02/05/2026
যে দোয়া/আমল স্বপ্নকে বাস্তবতায় পরিণত করে....!!
১.ইস্তেগফার
"আস্তাগফিরুল্লাহ"
যেভাবে পড়বেন, প্রতিদিন ১০০০ বার।
উপকারিতা: মন শান্ত হয়,দোয়া কবুলের রাস্তা খুলে যায়,রিজিকে বরকত ও অপ্রত্যাশিত সুযোগ আসে।
কুরআন রেফারেন্স:
"তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও,তিনি ত সর্বদায় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে তোমাদের বৃদ্ধি দিবেন।" [সুরা নূহ, আয়াত:১০-১২]
২.দুরুদ শরীফ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
"আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মদ।"
যেভাবে পড়বেন: প্রতিদিন ১০০ বার পাঠ করুন।
উপকারিতা : রিজিকে বরকত আসে, দুঃখ-কষ্ট দূর হয়,সফলতার দরজা খুলে যায়।
হাদিস রেফারেন্স : রাসুলুল্লাহ (সা) বলেছেন,
"যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে,আল্লাহ তাঁর উপর দশবার রহমত নাজিল করেন।" (সহিহ মুসলিম)
৩.আল্লাহর দু'টি নামের জিকির
"ইয়া ফাত্তাহ,ইয়া রাজ্জাক "
অর্থ: "হে দরজা খোলার মালিক! হে রিজিকদাতা,আমাকে রিজিক দান করুন। "
যেভাবে পড়বেন : ফজরের পর ৪০ বার।
উপকারিতা:"নতুন দরজা খুলে যায়,আর্থিক স্থিতি ও রিজিক আসে।
৪. সুরা ফাতিহা ও ইখলাস
যেভাবে পড়বেন:
সরা ফাতিহা— ৭ বার
সুরা ইখলাস— ১১ বার
উপকারিতা:"আল্লাহর বিশেষ সাহায্য আসে,কঠিন কাজ সহজ হয়।"
৫. আয়ুব (আঃ)-এর দোয়া
رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
উচ্চারণ: "রাব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।"
যেভাবে পড়বেন: প্রতিদিন ১০০ বার।
উপকারিতা: "চাকরি,রিজিক,বিয়ের সুযোগ আসে।
কুরআানি রেফারেন্স: [সুরা কাসাস,আয়াত:২৪]
অতিরিক্ত উপদেশ :পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে,হারাম থেকে দূরে থাকবেন। নিয়ত সহিহ রাখবেন বেশি দোয়া করবেন,মনে রাখবেন রাসুলুল্লাহ (সা.) বলেছেন দোয়া বান্দার তকদির বদলাতে পারে। রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ পড়ুন রবের কাছে দুহাত তুলে কান্না করে নিজের চাওয়াগুলো বলুন। শুধু তাসবিহ নয়,বাস্তব জীবনে,প্রতিদিন নিষ্টা একাগ্রতার সাথে প্রচেষ্টা চালিয়ে যাওয়া ও জুরুরি।
আল্লাহর উপর ভরসা রাখুন (তাওয়াক্কুল)
ধৈর্য ধরুন সময়মতো ফলাফল পাবেন,ইনশাআল্লাহ।
সওয়াবের নিয়তে পৌছিয়ে দিন সবার কাছে।
💛💛💛