানতে পারে না।

৯. জান্নাতের যোগ্য বানানোর জন্য:
“তোমরা কি ধারণা কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনও তোমাদের মধ্য থেকে যারা জিহাদ করেছে ও ধৈর্য ধরেছে তাদের প্রকাশ করেননি?”
(সূরা আলে ইমরান: ১৪২)

১০. কিয়ামতের দিনের সাক্ষী রাখার জন্য:

“আমি তোমাদের পরীক্ষা করবো মন্দ ও ভালো দ্বারা, আর তোমাদের আমার দিকেই ফিরতে হবে।”
(সূরা আল-আম্বিয়া: ৩৫)

সংক্ষেপে:
আল্লাহর পরীক্ষা —
➤ ঈমান যাচাইয়ের উপায়,
➤ গুনাহ মোচনের মাধ্যম,
➤ ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা,
➤ মর্যাদা বৃদ্ধির সোপান,
➤ জান্নাতের যোগ্যতা অর্জনের পথ।

আল্লাহর পরীক্ষা কখনো শাস্তি নয়; বরং তা এক ভালোবাসা ও উন্নতির সুযোগ।

02/10/2025

আলহামদুলিল্লাহ আমি মুসলিম

আপনারা কি বলেন..??
02/10/2025

আপনারা কি বলেন..??

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন...
01/10/2025

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? — মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? — মুখ বন্ধ রাখুন।

জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।

আমাদের স্বপ্ন আসলে একেকটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে—যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়।

আমরা যাদের "বন্ধু" বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসিমুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্যি।

আমরা ভেবে নিই, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই, বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।

অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন হিন্দু ধর্ম , ইসলাম ধর্ম ও অন্য প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ, এটা কোনো কাল্পনিক ভয় নয়।

নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।

আপনার ভাগ্যে যা আছে, ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন।

মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যিই আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে—নতুন বাড়ি, গাড়ি, বিয়ে বা পদোন্নতি—তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কী করেছেন।

- সংগৃহীত

🔴 কীভাবে বদনজর থেকে বেঁচে থাকবেন?বদনজরের ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, স্বামী-স্ত্রীর ঝগড়া-বিচ্ছেদ হয়, পারিবারিক অশান্তি তৈর...
27/09/2025

🔴 কীভাবে বদনজর থেকে বেঁচে থাকবেন?

বদনজরের ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, স্বামী-স্ত্রীর ঝগড়া-বিচ্ছেদ হয়, পারিবারিক অশান্তি তৈরি হয়, এমনকি বদনজরের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়!

রাসূলুল্লাহ ﷺ বলেন, "নিশ্চয়ই বদনজর মানুষকে কবরে প্রবিষ্ট করিয়ে দেয়!" (মুসনাদুশ শিহাব আল-কুযায়ি: ১০৫৭)

বদনজরের কারণে অনেক মানুষ মারা যায়।

রাসূলুল্লাহ ﷺ আরো বলেন, "আল্লাহর কিতাব এবং তাঁর ফয়সালা ও তাকদিরের পর বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ হলো তাদের বদনজর!" (ইবনু আবি আসিম, আস-সুন্নাহ: ৩১১)

বদনজর এতো ক্ষতিকর হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ সচেতন না।

বদনজর থেকে বাঁচতে হলে কুরআন সুন্নাহর আলোকে এই আমলগুলো করতে হবে:

🟢 সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়া

প্রতিদিন নিয়মিত এই সূরাগুলো পড়তে হবে। বিশেষ করে ফরজ নামাজের পর, ঘুমানোর পূর্বে এগুলো পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ তাগিদ দিয়েছেন।

🟢 নিয়মিত দুরূদ ও যিকির পাঠ

সবসময় দুরূদ এবং যিকির পড়ার চেষ্টা করতে হবে। কাজের মধ্যে যেসব আমল করা যায়, একা একা বসে বসে যেসব আমল করা যায়, দুরূদ ও যিকির তারমধ্যে অন্যতম।

🟢 বিশেষ দুআ

রাসূলুল্লাহ ﷺ তাঁর নাতি হাসান-হুসাইনের জন্য এই দুআটি পড়তেন। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর দুই ছেলের জন্যও এই দুআটি পড়তেন।

দুআটি হলো:

"আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানিন হাম্মাতিন,ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।" (সহীহ বুখারী: ৩৩৭১)

অর্থ: "আমি আল্লাহর কাছে পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী ও প্রত্যেক কুদৃষ্টি (বদনজর) থেকে পানাহ চাচ্ছি।"

🟢 নিজের সব নেয়ামত প্রকাশ না করা

নিজের সবকিছু ফেসবুকে প্রকাশ করতে নেই। রাসূলুল্লাহ ﷺ বলেন, "প্রতিটা নিয়ামত লাভকারী হিংসার শিকার হয়।"

আপনি পেয়েছেন, অন্যজন পায়নি। এজন্য সে আপনাকে হিংসা করবে, বদনজর লাগবে।

ইমাম ইবনুল কাইয়্যিম রাহি. বলেন, "যার বদনজরের আশঙ্কা বা ভয় থাকে, সে যেন তার সৌন্দর্যসমূহ গোপন বা লুকিয়ে রাখে।" (যাদুল মাআদ: ৪/১৫৯)

🟢 বদনজরকারী থেকে দূরে থাকা

সমাজে অনেকের ব্যাপারে প্রচলিত আছে- "অমুকের নজর খুব খারাপ।"

এরকম মানুষকে নিজের নিয়ামতের কথা জানানো থেকে বিরত থাকুন।

কাযী ইয়াজ রাহি. বলেন, "যখন কারো ব্যাপারে জানা যায় যে, তার বদনজর লেগে যায়, তবে তার থেকে বেঁচে থাকা চাই এবং তার থেকে দূরত্ব বজায় রাখা উচিত।" (উমদাতুল কারী: ২১/২৬৭)

🟢 সকাল-সন্ধ্যার দুআ

বদনজর থেকে বাঁচতে হাদীসে বর্ণিত সকাল-সন্ধ্যার দুআ নিয়মিত পড়তে হবে।

রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দুআটি ৩ বার পড়বে তার ওপর হঠাৎ কোনো বিপদ আসবে না।

দুআটি হলো:

"বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মাআসমাহি শাইউং ফিলআরদি ওয়ালা-ফিসসামাই, ওয়াহুয়াস সামিউল আলিম।" (সুনানে আবু দাউদ: ৫০৮৮)

🟢 মাশাআল্লাহ, বারাকাল্লাহ বলতে উদ্বুদ্ধ করা

সুন্দর, ভালো কিছু দেখলে-শুনলে নিজে যেমন মাশাআল্লাহ-বারাকাল্লাহ বলতে হবে, অন্যদেরকেও এই ব্যাপারে উৎসাহ দিতে হবে।

True❤️‍🩹
23/09/2025

True❤️‍🩹

একবার তাবলিগের শবগুজারিতে গিয়েছিলাম। সেখানে দেখলাম সুদান থেকে আসা বিশাল মর্যাদাশালী আলেম, শাইখুল হাদীস উস্তাদ সাদুদ্দিন ...
20/09/2025

একবার তাবলিগের শবগুজারিতে গিয়েছিলাম। সেখানে দেখলাম সুদান থেকে আসা বিশাল মর্যাদাশালী আলেম, শাইখুল হাদীস উস্তাদ সাদুদ্দিন আল-মানসুর হাফি. মারকাজ মসজিদ চত্বরে বসে আছেন। সামনে এক তাবলিগি মুরুব্বি গভীর আবেগ নিয়ে বয়ান করছেন।

বিস্ময়ের বিষয় হলো—আমি জানি, ঐ মুরুব্বির সহি-জঈফ হাদিসের জ্ঞান খুব বেশি নয়। অনেক জায়গাতেই হয়তো ভুল থাকতে পারে। কিন্তু সেই শাইখুল হাদীস কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে, কোনো তর্কে না জড়িয়ে, মাথা নত করে মনোযোগ সহকারে বয়ান শুনে যাচ্ছিলেন।

এ দৃশ্য আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। আমি ভাবলাম—একজন আলেম, যিনি হাদীসের সমুদ্র, যার কাছে অসংখ্য ইলমের খনি জমা, তিনি চাইলে মুহূর্তেই ভুল ধরিয়ে দিতে পারতেন। অথচ তিনি চুপচাপ বসে আছেন, বিনয়ের সাথে শুনছেন।

কেন?

কারণ এটাই জ্ঞানের আসল সৌন্দর্য।
এটাই আলেমদের চরিত্রের মাহাত্ম্য।
এটাই আমাদের জন্য শিক্ষার বড় দরজা।

আজ আমরা ছোট্ট কিছু জানলেই অন্যকে তুচ্ছ ভাবি। অথচ বড় আলেমরা জানেন যেখানে ভুলও আছে, সেখান থেকেও শিক্ষা নেওয়ার জায়গা আছে। মুরুব্বির বয়ান হয়তো সহি-জঈফের মানদণ্ডে দুর্বল, কিন্তু তা মানুষের ঈমান জাগ্রত করতে পারে, তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারে। তাই বড় আলেমরা হিকমাহর সাথে শোনেন, বুঝেন, প্রয়োজনে পরে সংশোধন করেন।

সেদিন আমি শিখলাম:
বড় হওয়ার মানে জ্ঞান দেখানো নয়, বিনয় দেখানো।
বড় হওয়ার মানে প্রতিক্রিয়া নয়, ধৈর্য।
বড় হওয়ার মানে ভুলের মধ্যেও ভালো দিক খুঁজে বের করা।

আল্লাহ আমাদের এমন বিনয়ী, ধৈর্যশীল এবং হিকমাহপূর্ণ চরিত্র দান করুন।

ছোটবেলা থেকেই যখনই কোথাও যেতাম / যাই সবসময়ই কবরবাসীকে সালাম দিয়ে যাই। এই সালামের এত ফজিলত জানতাম না। আল্লাহ পাক কবুল করু...
16/09/2025

ছোটবেলা থেকেই যখনই কোথাও যেতাম / যাই সবসময়ই কবরবাসীকে সালাম দিয়ে যাই। এই সালামের এত ফজিলত জানতাম না। আল্লাহ পাক কবুল করুক
আপনি রাস্তা দিয়ে কারো সাথে কথা বলতে বলতে হাটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেলো রাস্তার পাশের একটি কবর দেখে। মুখ থেকে বেরিয়ে গেলো_
"আসসালামু আ'লাইকুম ইয়া আহলাল কুবুর"
অর্থঃ হে কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।
ঠিক সেই সময়ে সেই কবরবাসী ছিলো আযাবের ফেরেশতাদের দখলে যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিলো সেই কবরবাসীর দেহকে। আশ্চর্য! আপনার কয়েক সেকেন্ডর এই দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো।
প্রায় ২০/৩০ বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরেও চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করেই তারা আঘাত করা বন্ধ করে দিলো। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন।
আপনার মনে পড়ে গেলো ওই যে সেই দিনগুলোর কথা যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দুয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো এক পথিকের ও আপনার কবর দেখে মায়া হলো, আপনার মতো তিনিও সেই ছোট্ট দুয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণ এর জন্য আযাব থেকে মুক্তি দিলো।
আপনি যে দুয়া করবেন তা আপনার জন্যও আল্লাহ ফিরিয়ে দিবেন। কেননা, আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন।
প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি।অথচ ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করতো। দৈনিক রাস্তা পার হতে ততক্ষন কবর দেখে দুয়া করুন, যতক্ষন আপনি কবরের আযাব থেকে মুক্তি পেতে চান।
আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের তৌফিক দিন।
শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ফলো করে পাশে থাকুন। 'জাযাকাল্লাহু খাইরান'

Address

Mymensingh
TRISHAL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Zones posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share