MIZAN

MIZAN পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করছেন।
(2)

Life is as it is! 🌟 Embrace every moment and keep shining.
30/08/2026

Life is as it is! 🌟 Embrace every moment and keep shining.

জীবনের প্রতিটি মুহুর্তে রং বদলাচ্ছে, হয় তো হারছি, নয় তো শিখছি! 😊
30/07/2026

জীবনের প্রতিটি মুহুর্তে রং বদলাচ্ছে, হয় তো হারছি, নয় তো শিখছি! 😊

যে বয়সে স্কুলব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে যাওয়ার কথা, সেই বয়সেই মা হয়ে সন্তানের জন্য আদালতে লড়াই করতে হচ্ছে! 😢 মাত্র ১১ বছর ব...
30/07/2026

যে বয়সে স্কুলব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে যাওয়ার কথা, সেই বয়সেই মা হয়ে সন্তানের জন্য আদালতে লড়াই করতে হচ্ছে! 😢 মাত্র ১১ বছর বয়সে ফেসবুকে পরিচয় হয় অনামিকার, এরপর ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। 💔 মাত্র ১২ বছর বয়সে বিয়ে, আর ১৩ বছর বয়সেই সন্তানের মা হয়ে যায়। কিন্তু সুখ বেশিদিন টিকেনি। একসময় সন্তানের কাছ থেকে তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। 😔 নিজের সন্তানকে ফিরে পেতে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়। অবশেষে আদালতের নির্দেশে সন্তানের হেফাজত ফিরে পায় সে। 🙏 ভাবুন তো, যে শিশুর হাতে থাকার কথা ছিল বই-খাতা, সে আজ সন্তানের জন্য আদালতে দৌড়াচ্ছে! 😟 এই ঘটনা শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। অভিভাবকদের আরও সচেতন হতে হবে। শিশুদের হাতে অনিয়ন্ত্রিতভাবে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম তুলে দেওয়ার আগে এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ভাবা জরুরি। 📱⚠️ পোস্টটি শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। 📚🛡️

30/07/2026

বিদ্যুৎ, যাতায়াত, তেল, গ্যাস,
কেমন চলছে দেশ?
দিন শেষে, সাধারণ মানুষের ভোগান্তির নাই শেষ!

গতকালের টুথপেস্ট সম্পর্কিত প্রতিবেদনটি দেখে আমি হতবাক। দেশের বাজারে ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়েছে এবং ২৬টিতে ক্ষতিকর ...
27/07/2026

গতকালের টুথপেস্ট সম্পর্কিত প্রতিবেদনটি দেখে আমি হতবাক। দেশের বাজারে ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়েছে এবং ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এই ক্ষুদ্র প্লাস্টিক কণা খালি চোখে দেখা যায় না, কিন্তু শরীরে জমে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, শিশুদের জন্য তৈরি ৬টি পেস্টের মধ্যে ৪টিতেই এই ক্ষতিকর উপাদান রয়েছে। মানে যে পেস্ট আমরা নিশ্চিন্তে শিশুদের ব্যবহার করতে দিচ্ছি, সেটাও নিরাপদ নয়।

বিজ্ঞানীরা বলছেন, মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকলে সহজে বের হয় না। এটি রক্তে, ফুসফুসে, এমনকি মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে। দিনে দুবার, বছরের পর বছর ব্যবহারে এর পরিমাণ কম নয়। এই খবরটি পড়ে আমার মনে হলো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশ বছর আগে যে মিসওয়াকের ওপর গুরুত্ব দিয়েছিলেন, তা কি নিছক ধর্মীয় অভ্যাস ছিল নাকি এর পেছনে আরও গভীর কিছু ছিল?

তিনি (সাঃ) বলেছিলেন, আমার উম্মতের কষ্ট হবে ভেবে না হলে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক ফরজ করে দিতাম। (সহিহ বুখারি) ভাবুন, একটি দাঁতন নিয়ে এত জোর কেন? আজকের বিজ্ঞান কিছুটা উত্তর দিচ্ছে। মিসওয়াকে (বিশেষত পিলু গাছের ডালে) প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, যা মুখের জীবাণু কমায়। এতে ফ্লোরাইড-জাতীয় উপাদান আছে, যা দাঁত মজবুত করে। নেই কোনো কৃত্রিম রাসায়নিক, প্লাস্টিক বা প্রিজারভেটিভ।

গাছ থেকে ভেঙে আনলেন, ব্যবহার করলেন, মাটিতে ফেলে দিলেন, মাটিতে মিশে গেল। না শরীরের ক্ষতি, না পরিবেশের। চৌদ্দশ বছর ধরে মানুষ এটি ব্যবহার করছে, একটাও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর নেই।

আমি বলছি না আজ থেকে সব টুথপেস্ট ফেলে দিন। সব পেস্ট ক্ষতিকরও না — কিছু ব্র্যান্ডে এই কণা পাওয়া যায়নি। যাচাই করে ভালোটা বেছে নেওয়া যায়। কিন্তু পাশাপাশি মিসওয়াকটাও ফিরিয়ে আনা যায় না কি? সুন্নাহ তো বটেই — সাথে স্বাস্থ্যকর, সস্তা, নিরাপদ, আর প্রকৃতিবান্ধব।

মজার ব্যাপার কী জানেন? আমরা যেসব "প্রাকৃতিক", "কেমিক্যাল-ফ্রি", "অর্গানিক" জিনিসের পেছনে আজ হাজার হাজার টাকা খরচ করছি — সেই সমাধানটা নবীজি চৌদ্দশ বছর আগেই দিয়ে গেছেন। বিনা মূল্যে। আমরা শুধু ভুলে গিয়েছিলাম।

আল্লাহ আমাদের সুন্নাহর মধ্যে লুকানো কল্যাণগুলো বোঝার তাওফিক দিন। আমীন। 🤍

আজকের এই বিশাল জনসমাগম একটি কঠিন বাস্তবতার কথাই মনে করিয়ে দেয়, দেশে অসংখ্য মানুষ কাজের সুযোগের অপেক্ষায় আছেন। অথচ এটি কো...
26/07/2026

আজকের এই বিশাল জনসমাগম একটি কঠিন বাস্তবতার কথাই মনে করিয়ে দেয়, দেশে অসংখ্য মানুষ কাজের সুযোগের অপেক্ষায় আছেন। অথচ এটি কোনো সরকারি চাকরির নিয়োগও নয়। প্রতিটি আবেদনপত্রের পেছনে আছে একটি স্বপ্ন, একটি পরিবার এবং একটি ভালো ভবিষ্যতের আশা। যখন অল্প কিছু পদের জন্য হাজার হাজার মানুষ ছুটে আসেন, তখন বোঝা যায় কর্মসংস্থানের চাহিদা বেকারত্ব কতটা বেশি।

বেকারত্ব শুধু একজন মানুষের সমস্যা নয় বরং এটি পরিবার, সমাজ ও দেশের অর্থনীতির জন্যও বড় একটি চ্যালেঞ্জ। তাই সময়ের দাবি হলো, যোগ্যতা অনুযায়ী আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যাতে তরুণরা হতাশ না হয়ে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। তাই সরকারের উচিত বেকারত্ব কমানোই হবে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম ভিত্তি।

#বেকারত্ব #কর্মসংস্থান #উন্নয়ন #বাংলাদেশ

25/07/2026

অল্প আলোয় মানুষ স্বপ্ন বোনে,
ভালোবাসে, হারায়, আবার বেঁচে উঠে।
শেষ পর্যন্ত থেকে যায় কিছু স্মৃতি, আর অসমাপ্ত কিছু গল্প।

জীবনের অর্ধেকটাই কর্মের সন্ধানে ছুটতে ছুটতে কেটে গেল! 😌  #জীবনযুদ্ধ  #কর্মপ্রেরণা  #সফলতা
25/07/2026

জীবনের অর্ধেকটাই কর্মের সন্ধানে ছুটতে ছুটতে কেটে গেল! 😌

#জীবনযুদ্ধ #কর্মপ্রেরণা #সফলতা

"Argentina headed back to the world cup final-🥰😍Congratulations team Argentina-🇦🇷🇦🇷
15/07/2026

"Argentina headed back to the world cup final-🥰😍
Congratulations team Argentina-🇦🇷🇦🇷

জীবনের ২৫ বছর বয়সে বিদ্যা অর্জন এবং ৪০ বছর বয়সে অর্থ সম্পদ না করতে পারলে, জীবনটা সত্যিই কঠিন হয়ে যায়! জীবনের শেষ পর্যন্ত...
15/07/2026

জীবনের ২৫ বছর বয়সে বিদ্যা অর্জন এবং ৪০ বছর বয়সে অর্থ সম্পদ না করতে পারলে, জীবনটা সত্যিই কঠিন হয়ে যায়! জীবনের শেষ পর্যন্ত টানাপোড়েনের মধ্যে থাকতে হয়। 🕰️

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when MIZAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share