As usual 2.0

As usual 2.0 বিশেষত্বহীন একজন মানুষ!!
নিজের সাথেই আছি,বড্ড ভালো আছি!!
ভেতর ভেতর ভাঙ্গি তবুও সামলে নিতে পারি।

25/10/2025

কে আপন, কে পর?

🙃🙃🙃
18/10/2025

🙃🙃🙃

12/10/2025

ভাইরে ভাই যে পরিমাণ কনটেন্ট ক্রিয়েটর বের হয়ছে। মোর আর দরকার নাই🫣

আমি একমনে বই পড়ছিলাম। আমার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় রান্নাবাটি খেলছে। হঠাৎ দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করল, "বাবা, চ...
11/10/2025

আমি একমনে বই পড়ছিলাম। আমার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় রান্নাবাটি খেলছে। হঠাৎ দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করল, "বাবা, চা খাবে?"

চা খাবার বদ অভ্যেসটা আমার বেশ পুরনো! এটা ও জানে। আমি ওর খেলনার কাপে চুমুক দিয়ে তৃপ্তির ভান করে বললাম, "খুব ভালো হয়েছে মা।"

আর এককাপ খাবে?

- না মা! আমি পড়াশোনা করছি।

তাহলে হরলিক্স খাও। শক্তি হবে!

আমি ওর দিকে তাকালাম। আমাকে নিয়ে এমন চিন্তিত আমার গর্ভধারিণী মায়ের পর আর কাউকে দেখেছি বলে মনে পড়ে না! হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম ওকে। ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে, ওর মাথার ঘ্রাণে আমার চোখ ঝাপসা হয়ে আসছে! আহা মা! আহারে বন্ধন! মাঝে মাঝেই আমার চোখ ভিজে যায় আসে কেন? সব কন্যার বাবাই কি আমার মতো লুকিয়ে কাঁদে?

আমার বিয়ের দিন বিদায়বেলায় আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন। কম্পিত হাতে আমার হাত চেপে ধরে বলেছিলেন, "মেয়েটা আমার বড্ডো আদরের, ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা, বকাঝকা করো না।"

আমি সুবোধ বালকের মতো মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে বাবা!আমি আমার কথা রাখিনি। সংসার জীবনের টানাপোড়েনে আমি আরেকজনের কন্যাকে কাঁদিয়েছি, বকাঝকাও করেছি। আমি জানি আমার স্ত্রী এগুলো মনে রাখে না। সে এখন একমাত্র আমার সংসার নিয়েই চিন্তিত, এর বাইরে তার মাথায় কিছু কাজ করে না। সে তার বাবার বলয় থেকে বের হয়ে এসে তৈরি করেছে আলাদা এক বৃত্ত! সেই বৃত্তের কেন্দ্রে শুধুই আমার দুই সন্তান আর প্রচন্ড ব্যস্ত আমি। তার পৃথিবীটা আজ শুধুমাত্র আমাদেরকে ঘিরেই আবর্তিত হয়। ভাবলে অবাক লাগে, কি আত্মত্যাগটাই না একজন নারী করে তার সংসারের জন্য!

আমার ছোট্ট মেয়েটাও একদিন আমাকে কাঁদিয়ে আরেক বৃত্তে চলে যাবে! আমাকেও হয়তো আরেক যুবকের হাত ধরে একই কথার পুণরাবৃত্তি করতে হবে! আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যাসন্তানকে স্পর্শ করুক! আমি ক্ষমাপ্রার্থী কথা রাখতে না পারার জন্য।

কন্যার পিতা হওয়া অনেক কষ্টের! কতটুকু কষ্টের সেটা পিতা হবার পূর্বে অনুভূত হয় না। আমার চোখের কোণায় অশ্রু গাঢ় হচ্ছে, আমার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে উঠেছে, ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করছে এক অপরাধীর জবানবন্দি। ওর চোখেও অশ্রু! কি জানি! মেয়েরা সম্ভবত বাবার অনুভূতি পড়তে পারে, সৃষ্টিকর্তা মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠান।

আমরা যারা নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট না। তাদের অবশ্যই এই ভিডিও দেখার অনুরোধ রইল🥲
09/10/2025

আমরা যারা নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট না। তাদের অবশ্যই এই ভিডিও দেখার অনুরোধ রইল🥲

এমনে ডিম পেয়েছেন কখনো ????
09/10/2025

এমনে ডিম পেয়েছেন কখনো ????

05/10/2025

আফগানিস্তান হোয়াইট ওয়াস হওয়াতে বাঙালির বর্তমান অবস্থা আমার মতই😂

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when As usual 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share