Vibes Of Rakib

Vibes Of Rakib "মহান আল্লাহতা-য়ালা যদি আমাকে সফলতা দান করেন,🤲 তবে ইনশা'আল্লাহ সেই সফলতার একটি অংশ গরিব ও দুঃখী মানুষের কল্যাণে ব্যয় করবো।"🩵

Rakib Hasan
(4)

মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রেজাল্টের আদ্যোপান্ত: মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে,এবছর মোট পরীক্ষার্...
10/08/2026

মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রেজাল্টের আদ্যোপান্ত:

মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে,
এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা: ১৪০জন
পরীক্ষা দিতে পেরেছিল: ১৪০জন
পাশ করেছে: ৪৭ জন
শতকরা পাশের হার: ৩৩.৫৭ %
GPA:5.00 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা : ২ জন
(রোল নং: ২২০১৮৯,২২০২৩০)

❤️ব্যবসা শাখাতে:
মোট পরীক্ষার্থী: ১ জন
পাশ করেছে: ০০ জন
GPA:5.00 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা: নেই
ব্যবসা শাখায় শতকরা পাশের হার: শূন্য %

❤️মানবিক শাখাতে:
মোট পরীক্ষার্থী : ৫৬জন
পাশ করেছে: ১০ জন
GPA:5.00 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা: নেই
মানবিক শাখায় শতকরা পাশের হার: ১৭.৮৫ %

❤️ বিজ্ঞান শাখাতে:
মোট পরীক্ষার্থী : ৮৩ জন
পাশ করেছে: ৩৭ জন
GPA:5.00 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা: ০২ জন
বিজ্ঞান শাখায় শতকরা পাশের হার: ৪৪.৫৭ %

📢 সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি 🏫 কুসুমহাটি উচ্চ বিদ্যালয়, শেরপুর সদর — প্রতিষ্ঠিত ১৯৭৯।একটি বিদ্যালয় শুধু ইট-পাথরের ভব...
10/08/2026

📢 সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি

🏫 কুসুমহাটি উচ্চ বিদ্যালয়, শেরপুর সদর — প্রতিষ্ঠিত ১৯৭৯।
একটি বিদ্যালয় শুধু ইট-পাথরের ভবন নয়; এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জায়গা। অথচ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই দীর্ঘদিন ধরে জমে আছে ময়লা-আবর্জনা, সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। এমনকি জায়গাটি অনেকে প্রস্রাবের স্থান হিসেবেও ব্যবহার করছে।

❗ প্রশ্ন একটাই—আমাদের সন্তানরা যে পরিবেশ দিয়ে প্রতিদিন স্কুলে প্রবেশ করে, সেই পরিবেশ কি এমন হওয়া উচিত?
এখানে কাউকে দোষারোপ নয়—সমাধান চাই।

🤝 আসুন, স্থানীয় তরুণ সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন নাগরিকরা একসঙ্গে এগিয়ে আসি। শুধু একদিন পরিষ্কার নয়—স্থায়ীভাবে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিই।

🔹 ময়লা ফেলা ও প্রস্রাব বন্ধে সাইনবোর্ড
🔹 পর্যাপ্ত আলোর ব্যবস্থা
🔹 নিয়মিত নজরদারি
🔹 প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

📢 শুধু ফেসবুকে প্রতিবাদ নয়, এবার বাস্তবে উদ্যোগ হোক।
🌱 একটি পরিচ্ছন্ন বিদ্যালয় মানেই একটি সুন্দর প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ।

কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ের সামনে পরিচ্ছন্নতা অভিযান শুরু হোক–খুব শীঘ্রই। 🤝

#কুসুমহাটি_উচ্চ_বিদ্যালয় #শেরপুর #পরিচ্ছন্ন_শেরপুর #সচেতন_নাগরিক #পরিচ্ছন্ন_পরিবেশ

⚽ নন্দীরবাজার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠ—শুধু একটি মাঠ নয়, শেরপুরের ফুটবলের এক জীবন্ত ইতিহাস। 🏟️💚এই মাঠে এমন কোনো খেলোয়...
09/08/2026

⚽ নন্দীরবাজার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠ—শুধু একটি মাঠ নয়, শেরপুরের ফুটবলের এক জীবন্ত ইতিহাস। 🏟️💚
এই মাঠে এমন কোনো খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন, যে কখনো না কখনো খেলেনি। একসময় এই মাঠে ফুটবল মানেই ছিল উৎসব, ফুটবল মানেই ছিল হাজারো মানুষের ভিড়, উচ্ছ্বাস আর আলাদা এক ক্রেজ। 🔥⚽
এই মাঠের ঘাসে ঘাম ঝরিয়ে অসংখ্য প্রতিভাবান ফুটবলার নিজেদের স্বপ্নের শুরু করেছেন। অনেকেই এই মাঠ থেকেই নিজেদের ফুটবল ক্যারিয়ারের ভিত্তি গড়ে পরবর্তীতে বড় মঞ্চে জায়গা করে নিয়েছেন। কত খেলোয়াড়ের শৈশব, কত স্বপ্ন, কত স্মরণীয় ম্যাচ—সবকিছুর সাক্ষী এই মাঠ। ❤️
কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো, এত সুন্দর একটি মাঠ, এত সমৃদ্ধ ফুটবল ইতিহাস থাকার পরও আজ এখানে বড় টুর্নামেন্ট আয়োজন করতে অনেকেই সাহস পান না। আয়োজন হলেও মাঝেমধ্যে মাঠের মারামারি, গ্যাঞ্জাম ও বিশৃঙ্খলা পুরো আয়োজনকে প্রশ্নের মুখে ফেলে দেয়। যার কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই পুরোনো ফুটবল-উন্মাদনা। 💔।
এত সুন্দর একটি মাঠ, এত সমৃদ্ধ ফুটবল ইতিহাস—তারপরও কেন এই মাঠে নিয়মিত বড় টুর্নামেন্ট হবে না?
আমরা চাই, মুকসুদপুর মাঠ আবার তার পুরোনো রূপে ফিরুক।
আবার টুর্নামেন্ট হোক, আবার হাজারো দর্শকের ভিড় জমুক, আবার নতুন নতুন প্রতিভা এই মাঠ থেকে উঠে আসুক। 🏟️⚽
মারামারি নয়—ফুটবলের ক্রেজ ফিরুক।
গ্যাঞ্জাম নয়—প্রতিভার জয় হোক।
নন্দীরবাজার মুকসুদপুর মাঠ আবারও ফুটবলের প্রাণকেন্দ্র হয়ে উঠুক। ❤️‍🔥⚽

Rakib Hasan

📍 কারওয়ান বাজার, ঢাকা 🇧🇩
09/08/2026

📍 কারওয়ান বাজার, ঢাকা 🇧🇩

🕌✨ এটাই দেশের অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ, রাজধানী ঢাকায় অবস্থিত—যার নির্মাণে খরচ হয়েছে প্রায় ১০০+ কোটি টাকা। 🇧🇩❤️
09/08/2026

🕌✨ এটাই দেশের অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ, রাজধানী ঢাকায় অবস্থিত—যার নির্মাণে খরচ হয়েছে প্রায় ১০০+ কোটি টাকা। 🇧🇩❤️

🕌🌙 মসজিদ আল-মোস্তফা (সা.)দেশের একমাত্র এমন মসজিদ—রাতের আলোয় যার সৌন্দর্য সত্যিই চোখে পড়ার মতো। ✨🤍
08/08/2026

🕌🌙 মসজিদ আল-মোস্তফা (সা.)
দেশের একমাত্র এমন মসজিদ—রাতের আলোয় যার সৌন্দর্য সত্যিই চোখে পড়ার মতো। ✨🤍

শুধু বাংলাদেশের নয় বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন সংসদ ভবন আমাদের জাতীয় সংসদ ভবন।❤️🇧🇩
08/08/2026

শুধু বাংলাদেশের নয় বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন সংসদ ভবন আমাদের জাতীয় সংসদ ভবন।❤️🇧🇩

⚽ বয়কট শেখ কামারা! 🤬ফুটবল মানে প্রতিযোগিতা, প্রতিভা আর সুন্দর খেলা—কাউকে ইচ্ছাকৃতভাবে আহত করে তার স্বপ্ন ধ্বংস করা নয়। আ...
08/08/2026

⚽ বয়কট শেখ কামারা! 🤬
ফুটবল মানে প্রতিযোগিতা, প্রতিভা আর সুন্দর খেলা—কাউকে ইচ্ছাকৃতভাবে আহত করে তার স্বপ্ন ধ্বংস করা নয়। আজ মিতুলের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা সত্যিই হৃদয়বিদারক। 😭💔
একটা বাজে ও বিপজ্জনক ট্যাকেল একজন তরুণ খেলোয়াড়ের ক্যারিয়ার থামিয়ে দিতে পারে। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য ফুটবলই যখন বড় স্বপ্ন, তখন এমন ঘটনায় শুধু একজন খেলোয়াড় নয়—একটি পরিবারের স্বপ্নও ভেঙে যায়। 😢
খ্যাপ খেলতে এসে দেশি খেলোয়াড়দের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আয়োজকদেরও দায়িত্বশীল হতে হবে। বিদেশি খেলোয়াড় দিয়ে টুর্নামেন্ট জমিয়ে তোলার চেয়ে দেশি প্রতিভাদের সুযোগ দিন, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলান—তবেই আমাদের ফুটবল এগিয়ে যাবে। 🇧🇩⚽
আমরা প্রতিহিংসা নয়, নিরাপদ ও সুন্দর ফুটবল চাই।
খেলোয়াড় ধ্বংস নয়—দেশি প্রতিভার বিকাশ চাই। ✊🇧🇩
মিতুলের জন্য ন্যায়বিচার চাই। ফুটবল মাঠে এমন বিপজ্জনক খেলার বিরুদ্ধে সবাই সোচ্চার হোন। 😭⚽

📍মসজিদ আল মোস্তফা (সা)…।
08/08/2026

📍মসজিদ আল মোস্তফা (সা)…।

এটা কোন SciFi মুভির দৃশ্য নয়। এটা বাংলাদেশের একটি সড়ক দু/র্ঘটনায় দুটি বাসের মুখো/মুখি সংঘ/র্ষের দৃশ্য। যা পেছনে থাকা একট...
07/08/2026

এটা কোন SciFi মুভির দৃশ্য নয়। এটা বাংলাদেশের একটি সড়ক দু/র্ঘটনায় দুটি বাসের মুখো/মুখি সংঘ/র্ষের দৃশ্য। যা পেছনে থাকা একটি প্রাইভেট কারের ক্যামেরায় ধারণাকৃত।

লক্ষ করে দেখুন বাসের রড ও মা/নুষের শরী/রের বিভিন্ন অংশ উড়ে যাচ্ছে। এমন চিত্র লাইভে বাংলাদেশে আর কখনো ধারণ করা হয়নি।

ঢাকা-সিলেট রুটে এই দু/র্ঘটনাটি হয়। ১ নং ছবিতে দেখলে বুঝা যাচ্ছে বাসটির বা দিকে প্রচুর জায়গা থাকা সত্বেও সে মাঝখান দিয়ে যাচ্ছে।

২ নং ছবিতে দেখুন ডান দিকে একটু সিএনজি/পিকাপ থাকায় সম্মুখে আসা বাসটি তাকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘ/টনা হয়। এখানে সিএনজি, দুটি বাস সবাই দায়ী।

তরতাজা ৮ টি জী/বন স্পটে শে/ষ। এছাড়াও কতজন অতি কষ্টে বাকী জীব/ন কাটাবে। এইযে অতিরিক্ত গতি। এবং মহাসড়কে তিন চাকার পরিবহনের দৌরাত্ম্য এটা দূর করতে না পারলে এসব আমাদের দেখেই যেতে হবে।

Disclaimer: This post is for social awareness purposes.
#দুর্ঘটনা #নিউজ

Address

Sherpur
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Vibes Of Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category