25/08/2026
আমার বোনের অসুস্থতায় বুঝেছি, আত্মীয়তার বড় বড় দাবি আর বাস্তবতা এক জিনিস নয়। সুদিনে খোঁজ নেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু বিপদ আর অসুস্থতার সময় অধিকাংশ মানুষই অদৃশ্য হয়ে যায়।
শেষ পর্যন্ত একটা সত্যই স্পষ্ট হয়ে ওঠে— পরিবার ছাড়া কেউ সত্যিকারের পাশে থাকে না। বাকিরা সময়ের সাথে আসে, সময়ের সাথে হারিয়েও যায়।
এইসব মানুষকে আমি হাজার বার বয়কট করি।
আমার বোন আমার কাছে খুবই স্পেশাল। আমার সন্তানদের থেকেও বেশি। আমার হাজবেন্ডের পরে কেউ যদি থাকে আমার বাচ্চাদের প্রতি কেয়ারফুল সেটা তাদের খালামনি। তো আমার বোনের ক্রেডিট কোন কিছু দিয়েই তুলনা করা যাবে না।
আমার বোনের মূল্য আমার আগে।আমার বোনের কোন কিছুতে অপমান হলে তাকে আমি কখনোই ছাড় দেই না সে যেই হোক।
আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আমাদের বাসায় এসেছেন ফোনে খোঁজ নিয়েছেন। এসএমএস দিয়ে খোঁজ নিচ্ছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে পরিস্থিতি না আসলে কখনোই মানুষ চেনা যায় না।