Channel UN 24

Channel UN 24 আমরা সত্যের পক্ষে,দেশের পক্ষে,জনগণের পক্ষে
সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচারই আমাদের অঙ্গীকার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধ...
14/07/2026

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ময়মনসিংহ- ২ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ

14/07/2026

তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নে অবস্থিত ছাতিয়ানতলা মাদ্রাসায় চলমান অভ্যন্তরীণ গোলযোগ সম্পর্কে যা বললেন এমপি মুফতি মোহাম্মাদুল্লাহ

13/07/2026

চেয়ারম্যান কে সঙ্গে নিয়ে প্রতিবন্ধী শিশু উম্মে হাবিবার হাতে হুইলচেয়ার তুলে দিলেন ফুলপুরের ইউএনও মোহাম্মদ ইউসুফ; উপজেলা সমাজসেবা অফিস থেকে বয়স্ক ভাতার উত্তোলিত বই উপকারভোগীদের নিকট তুলে দেন রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্না।

13/07/2026

১৩ই জুলাই সোমবার ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব
করেন নির্বাহী অফিসার মোঃ ইউসুফ আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন সহ ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান ও মাসিক সভার সদস্যবৃন্দ।

12/07/2026

১১ জুলাই শনিবার সন্ধ্যায় ফুলপুর উপজেলার রহিমগঞ্জ বাজারে এমপি মুফতি মোহাম্মাদুল্লাহ বাজারে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন

কঠিন সময়ে দল ছাড়িনি,পদ না পেলেও আক্ষেপ নেই: নাজমুলদুঃসময়ে যারা দল ছেড়ে চলে যায়,তারা হয়তো পদ পায়,কিন্তু আমি দুঃসময...
12/07/2026

কঠিন সময়ে দল ছাড়িনি,পদ না পেলেও আক্ষেপ নেই: নাজমুল

দুঃসময়ে যারা দল ছেড়ে চলে যায়,তারা হয়তো পদ পায়,কিন্তু আমি দুঃসময়ে দল ছাড়িনি। তাই পদ না পেলেও আমার কোনো আক্ষেপ নেই আমার।বিএনপি ও ছাত্রদলকে ভালোবেসেই রাজনীতি করি,ভালোবেসেই আজও আছি।

আবেগঘন কণ্ঠে কথাগুলো বলেন ছাত্রদল নেতা নাজমুল। দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান,রাজনীতিতে তার যাত্রা শুরু হয় ২০১১ সালের ২৭ অক্টোবর।

সেদিন বিএনপির চেয়ারপারসন ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ময়মনসিংহ সফর উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রথমবারের মতো অংশ নেন। তখন তিনি মাত্র পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।সেই সফরেই জননেতা মোতাহার হোসেন তালুকদারের সঙ্গে তার প্রথম পরিচয় হয়।

নাজমুল জানান,চায়না মোড় থেকে পায়ে হেঁটে সার্কিট হাউসে পৌঁছে জনসভায় অংশ নেওয়ার সেই অভিজ্ঞতা আজও তার হৃদয়ে অম্লান।সেই দিনই রাজনীতির প্রতি ভালোবাসা জন্ম নেয়,যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর সারা দেশে যে আন্দোলন গড়ে ওঠে,তাতেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন। তার ভাষায়,রাজপথের আন্দোলনই তাকে সাহসী করে তুলেছে।পুলিশের উপস্থিতিতেও মিছিলের সামনে থেকে স্লোগান দেওয়ার স্মৃতি আজও তাকে অনুপ্রাণিত করে।

তিনি বলেন,এরপর থেকে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নিজের সামর্থ্য অনুযায়ী সামনের সারিতে থাকার চেষ্টা করেছি।বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সময়টি ছিল বিএনপির নেতাকর্মীদের জন্য অত্যন্ত কঠিন।গ্রেপ্তার, মামলা,আতঙ্ক ও অনিশ্চয়তার সেই দিনগুলোও তিনি দলের সঙ্গেই কাটিয়েছেন।

নাজমুল বলেন,"অনেকেই তখন দূরে সরে গিয়েছিলেন, কিন্তু আমি দল ছাড়িনি।কারণ আমার কাছে রাজনীতি মানে শুধু পদ-পদবি নয়,রাজনীতি মানে আদর্শ,ত্যাগ আর ভালোবাসা।পদ পেলে কাজ করব,না পেলেও দলের একজন নিবেদিত কর্মী হিসেবেই থাকব।

তিনি আরও বলেন,আজ পর্যন্ত কোনো পদ না পাওয়া নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই।বিএনপি ও ছাত্রদল আমাকে যে পরিচয় দিয়েছে,সেটাই আমার সবচেয়ে বড় অর্জন।দলের প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকব।

H.M. Nazmul Sarker

12/07/2026

তারাকান্দার বিষকায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা নিহত,
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিষকা ইউনিয়নের নোগুয়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে ভাতিজার হাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি তারাকান্দা উপজেলার বিষকা ইউনিয়নের নোগুয়া গ্রামের আব্দুল গনির ছেলে একরামুল।

তারাকান্দায় নিখোঁজের দুই দিন পর ২ বছর বয়সী শিশুর লাশ উদ্ধারময়মনসিংহের তারাকান্দা উপজেলার  ইসলামপুর  মধ্যপাড়া পশ্চিম ব...
11/07/2026

তারাকান্দায় নিখোঁজের দুই দিন পর ২ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইসলামপুর মধ্যপাড়া পশ্চিম বাড়ি এলাকার মো. এনামুল হোসেনের ২ বছর বয়সী ছেলে, যে নিখোঁজ ছিল, তার লাশ আজ উদ্ধার করা হয়েছে।

10/07/2026

রাস্তা নয় যেন স্থায়ী জলাশয়; জনপ্রতিনিধিদের নাকের ডগায় জনদুর্ভোগ

Address

Mymensingh, Bangladesh
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel UN 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share