24/05/2026
গন্জের হাটে বেদে খেলা দেখাচ্ছে, ঘুড়ির সূতা বেয়ে বেদে উঠে গেলো ঘুড়িতে। অল্প যাদুবিদ্যা পারদর্শী এক খেয়ালি দর্শক ঠেকিয়ে দিল এই আশ্চর্য খেলা। ঘুড়ি থেকে বেদে খন্ড বিখন্ড লাশ হয়ে পড়ল মাটিতে। স্তন্যদানে ব্যস্ত বেদেনি সন্তানকে সরিয়ে আচঁল বিছায়ে মাটিতে জোড় হাত করে আকুতি মিনতি করল যে ভাই করেছেন এ কাজ আপনাকে সম্মান করি ফিরিয়ে নেন যাদু।ফল হলোনা কিছু,তামাশা ধীকৃতি মাথায় নিয়ে বেদেনি বেদের জীবন দ্রুত বাঁচাতে তৎক্ষণাত রোপণ করল লাউ গাছ,নিমেষেই ধরল লাউ, বেদেনি তখনও মিনতি করেই যাচ্ছে নিরন্তর, নিস্তব্ধতায় সাধারনের অবলোকন, শেষে লাশের, আপন শাড়িতে বেঁধে ফলিত লাউ,গাঠুরী ও শিশু কাঁখে নিয়ে নৌকায় উঠে লাউ কাঁটলো আনাজ কাঁটা বটিতে,বেদেনির স্বামী জীবন্ত বসলো বেদেনির পাশে আর ঐ দিকে টানের হাটে চিৎকার শোরগোল, অল্পবিদ্যা ভয়ন্কর....