Kainat karim Rikta

Kainat karim Rikta Trying to make the world beautiful

arokom akta porir sok amar.♥️♥️
25/03/2026

arokom akta porir sok amar.♥️♥️

14/03/2026

🤰 গর্ভাবস্থায় ফলিক এসিডের গুরুত্ব
গর্ভাবস্থা একজন মায়ের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সঠিক পুষ্টি মা ও শিশুর সুস্থতার জন্য খুবই প্রয়োজন। এর মধ্যে ফলিক এসিড (ভিটামিন B9) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।

🌿 কেন ফলিক এসিড প্রয়োজন?
✅ শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের সঠিক বিকাশে সাহায্য করে
✅ নিউরাল টিউব ডিফেক্টসহ জন্মগত ত্রুটি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
✅ শরীরে সুস্থ লোহিত রক্তকণিকা (RBC) তৈরিতে সাহায্য করে
✅ অকাল প্রসব ও কম ওজনের শিশু জন্মের ঝুঁকি কমাতে সহায়তা করে

🥗 ফলিক এসিডের প্রাকৃতিক উৎস:
• সবুজ শাকসবজি (পালং শাক, ব্রকলি)
• ডাল ও শিমজাতীয় খাবার
• লেবুজাতীয় ফল (কমলা, মাল্টা, লেবু)
• ডিম
• ফলিক এসিড সমৃদ্ধ সিরিয়াল ও শস্য

💊 সাধারণত গর্ভধারণের ১ মাস আগে এবং গর্ভাবস্থার প্রথম দিকে প্রতিদিন ৪০০–৬০০ মাইক্রোগ্রাম ফলিক এসিড গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)।

👩‍⚕️ সুস্থ মা এবং সুস্থ শিশুর জন্য গর্ভাবস্থায় সঠিক পুষ্টি ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✒️ডা.সায়মা আক্তার
এমবিবিএস, এফসিপিএস ( গাইনী&অবস) পার্ট২
পিজিটি, ডিএমইউ
রেসিডেন্ট সার্জন ( অবস-গাইনী)

#নিরাপদমাতৃত্ব

09/03/2026

এইযে একজন ছোট্ট রূপবতী.....

আগের সিজারের সেলাইতে প্রচন্ড ব্যাথা এবং পানিভাঙা নিয়ে যখন মা হাসপাতালে আসেন তখন বাজে রাত ১ টা....বারবার জেরা করার পর জানালেন, "ব্যাথা উঠলে পরে হাসপাতালে যাওয়ার প্ল্যান ছিলো তাদের"...

আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট বলছে, " Suspected scar thining". অর্থাৎ, আগের সেলাই পাতলা হয়ে খুলে যাচ্ছে।

দ্রুত অপারেশনের সিদ্ধান্ত হয় যেহেতু আগের সিজারিয়ান সেলাই খুলে যাওয়া ব্যাপারটা একটা ইমার্জেন্সি.....
পেট খুলে দেখি জরায়ু এক তৃতীয়াংশ ফেটে গেছে এবং সেই ফাটা জায়গা দিয়ে গর্ভথলি (Amniotic sac) বের হয়ে এসেছে।

রূপবতীকে তাড়াতাড়ি বের করে মায়ের জরায়ু বাঁচিয়ে দিয়ে তবেই ছেড়েছি.....মা-বাবু দুইজনেই ভালো আছে...

🚫🚫আগে সিজারিয়ান থাকলে ব্যাথা ওঠার জন্য অপেক্ষা করা যাবে না। ডেলিভারির তারিখের ১৪ দিন আগেই পরবর্তী সিজারের জন্য ভর্তি হতে হবে।

✒️ডা. সায়মা আক্তার
এমবিবিএস, এফসিপিএস ( গাইনী&অবস) পার্ট২
পিজিটি, ডিএমইউ
রেসিডেন্ট সার্জন ( অবস-গাইনী)

#নিরাপদমাতৃত্ব

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kainat karim Rikta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share